আমার প্রিয় পোস্ট

আমার রেসিপি'র সংগ্রহ, আপনাদের জন্য (www.vulusrecipe.com)

ডিমের মিহি দানা (ঈদ রেসিপি)

০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১:০৯

শেয়ারঃ
0 0 0

অনেক দিন আপনাদের সামনে কোন রেসিপি নিয়ে আসা হয় না, প্রায় ৪ মাস। এর মধ্যে কতকিছু ঘটে গেছে। পরিবার নিয়ে আমার ব্যস্ততাই এর কারণ। ঢাকায় যাওয়া, দুইবার বাসা বদল, মেয়েদের অনার্স ভর্তি আর এসএসসির প্রস্তুতি ইত্যাদি সবকিছু নিয়ে আর সময় হয়ে উঠে না। ঈদের সময়টা কিছু রেসিপি নিয়ে আসার ইচ্ছে ছিল, হয়ে ওঠেনি; তাই এখন ঈদের পরে ঈদের সময়ে করা কিছু খাবারের রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটি ডিমের মিহিদানা, ভাল লাগবে আপনাদের। তবে খুব বেশি একবারে খাবেন না, তাতে ভাল নাও লাগতে পারে।

উপকরণঃ
তরল দুধ - দুই লিটার
চিনি - ৫০০ গ্রাম (কম বেশি হতে পারে)
ডিম - ৬ টা
কিসমিস - পরিমানমতো
বাদাম - পরিমানমতো
দারুচিনি - ২/৩ টুকরা
ঘি (গরুর) - ১ চা চামচ


প্রণালীঃ

২ লিটার দুধ জ্বাল দিতে দিতে ঘন করে অর্ধেকে নামিয়ে আনতে হবে। ঘন দুধটা এবার ঠান্ডা হতে দিন। আলাদা একটি পাত্রে ডিম গুলো ফেটিয়ে তাতে পরিমানমতো চিনি ভালকরে মিশিয়ে নিন।

এবার ঘন করা ঠান্ডা দুধের সাথে ডিম ও চিনির মিশ্রণটি মিশিয়ে নিন। চুলায় পরিষ্কার পাতিলে ১ চামচ ঘি দিয়ে দুধের মিশ্রণটি ঢেলে দিন, ২/৩ টুকরা দারুচিনি দিয়ে অনবরত হালকা তালে নাড়তে থাকুন। যেন পাতিলের তলায় আটকে না যায়। নাড়তে নাড়তে দুধের মিশ্রণটি যখন দানা দানা হয়ে আসবে তখন কিসমিস ও বাদাম দিয়ে চুলায় অল্প আঁচে আরো ৫ মিনিট রাখুন। খেয়াল রাখবেন দানা গুলো যেন বড় বড় না হয় আর লাল যেন না হয়ে যায়।

---
ভুলু, চট্টগ্রাম
৩০/১০/২০০০৭

 

প্রকাশ করা হয়েছে: মিষ্টি  বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৭ সকাল ৯:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১:৪৬
রাশেদ বলেছেন: এইটা কি ডিমের হালুয়া?
২. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১:৫৩
বিষাক্ত মানুষ বলেছেন: শিঘ্রই ট্রাই করব ।।
খালি ঘি নাই আমার এইখানে ।। মাখন দিয়া চালানো যাবে ??

ড়াষূ বাই ঠিকই ধরসো ..
৩. ০২ রা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৩১
ভূলু বলেছেন: এটা ডিমের মিহিদানা ভাই। আর ঘি না হলেও চলবে, মাখন দেয়ার দরকার নেই।
৪. ১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৬
কষ্টের নদী বলেছেন: উরে বাবা..এইটা করতে ১ ঘন্টা সময় লাগবে!!
ডিম ২ টা দিয়ে করলে হয় না? তখন দুধ কত লাগবে?
৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১৪
megher_kannaa বলেছেন:
আমার মা করে।যদিও মিষ্টি তেমন পছন্দনা তবু এটা ভালই লাগে।
৬. ১০ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৬
তাসনুভা বিপা বলেছেন: ডিমের জর্দা এভাবে করি..

 

মোট সময় লেগেছে ০.৯৮৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভাল লাগে নিজের হাতে আপন জনকে রেঁধে খাওয়াতে।আর রান্নার প্রশংসা শুনতে, কার না ভাল লাগে বলুন! অবশ্য যেকোন নারীই এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ