আমার প্রিয় পোস্ট

আমার রেসিপি'র সংগ্রহ, আপনাদের জন্য (www.vulusrecipe.com)

বোরহানী, মুখরোচক গুরুপাক খাবারে

১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৩৪

শেয়ারঃ
0 0 0

বোরহানী খুবই মুখরোচক বিভিন্ন খাবারের আয়োজনে, ঢাকা-চট্টগ্রামে সব বিয়ের আয়োজনেতো এই বোরহানী থাকবেই, চট্টগ্রামের তুলনায় ঢাকায় এই পানীয়টি অনেক বেশি আদরণীয়, অন্য জেলাগুলোতে কেমন তা আপনারাই ভাল বলতে পারবেন। চলুন এবার জেনে নেই কি করে বোরহানী তৈরী করবেন।

উপকরণঃ

মিষ্টি দই - ১ কাপ
টক দই - ১ কেজি
কাচা মরিচ কাটা - ১ চা চামচ
পুদিনা পাতা বাটা - ১ চা চামচ
সরিষা বাটা - ১ চা চামচ
বিট লবন - ১ চা চামচ
পানি পরিমাণমতো (পাতলা বা ঘন যেমনটি করতে চাইবেন)
চিনি - ১ টেবিল চামচ
লবন - ১ চা চামচ
সাদা গোল মরিচের গুঁড়া - ১ চা চামচ

প্রণালীঃ

কাচা মরিচ, পুদিনা পাতা, একসাথে বেটে নিন। বিট লবণ পাটায় গুঁড়া করে মিহি করে নিন। সমস্ত উপকরণ একসাথে অল্প পানি দিয়ে গুলে দইয়ের মধ্য দিন। এবার মিষ্টি দই, টক দই সহ সমস্ত উপকরণ এগ বিটার দিয়ে ১০ মিনিট বিট করুন বা ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এবার ছাকনি বা কাপড় দিয়ে ছেকে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

ছবিঃ সংগ্রহ

 

প্রকাশ করা হয়েছে: শরবত ও পানীয়  বিভাগে । সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ৮:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৩৬
রাশেদ বলেছেন: কামে দিবে। থ্যাঙ্কু।
২. ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৪৫
সুখী মানুষ বলেছেন: এক জগ বানাইয়া আমার বাসায় দিয়া যান, টেষ্ট কইরা দেহি হাচা কইলেন নাকি মিছা..;)
৪. ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৫৭
বন্ধনহীন বলেছেন: ভূলু বুবুজান, রুইমাছের ঝোলের একটা রেসিপি দিন, না। দু' দুবার মাছ রান্না করতে গিয়ে খাবারের বারোটা বাজিয়ে দিয়েছি।

আচ্ছা, আপনি কি জামালখান রোডে থাকেন?
০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:৪৬

লেখক বলেছেন: ভাই বন্ধনহীন, আপনার জন্য রুই মাছের ঝোলের রেসিপি -

দেখুন - Click This Link

কেমন লাগল জানাবেন। অনেকদিন পর মন্তব্যের জবাব দিলাম বলে দুঃখিত। নিয়মিত ব্লগে আসতে পারিনা, তাই এই অনিচ্ছাকৃত দেরি।

৫. ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ২:০৪
আহমেদ শারফুদ্দীন বলেছেন: সামহোয়্যার ইন রান্নঘরে সবাই কে স্বাগতম। আজকের পর্ব মুখখরোচক বোরহানী।

অবাজী অল বোরহানী দেখিয়রে আঁত্তুন লেউস্যা ঝরের। ৫
৬. ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৪২
নরাধম বলেছেন: শারফু বদ্দা অনে কি চিটেংগে না?
আঁত্তেঅ লেউস্স ঝরের।
৮. ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:২১
নরাধম বলেছেন: হাকসবাজার হন এলাহা? তারাবনিয়ার ছড়া আঁর আত্মীয় আছে।
৯. ১৪ ই নভেম্বর, ২০০৭ ভোর ৪:৪৬
নাদান বলেছেন: দরকার ছিল। ধইন্যা পাতা।
১০. ১৪ ই নভেম্বর, ২০০৭ ভোর ৪:৪৮
মানুষ বলেছেন: এই ব্লগে একটা লালাপোশের ছবি ঝুলানো হোক।
১১. ১৪ ই নভেম্বর, ২০০৭ ভোর ৪:৫১
নাদান বলেছেন: ঠিক কথা খুকা খুকিগো কামে লাগবো।
১২. ১৪ ই নভেম্বর, ২০০৭ ভোর ৪:৫৩
মানুষ বলেছেন: শুধু খুকা খুকি না, এই ব্লগে যে ঢুকবে তারই লালা ঝরবে, তাই লালাপোশ অতিব জরুরী এইখানে
১৩. ১৪ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:১৬
বিবণ বলেছেন: ভ্যাজাল লাইগ্গা গেল, পুদিনা পাতা কোই পাই....
১৫. ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ৭:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: ৭ বার ঢোক গিল্লাম । ধুর ... দেশে ছাড়া উপায় নাই ।। এখানে এইসব পামু কই ?
১৬. ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ৮:২৮
ভূলু বলেছেন: সবাইকে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১৮. ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৫৩
তারিক হাসান খান নিপু বলেছেন: প্চ প্চি প্চ্যা প্চু ,

নাহ্ আগে ৫ দিয়ে না হয় খেয়েই নেই,

স্রস্রস্রস্রস্রস্রস্র,
ঢঢ়ঢঢ়ঢঢ়ড়াহ ।
১৯. ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ২:১৮
মৈথুনানন্দ বলেছেন: গুড! নাম ভুলু হলে কি হবে - সব রেসেপে পুরো ঠিক ঠাকং মনে আচে।
২০. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩০
মাহবুব সুমন বলেছেন: বিট লবনের ইংলিশ কি ভুলু আপা ? ( জরুরী জানান)
---------
আলু বোখারার ইংলিশ কি সেটাও জানাবেন প্লিজ
২১. ০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:৫১
ভূলু বলেছেন: মাহবুব ভাই, বিট লবন আর আলু বোখারার ইংরেজী কি পেয়েছিলেন। আহারে আমার ব্লগের এই রেসিপিগুলো যদি ইংরেজী করতে পারতাম তাহলে বিদেশীদের কাছে এই রান্নাগুলো ছড়িয়ে দেয়া যেত।
২২. ১৪ ই জুলাই, ২০১০ বিকাল ৫:০৫
নিরক্ষর পোলা বলেছেন: বিট লবন = black salt
আলু বোখারা = prun (aloo bukarah)
normally available in indian grocery shop.
২৩. ১৪ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩২
রাজীব বলেছেন: আমাদের বন্ধু মহলে বোরহানী ছিল খুবই প্রিয়। আমার এক বন্ধু প্রায়ই বই দেখে রেসিপি ঘেটে বোরহানী বানাতো এবং আমাদের সেটির স্বাদ চেখে বলতে হতো বোরহানীর মতো হয়েছে কিনা।

প্রতিবার বোরহানী খাবার পরই আমাদের বাথরুম রিজার্ভ করতে হতো।

সেই বন্ধু প্রায় ১৫ বছর চেস্টার পর এখন কিছুটা বোরহানী বানাতে পারে বটে।
২৪. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২৩
চানাচুর বলেছেন: কামে দিবে। থ্যাঙ্কু।

 

মোট সময় লেগেছে ০.৯৭৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভাল লাগে নিজের হাতে আপন জনকে রেঁধে খাওয়াতে।আর রান্নার প্রশংসা শুনতে, কার না ভাল লাগে বলুন! অবশ্য যেকোন নারীই এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ