আমার প্রিয় পোস্ট

আমার রেসিপি'র সংগ্রহ, আপনাদের জন্য (www.vulusrecipe.com)

মজার ইলিশ, হরেক পদ (২): ইলিশ মাছের ডিমের ঝোল

০১ লা মে, ২০০৮ রাত ৯:৫৫

শেয়ারঃ
0 1 0

"মজার ইলিশ" পর্বে আজকের রেসিপিটি ইলিশ মাছের ডিমের ঝোল। সঙ্গে আলু দিয়ে ঝোল করা, ইলিশ মাছের অন্যরকম মজা পাবেন, ভাল লাগবে। কেমন লাগল জানাবেন।

উপকরণঃ

ইলিশ মাছের ডিম - ১টা মাছের (গোল করে টুকরা করা), ১ কাপ সমপরিমান ডিম

আলু - ৩ টা মাঝারী, আধা ইঞ্চি কিউব করে কাটা
পেঁয়াজ কুচি - ১/২ কাপ
আদা বাটা - ১/২ চা চামচ
রসুন বাটা - ১ চা চামচ
মরিচ গুঁড়া - ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া - ১/২ চা চামচ
জিরা বাটা - ১/২ চা চামচ
ধনে গুঁড়া - ১/২ চা চামচ
কাচা মরিচ - ৩/৪ টা (ঝাল বেশি চাইলে আরো বেশি)
লবণ - পরিমাণমতো
তেল - ২ টেবিল চামচ
ধনে পাতা কুচি - ১ টেবিল চামচ
পানি - পরিমানমতো

প্রণালীঃ

মাছের ডিম হালকা ভাবে ধুয়ে ১ ইঞ্চি কিউব করে কেটে নিন। আলু খোসা ফেলে ১/২ ইঞ্চি কিউব করে কেটে নিন।

হাঁড়িতে তেল দিয়ে একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিন, নাড়তে থাকুন, হালকা বাদামী করে ভাজা হলে এবার চুলার আঁচ কমিয়ে সব মশলা ও পানি দিয়ে সামান্য কষিয়ে নিন। এবার মাছের টুকরা ও ডিম দিয়ে আরো ৫ মিনিট কষিয়ে পরিমানমতো পানি দিন, ঝোল বেশি হলে আবার ভাল লাগবে না। আলুর কাটা টুকরো গুলো দিয়ে দিন। ঢেকে দিন কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। ঝোল ফুটতে শুরু করলে কাঁচা মরিচ উপরে ছিটিয়ে দিন। এবার ঝোল মাখা মাখা হয়ে এলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের জন্য তৈরী।

গরম ভাতের সাথে আচার সহ খুবই ভাল লাগবে।


৩০/১০/০৭, চট্টগ্রাম

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মজার ইলিশইলিশ মাছের ডিম ;
প্রকাশ করা হয়েছে: মাছের রেসিপি  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা মে, ২০০৮ রাত ৯:৫৮
নিলা বলেছেন: ইলিশ মাছের ডিম আমার অনেক পছন্দের। কিন্তু এখন কোথায় পাবো?! :(
০১ লা মে, ২০০৮ রাত ১০:২৮

লেখক বলেছেন: আমার ছেলে-মেয়েদেরও ইলিশ মাছের ডিম খুব পছন্দ, এর মধ্যে ভুনা করা ডিম বেশি পছন্দ।

২. ০১ লা মে, ২০০৮ রাত ১০:০৩
আহমেদ শারফুদ্দীন বলেছেন:

দুই বেলা খাওন যোগাড় কর্তে ভেন্টিলেটার ফাইট্যা যাওনের দশা আবার দেখায় ইলিশ মাছের ডিম !!!!!!! গরিবের লগে মশকরা করনের লাগি মহা মাইনাস
০১ লা মে, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন: আপনার কষ্টের জন্য দুঃখিত ভাই, আমি সা.ইন. ব্লগের বদৌলতে রেসিপিগুলো প্রকাশ করছি, ইচ্ছে আছে আবহমান বাংলার খাবার গুলোকে লিপিবদ্ধ করার, বিশেষ করে আমি যা জানি। আমি ভাই রেসিপি নিয়ে লিখছি।

৩. ০১ লা মে, ২০০৮ রাত ১০:০৯
মোহাইমেন বলেছেন:
[ ইলিশ-প্রিয় এক ব্লগারের জন্য ]

ইলিশের ডিম পাবে(ন) না বাজার ঘুরে,
ইলিশ পেতে পারো (পারেন) যাদু ঘরে ।।

রুপোর (রুপা) মাছ ইলিশ হয়ে গেছে হীরা,
বস্তা-ভরা টাকায় পেতে পারো একটি মাত্র টুকরা ।।
৪. ০১ লা মে, ২০০৮ রাত ১০:১৪
যূঁথী বলেছেন: আমি জানতাম না ইলিশ মাছে আদা রসুন দেওয়া হয়। হুম্মম্ম। দেখি ট্রাই করে দেখবনে। ধন্যবাদ।
০১ লা মে, ২০০৮ রাত ১০:৩৩

লেখক বলেছেন: আদা-রসুন এ ভাল লাগবে, স্বাদ আরো বেড়ে যাবে। তবে ইলিশ মাছের ডিমের ভুনা'তে আদা-রসুন না দিয়ে শুধু টালা জিরার গুঁড়া দিলেই চলে। এই রেসিপি গুলোও লিখব এক এক করে।

৫. ০১ লা মে, ২০০৮ রাত ১০:১৭
মোহাইমেন বলেছেন:
@আহমেদ শারফুদ্দীন

রাধুনীর কাজ রাধুনী করেছে,
তোমার (আপনার) তাতে কিবা যায়??

ইচ্ছে থাকলে চলো (চলুন) দল বেধে,
ভুলুর বাসায়, খাওয়াবে সে রেধে ।।

@ ভুলু
ভুলু থাকো প্রস্তুত ইলিশ নিয়ে
আসছে সা.ইন. তোমার রেসিপি খেতে ।।
০১ লা মে, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: কবিতার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভাই মোহাইমেন। চলে আসবেন ভাই।

৬. ০১ লা মে, ২০০৮ রাত ১০:৪১
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
রাঁধুনির কাজ কাজ রাধুনি করেছে
তাইনা দেখে শারফুর জিভে জল এসেছে
খেতে পাইনা দু'বেলা দু'মুঠো ভাত আমি
আমার সাথে ইলিশ দেখাইয়া বিতলামি ???????????
৯. ০২ রা মে, ২০০৮ রাত ১২:০৭
মোহাইমেন বলেছেন:
@অগ্রজ আহমেদ শারফুদ্দীন ভাইকে -

ইলিশ দেখাইয়া বিতলামি নহে
শুধুই ইলিশের ডামি,
ঘুমুতে পারিনা বলে কি
ভুলে যাবো স্বপ্ন দেখা আমি ??
২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০০

লেখক বলেছেন: সত্যি কথা ভাই।

১১. ১৬ ই জুন, ২০০৮ সকাল ৯:৪৬
রাশেদ বলেছেন: ট্রাই মারতে হবে। :)

আপ্নে কই!
১২. ০৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৩২
বকলম বলেছেন: ভুলু আপা, আমাদের একজন ব্লগার "মানবী" চট্টগ্রামের ঐতিহ্যবাহী শুঁটকি রান্নার রেসিপির ব্যাপারে খুব আগ্রহী। উনি আমেরিকা প্রবাসী। আশাকরি উনার জন্য শুঁটকি রান্নার কিছু রেসিপি দিবেন। আপনার লইট্যা শুঁটকি ভর্তা রেসিপিটার লিংক আমি ইতিমধ্যেই উনাকে পাঠিয়েছি।

আশাকরছি আমাদের নিরাশ করবেন না।

আপনার সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করছি। ভাল থাকবেন।
২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০০

লেখক বলেছেন: ধন্যবাদ বকলম। মানবী শুঁটকির রেসিপিটা দেখেছেন। ওনারও একটা রেসিপি দিয়েছেন, আমি রান্না করে কেমন হল জানাবো বলেছি। শুঁটকির আরো কিছু রেসিপি করেছি সময় করে দিয়ে দেব।

ভাল থাকবেন সবাই।

 

মোট সময় লেগেছে ০.৯০৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভাল লাগে নিজের হাতে আপন জনকে রেঁধে খাওয়াতে।আর রান্নার প্রশংসা শুনতে, কার না ভাল লাগে বলুন! অবশ্য যেকোন নারীই এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ