আমার প্রিয় পোস্ট

আমার রেসিপি'র সংগ্রহ, আপনাদের জন্য (www.vulusrecipe.com)

মোরগ মোসাল্লাম

০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৮

শেয়ারঃ
0 1 0

মোরগ মোসাল্লাম, আহ শুনতেই ভাললাগছে, খেতেও মজাদার। উৎসবের রেসিপি কোন সন্দেহ নেই। কাজে লাগবে ভেবে, প্রবাসে যেসব ব্যাচেলররা আছেন অনেক দিন পর নিয়ে এলাম আমার সংগ্রহের একটা রেসিপি। কোথা থেকে সংগ্রহ তা ঠিক মনে নেই, লিখেও রাখিনি। এই রেসিপিটি আমার মত করে ওভেন ছাড়া আরো সহজে করার প্রনালীতে তৈরির ইচ্ছে রইল।

উপকরণঃ
মোরগ - ২ টি
ঘি বা তেল - ৩/৪
রসুন বাটা - ২ চা চামচ
দারুচিনি - ২ সে.মি. করে ৪ টুকরা
আদা বাটা - ১ টেবিল চামচ
এলাচ - ৪ টি
মরিচ বাটা - ২ চা চামচ
পেঁয়াজ কুচি - ১/২ কাপ
ধনে বাটা - ২ চা চামচ
মাওয়া - ২ টেবিল চামচ
পোস্তদানা বাটা - ২ চা চামচ
পেস্তা ভিজান - ৮ টি
চিনি - ২ চা চামচ
বাদাম ভিজান - ৮ টি
টক দই - ১ কাপ
কিসমিস - ১ টেবিল চামচ

প্রনালী:
মোরগ আস্ত রেখে পরিস্কার করুন। গলার হাড় কেটে ফেলুন। কাঁটাচামচ দিয়ে কেঁচে দু'পা একসঙ্গে করে সুতা দিয়ে বাধুঁন। মাংসে বাটা মসলা, লবণ, দই চিনি ও ঘি মিশিয়ে ১ ঘন্টা ভিজিয়ে রাখুন। দারুচিনি, এলাচ ও হলুদ রং মাংসে দিন। ঢাকনা দিয়ে মৃদু আঁচে সিদ্ধ করুন। পেঁয়াজ ভেরেসতা করে গুঁড়া করুন।

ওভেনে ১৮০ ডিগ্রী সেঃ (৩৫০ ডিগ্রীঃ ফাঃ) তাপ দিন। মাংস সিদ্ধ হলে বেকিং ট্রেতে মাংস ও মসলা নিন । মাংসের উপর বেরেসতা, মাওয়া, পেস্তা, বাদাম কুচি ও কিসমিস ছিটিয়ে দিন। ওভেনে ৩০ মিনিট বেক করুন। গরম গরম পরিবেশন করুন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উৎসবের রেসিপি ;
প্রকাশ করা হয়েছে: মাংসের রেসিপি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৩
ভূলু বলেছেন: আপনাদের জন্য অনেক গুলো রেসিপি সংগ্রহ করেছি, আসব রেসিপি গুলো নিয়ে... কেমন ছিলেন সবাই।
৩. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৫
রাশেদ বলেছেন: গুড।

আছি ভালোই। :)
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: ভাল থাকার জন্য আপনাকেও গুড...

৪. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৩
নিবিড় বলেছেন: মাওয়া কি জিনিস?আমাদেরতো আস্তা মুরগী পাওয়া যায় না, কাটা হোল চিকেন এ হবে?
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: মাওয়া দোকানে খুজলেই পাবেন, এই রকম মশলা গুলো ফ্লেবারটা নিশ্চিত করে, একেবারেই না পেলে মাওয়া ছাড়াই করতে পারেন রান্নাটি। আস্ত মুরগী হলে দেখতে ভাল হবে...

৫. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩০
আন্ধার রাত বলেছেন:
এটা আমার আম্মা দাওয়াত হলেই হামেশা রাধেঁন!
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: আপনি মায়ের রেসিপিটা এখানে দিয়ে দিননা, সবাই পছন্দ করবেন।

৬. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৫
ধীবর বলেছেন: গররররর... বাসায় আজকে খাওয়া নাই, আর আজকেই মোরগ মোসাল্লামের পোস্ট? এখন মোমো ছাড়া অন্য কিছু খাইতেও ইচ্ছা করতেছে না। এই আইডিয়ারে মাইনাস, মাগার রেসিপিরে প্লাস।
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার জন্য দুঃখ না করে বলব, আপনার মন্তব্যটা আমাকে আনন্দ দিয়েছে। বাসায় খাওয়া নাই এই অবস্থায় কি করলেন একটু বলবেন যদি অসুবিধা না থাকে। কিছু সহজ রেসিপি নিয়ে কাজ করব আপনাদের সহযোগিতা পেলে।

১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও, আপনার পরিবারের সবার জন্য শুভকামনা।

৮. ১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৭
নিবিড় বলেছেন: মাওয়ার ইংরেজী নাম জানলে জানান
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: খুজে পেলে জানাবো ভাই...

৯. ১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫১
েছাটন বলেছেন: ভাইরে.....কষ্টটা চাগাড় দিয়া উঠল। হলের খানা খাইতে খাইতে জিহ্বাটা লেমিনেটেড হইয়া গ্যাছে....
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: জিহবা কি করে লেমিনেটেড হয়? তবে আমার ছেলেও একা থাকে ও খাওয়ার কষ্টের কথা কখনো বলে, বলতে চায়না আমি কষ্ট পাই বলে, খুব আফসোস হয়। তবে ও নিজে রান্না করতে জানে, সময় করতে পারলে যারা হলে থাকেন এক-আধটু নিজে রান্না করার চেষ্টা করতে ক্ষতি কি ভাই? দেখুন না আপনিও অনেক ভাল রাধতে শুরু করবেন দুইদিন পর...

জানার অপেক্ষায় রইলাম ভাই।

১০. ১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৯
েছাটন বলেছেন: রান্না করাটা বিশাল হ্যাপার কাজ। কয়দিন উৎসাহ থাকে.....তারপর যেই লাউ সেই কদু। অাবার হলের মেস। মাঝে মাঝে ইচ্ছা হয়......
১১. ১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:১২
েছাটন বলেছেন: আমি আর আমার এক দোস্ত কয়দিন রান্নাবান্না করতে গিয়া একটা নতুন জাতের জিনিস উদ্ভাবন করছিলাম। জিনিসটা হইলো-অালু, মুশরডাল, পেয়াজ, মরিচ, মশলা, লবন, ডিম সব মিলিয়ে একটা জগাখিচুরি তরকারী। কোন নাম খুইজা পাইনাই। তরকারীটার একটা নাম দিয়া দেন।
১২. ১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৮
ভূলু বলেছেন: ছোটন স্পাইসি আলুমশুর
১৩. ১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৫
েছাটন বলেছেন: সাবাস! নামটা পছন্দ হইল।
দেইখেন অাপনি অাবার রাঁধতে যাইয়েন না। এই রান্নার কপিলেফট অনলি ছোটনের............
১৪. ১১ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪৬
ধীবর বলেছেন: আপনার সমমর্মিতার জন্য ধন্যবাদ। মা বা বাবা যাদের সন্তানরা বিদেশে থাকে, এধরনের উক্তি নিঃসন্দেহে তাদের মনবেদনার কারণ হবে। প্লিজ সিরিয়াস হবেন না, আমি ঠাট্টা করছিলাম।
১৫. ১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০২
ভূলু বলেছেন: ভাল থাকবেন সবাই।

 

মোট সময় লেগেছে ০.৯৩২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভাল লাগে নিজের হাতে আপন জনকে রেঁধে খাওয়াতে।আর রান্নার প্রশংসা শুনতে, কার না ভাল লাগে বলুন! অবশ্য যেকোন নারীই এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ