আমার প্রিয় পোস্ট

আমার রেসিপি'র সংগ্রহ, আপনাদের জন্য (www.vulusrecipe.com)

কাচ্চি বিরিয়ানী

১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৬

শেয়ারঃ
0 0 0



উপকরণ:

খাসির মাংস ২ কেজি
পোলাওয়ের চাল ১ কেজি
ঘি ২৫০ গ্রাম
আলু আধা কেজি
পেঁয়াজের ভেরেস্তা এক কাপ
দারুচিনি ৮-১০ টুকরো (১ ইঞ্ছি সাইজের)
এলাচ ১০-১২টি
আদা বাটা ২ টেবিল চামচ
রসুন বাটা ২ টেবিল চামচ
গরম মসলা গুঁড়া (দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রি, শাহজিরা ও গোলমরিচ) ১ টেবিল চামচ
জিরা আধা চা চামচ
টকদই দেড় কাপ
দুধ ২ কাপ
চিনি ২ চা চামচ
আলুবোখারা ১৪-১৫টা
কিশমিশ ২০টা (আরো বেশি দিতে পারেন)
গোলাপ জল ১ টেবিল চামচ
লবণ পরিমাণমতো

প্রণালী:

মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে (পিতলের হলে ভাল) মাংসের সাথে আদা বাটা, রসুন বাটা, লবণ, চিনি, টকদই, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিন। এবার গরম মসলার গুঁড়া, অর্ধেক ঘি দিয়ে ভালোভাবে মাংস মেখে ১০ মিনিট রাখুন। এবার দুই কাপ দুধ মাংসের উপর ঢেলে দিন। আলু লবণ মাখিয়ে তেলে ভেজে মাংসের উপর দিন। চাল ধুয়ে আধা সেদ্ধ করে মাংসের উপর দিন। বাকি অর্ধেক ঘি, পেঁয়াজের ভেরেস্তা, কিশমিশ, আলুবোখারা, গোলাপ জল ছড়িয়ে দিয়ে অল্প আঁচে এক ঘন্টার মতো চুলোয় রাখুন। চুলোয় উঠানোর আগে আটা গুলিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দিন যাতে বাস্প বের হতে না পারে। এক ঘন্টা পর আঁচ আরো কমিয়ে দমে রাখুন। খড়ির চুলোয় রান্না করতে পারলে ভালো। সে ক্ষেত্রে এক ঘন্টা পর হাঁড়ির নিচে এবং উপরে জলন্ত কয়লা দিয়ে দমে বসান। গ্যাসের চুলোর ক্ষেত্রে তাওয়ার উপর হাঁড়ি বসিয়ে অল্প আঁচে দমে রাখুন।উপকরণ:

খাসির মাংস ২ কেজি
পোলাওয়ের চাল ১ কেজি
ঘি ২৫০ গ্রাম
আলু আধা কেজি
পেঁয়াজের ভেরেস্তা এক কাপ
দারুচিনি ৮-১০ টুকরো (১ ইঞ্ছি সাইজের)
এলাচ ১০-১২টি
আদা বাটা ২ টেবিল চামচ
রসুন বাটা ২ টেবিল চামচ
গরম মসলা গুঁড়া (দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রি, শাহজিরা ও গোলমরিচ) ১ টেবিল চামচ
জিরা আধা চা চামচ
টকদই দেড় কাপ
দুধ ২ কাপ
চিনি ২ চা চামচ
আলুবোখারা ১৪-১৫টা
কিশমিশ ২০টা (আরো বেশি দিতে পারেন)
গোলাপ জল ১ টেবিল চামচ
লবণ পরিমাণমতো

প্রণালী:

মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে (পিতলের হলে ভাল) মাংসের সাথে আদা বাটা, রসুন বাটা, লবণ, চিনি, টকদই, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিন। এবার গরম মসলার গুঁড়া, অর্ধেক ঘি দিয়ে ভালোভাবে মাংস মেখে ১০ মিনিট রাখুন। এবার দুই কাপ দুধ মাংসের উপর ঢেলে দিন। আলু লবণ মাখিয়ে তেলে ভেজে মাংসের উপর দিন। চাল ধুয়ে আধা সেদ্ধ করে মাংসের উপর দিন। বাকি অর্ধেক ঘি, পেঁয়াজের ভেরেস্তা, কিশমিশ, আলুবোখারা, গোলাপ জল ছড়িয়ে দিয়ে অল্প আঁচে এক ঘন্টার মতো চুলোয় রাখুন। চুলোয় উঠানোর আগে আটা গুলিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দিন যাতে বাস্প বের হতে না পারে। এক ঘন্টা পর আঁচ আরো কমিয়ে দমে রাখুন। খড়ির চুলোয় রান্না করতে পারলে ভালো। সে ক্ষেত্রে এক ঘন্টা পর হাঁড়ির নিচে এবং উপরে জলন্ত কয়লা দিয়ে দমে বসান। গ্যাসের চুলোর ক্ষেত্রে তাওয়ার উপর হাঁড়ি বসিয়ে অল্প আঁচে দমে রাখুন।

ছবি আমার ব্লগের সৌজন্যেঃ http://amarblog.com/recipe/22358

 

প্রকাশ করা হয়েছে: বিরিয়ানী  বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৭
নাঈম বলেছেন: খাইতাম চাই :(

না খাওয়াইলে মাইনাচ দিমু ;)
১২ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: প্লাসের জন্যে কেন, এমনিই খাওয়াবো ভাই।

২. ১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৭
ভেংচুক বলেছেন: যদি পারেন রাইন্দা পাঠাইয়া দেন, আর নাইলে পাক করার এক জন পাঠাইয়া দেন
১২ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: একজন রাধুনী হলেই পাক্কা সমাধান হয়, তাই রাধুনীই খুজতে হবে... হুম।

৩. ১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪১
হামীম বলেছেন: না গো ভাই নাম শুনলে ক্ষুধা লাগে।গরিব কেহছে খায়ে কাচ্চি বিরানী।
৪. ১২ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
ভূলু বলেছেন: আমি শুধু ভাই রেসিপিগুলো লিখে রাখার চেষ্টা করছি সবার জন্য।
৫. ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪১
বিষাক্ত মানুষ বলেছেন: অনেকদিন পর দেখলাম আপনাকে
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: নিয়মিত আসতে চাই, কিন্তু সংসার আগেতো ভাই, ছেলে মেয়ে আছে। ছেলেটাও ব্যস্ত তাই রেসিপি করা থাকলেও ব্লগে দেয়া হয়নি।

ধন্যবাদ ভাই, আপনাদের এই আগ্রহ আমার ভাল লাগে।

৬. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৬
শিবলী বলেছেন: জিহবাই পানি আসছে

:(

কি করি????
৭. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩১
ভূলু বলেছেন: তাইতো ভাই কি করি... আপনি নিজেই একটা ট্রাই দিয়ে দেখুননা। কেমন হল জানাবেন।
৮. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৫
মাহবুব সুমন বলেছেন: Click This Link এটা আমার কাচ্চি রেসেপি। দেখুনতো কেমন ?
৯. ১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১২
ভূলু বলেছেন: অসাধারন মাহবুব ভাই, আপনি খুবই ভাল রাঁধেন। রেসিপিটা দেখে এলাম, আপনার কত ভক্ত দেখেছেন? "লবন দিলে পেঁয়াজ পুড়বো না" টিপসটা সুন্দর, সবার জন্য বললাম।

আরো রেসিপি চাই ভাই।
১০. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:১৭
লাইফ স্টোরি বলেছেন: কিন্তু আধ ঘণ্টা মাংস মেরিনেট করলে তো হবে না বোধহয়,চাল সিদ্ধ হয়ে ভর্তা হয়ে যেতে পারে;

আমার এক ফ্রেণ্ড বলল ৪/৫ মাংস মেরিনেট করতে এবং চাল যেন না ভাঙ্গে এজন্য লবণ পানিতে ভিজিয়ে রাখতে কিছুক্ষণ ,এভাবে নাকি ঝরঝরা হয়

 

মোট সময় লেগেছে ১.৮৭৩৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভাল লাগে নিজের হাতে আপন জনকে রেঁধে খাওয়াতে।আর রান্নার প্রশংসা শুনতে, কার না ভাল লাগে বলুন! অবশ্য যেকোন নারীই এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ