আমার প্রিয় পোস্ট

আমার রেসিপি'র সংগ্রহ, আপনাদের জন্য (www.vulusrecipe.com)

রুই-পালং এর ঝোল

০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৪

শেয়ারঃ
0 0 0




উপরকরণঃ

পালং শাক – ১ কেজি (চার ইঞ্চি করে কাটা, ছবি দেখুন)
রুই মাছ – ৭/৮ টুকরা কিউব করে কাটা
সীম (ছোট ফালি করে কাটা) – ১ কাপ
আলু (দেড় ইঞ্চি ফালি করে কাটা) – ২টা (মাঝারী সাইজের)
কাঁচামরিচ _ ৫/৬ টা, ফালি করা
পেয়াজ কুচি – ১/২ কাপ
গুঁড়া মরিচ _ ১/২ চা চামচ
হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
জিরা বাটা _ ১/২ চা চামচ
ধনে গুঁড়া _ ১ চা চামচ
আদা বাটা _ ১ চা চামচ
ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
টমেটো (মাঝারী) – ২ টা
পানি – ৩ কাপ
তেল – ৩ টেবিল চামচ
লবন – পরিমানমতো



প্রস্তুত প্রণালীঃ

চুলোতে কড়াই একটু গরম হলে তেল দিয়ে দিন। তেল খানিকটা গরম হলে পেঁয়াজ কুচি দিন, নাড়তে থাকুন। এসময় চুলার আঁচ কমিয়ে দিন। পেয়াজ হালকা বাদামী রঙ ধারণ করলে উপকরণের সব মশলা দিয়ে ২/৩ মিনিট কষান। খেয়াল রাখবেন মশলা যেন পুড়ে না যায়।



মশলা কষানো হলে ধোয়া – পানি ঝরানো মাছের টূকরাগুলো দিয়ে আরো কিছুক্ষন কষান। এবার পানি দিন। চুলার আচঁ এসময় একটু বাড়িয়ে দিন, তবে বেশি বাড়াবেন না। কষানো ঝোলটুকু ফুটে উঠলে মাছগুলো আলাদা প্লেটে তুলে রাখুন।

এরপর ফুটে ওঠা ঐ ঝোলে শাক, আলু, সীম দিয়ে দিন। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিন, দমে রান্না হবে। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিবেন। দশ মিনিট পর টমেটো, কাচামরিচ ছেড়ে দিন। এর দুই মিনিট পর তুলে রাখা মাছগুলো দিয়ে দিন, অল্প আচেঁ রান্না করুন। ঝোল-ঝোল হয়ে এলে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে পরিবেশন করুন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রুই মাছের রেসিপিপালং শাকসবজি রেসিপি ;
প্রকাশ করা হয়েছে: মাছের রেসিপিসবজি'র রেসিপি  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৫
প্রলয় হাসান বলেছেন: কোরবানী ঈদের দিন এইটা কি পোস্ট দিলেন?:|
০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৫

লেখক বলেছেন: ঈদ মোবারক আপনাকে এবং সবাইকে। ঈদের দিনে অবশ্যই ভাল খাবার দরকার, ঈদ স্পেশাল, এর কিছু রেসিপি এখানে দেখুন -

১। কাচ্চি বিরিয়ানীঃ Click This Link
২। বোরহানীঃ Click This Link
৩। গরুর মাংসের ভুনা খিচুড়ীঃ Click This Link
৪। কাঠি কাবাবঃ Click This Link
৫। রসুন মাংসঃ Click This Link

৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৯
পাপারাৎজ্জি বলেছেন:
গরু/উট।দুম্বা/ছাগু...এদের রেসিপি নিয়ে পোষ্ট দিয়েন।

এই রেসিপিটা মাথায় থাক্ল।ধন্যবাদ।
৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৩৪
ইরতেজা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪৭
নুশেরা বলেছেন: আপা আপনাকে অনেক ধন্যবাদ ভাল রেসিপির জন্য। আমার একটা প্রশ্ন ছিল।
ছোট বা মাঝারি সাইজের আঁশবিহীন মাছ (যেমন পাবদা) রান্নার আগে হলুদ-লবণ দিয়ে হাল্কা ভেজে নিই। নইলে ফ্রোজেন মাছের গন্ধ দূর হয়না। কিন্তু ভাজার সময় বাইরের স্কিনটা নষ্ট হয়ে যায়। ননস্টিক প্যানে ভাজলেও লেগে যায়। এটা এড়ানোর উপায় কি?
১০ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: নুশেরা, তুমি খুব ভাল রান্না কর, না খেয়েই হলপ করে বলতে পারি। কি ঠিক বলিনি?

তুমি যদি বিদেশে থাক তাহলে আমার এই পরামর্শ কাজে নাও লাগতে পারে। আমি এই সমস্যায় যা করি – ফ্রোজেন মাছগুলো ধুয়ে ঝাঝরীতে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। একটুও পানি থাকতে পারবে না, পানি থাকলেই মাছ ভাজার সময় কড়াইতে লেগে যাবে। আর এই সমস্যার জন্য আমি লোহার কড়াই ব্যবহার করি, দেশের বাজারে পাওয়া যায়, কোন এলুমিনিয়ামের কিংবা ফ্রাই প্যান না। আমার মাও এই লোহার কড়াই ব্যাবহার করতেন। এবার পানি ঝরানো মাছে সামান্য হলুদ-লবন মেখে সাথে সাথেই হালকা গরম তেলে ছেড়ে দিতে হবে। একপাশ ভাজা হলে খুব আলতো করে উলটে অন্য পাশ ভেজে নিতে হবে, একবারের বেশি উলটানো যাবে না তাতে লেগে যেতে পারে কিংবা মাছ ভেঙ্গে যেতে পারে। লোহার কড়াই আর পানি ঝরানো মাছই মুল কথা এক্ষেত্রে।

৭. ১০ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৭
ভূলু বলেছেন: সবাইকে অনেক ধন্যবাদ, আর ঈদ মোবারক।
৮. ১০ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৯
নুশেরা বলেছেন: আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ। রান্না আমার হবি; প্রতিদিন রাঁধলে হলেও ক্লান্তি লাগেনা। কিন্তু আপা আমি একটু যেটা ভাল করি তা হল ডেজার্ট, কেক-পেস্ট্রি এইসব। মাছ রান্নাটা কেন যেন আমার একদম মনমতো হয়না। আপনার রেসিপিগুলো যথার্থ অথেন্টিক। এগুলো দিয়েই আবার নতুন উদ্যমে শুরু করব।

আপনি ঠিক ধরেছেন, আমি বিদেশে থাকি, ফ্রোজেন মাছ ব্যবহার করি, যেটা ভালই পানিভরা থাকে। আর লোহার কড়াইর কথা তো অক্ষরে অক্ষরে সত্য। আমার মাকে দেখতাম লোহার কড়াইতে এই ভাজার কাজ করেন, তাই মাছ আস্ত থাকে। এখানে ভারতীয় দোকানে লোহার কড়াই যেটা পাওয়া যায় সেটা দেখতেই বোঝা যায় ভেজাল লোহা। কি আর করা, দেশে গেলে লোহার কড়াই নিয়ে আসব। আর পানি ঝরানোটাই এখন ঠিকমতো করব :)

ঈদ মোবারক আপা। ভাল থাকবেন।
৯. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৮
ভূলু বলেছেন: তোমাকেও ধন্যবাদ নুশেরা, তোমার ডেজার্টের এবং কেক-পেস্ট্রির রেসিপি চাই কিন্তু। দেবেনা? মাছ রান্নার জন্য আমি তোমার সাথে আছি, আর কড়াই হলে অভিজ্ঞতা জানিও।

ভাল থেকো।
১০. ২৪ শে মার্চ, ২০০৯ ভোর ৬:১৯
হুমায়রা হারুন বলেছেন: খুব সুন্দর পোস্ট । আজই রাধঁবো। প্রিয়তে রাখলাম।

 

মোট সময় লেগেছে ১.১৯৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভাল লাগে নিজের হাতে আপন জনকে রেঁধে খাওয়াতে।আর রান্নার প্রশংসা শুনতে, কার না ভাল লাগে বলুন! অবশ্য যেকোন নারীই এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ