আমার প্রিয় পোস্ট

আমার রেসিপি'র সংগ্রহ, আপনাদের জন্য (www.vulusrecipe.com)

ফ্যাইশা শুটকির ভর্তা

২৮ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪১

শেয়ারঃ
0 7 0



ফ্যাইশা শুটকির অন্য কোন নাম আছে কিনা আমার ঠিক জানা নাই, চট্টগ্রামে আমরা এই নামেই বাজার থেকে এই শুটকি কিনি, তাই এই নামেই রেসিপিটি দিলাম। কেউ এর অন্য কোন নাম জানলে আমাদের জন্য একটূ এগিয়ে আসতে পারেন।

এবার জেনে নেয়া যাক কি কি লাগবে, কিভাবে করবেন?

উপকরণঃ

ফ্যাইশা শুটকি - ৫টা
নারিকেল কুরানো - ১ কাপ ( ছোট )
শুকনোমরিচ - ৪টা (মাঝারী)
রসুন - ২ কোয়া
পেয়াঁজ কুচি - দেড় টেবিল চামচ
ধনেপাতা কুচি - ২ টেবিল চামচ
লবণ – স্বাদ/ পরিমাণমতো

প্রণালীঃ

প্রথমেই শুটকি তাওয়ায় বা কড়াইতে গরম করে নিন, এরপর কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন (বাটার সুবিধার জন্য), এতে শুটকি’র গন্ধ দূর হবে, যা অনেকেই পছন্দ করেননা।

ভিজিয়ে রাখা শুটকি পানি থকে তুলে পানি ঝরিয়ে নেয়ার ব্যবস্থা করুন ভর্তা করার জন্য। এখন লবন এবং শুকনোমরিচ একসাথে শীল পাটায় বেটে নিন। এবার শুটকি সাথে অন্যান্য উপকরণ – কুরানো নারিকেল, পেয়াঁজ, ধনেপাতা, রসুন একসাথে বেটে নিন। এবার বাটা উপকরণগুলো ভাল করে মেখে মেশাতে হবে। ভালোভাবে মেশানোর পর আরেকবার মাখানো উপকরণগুলো বাটুন। ছবিরমত করে অথবা আপনার যেমন পছন্দ পরিবেশন করুন ভাতের সাথে।

১৫/১২/২০০৮, চট্টগ্রাম

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভর্তাশুটকির ভর্তাফ্যাইশা শুটকির ভর্তা ;
প্রকাশ করা হয়েছে: ভর্তা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৩
উচ্ছাস বলেছেন: অনেকদিন শূটকি খাওয়া হচ্ছে না :( , আপনার রেসিপির জন্য ধন্যবাদ।
২. ২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৭
ভূলু বলেছেন: শুটকিতো অনেক মজার, চট্টগ্রামে এসে এর আদর/কদর দেখে যেতে পারেন।
৩. ২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৯
বলাক০৪ বলেছেন: ঢাকায়ও নাম একই। কবে রান্না করে খাওয়াচ্ছেন বলুন?
৪. ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৮
বাবুনি সুপ্তি বলেছেন: আপু এই শুটকি গুলোর নাম কি? আর কিভাবে রান্না করতে হয়?

১/
[img|http://media.somewhereinblog.net/images/thumbs/s_shupty_1303383684_1-1.JPG


২/



৩/



৪/



৫/

 

মোট সময় লেগেছে ১.০৬৮৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভাল লাগে নিজের হাতে আপন জনকে রেঁধে খাওয়াতে।আর রান্নার প্রশংসা শুনতে, কার না ভাল লাগে বলুন! অবশ্য যেকোন নারীই এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ