লইট্যা মাছের দোপেঁয়াজা
১৩ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:২৬
লইট্ট্যা মাছ চট্টগ্রামের একেবারেই নিজস্ব। খুব নাজুক এবং নরম এই মাছটি দেখে অন্য জেলার লোকজন একটু অবাকই হবেন, কেউ হয়ত নাকটা উঁচুতে তুলে নেবেন দেখতে ভাল লাগছেনা বলে। কিন্তু যারা একবার এই মাছটির সত্যিকার চিটাইংগা রান্নার স্বাদ পেয়েছেন তারা আবার খেতে চাইবেন, মনে রাখবেন অনেক দিন।
আপনাদের সবাইকে এই স্বাদ চেখে দেখার আমন্ত্রণ রইল...
তাজা মাছের ছবিটি তুলতে পারলে পরে দিয়ে দেব। এখন শুধু রান্নার ছবিটাই দিলাম।
উপকরণ
লইট্যা মাছ - ১ কেজি
আলু - ৩ টা (দেড় ইঞ্চি স্লাইস করে কাটা)
টমেটো - ২ টা (কিউব করে কাটা)
ধনেপাতা কুচি - ২ টেবিল চামচ
পেয়াঁজ কুচি - ১ কাপ
কাঁচামরিচ - ৮ টা (ফালি করে কাটা)
রসুন বাটা - ১ টেবিল চামচ
আদা বাটা - ১ চা চামচ
জিরা (বাটা/গুঁড়া) - ১ চা চামচ
ধনে গুঁড়া - ১ চা চামচ
মরিচ গুঁড়া - ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া - ১ চা চামচ
সয়াবিন তেল - ৪ ভাগের ৩ কাপ
লবণ - পরিমাণমতো
প্রস্তুত প্রণালী
লইট্যা মাছ ১ ইঞ্চি করে কেটে টুকরো করে নিন। ৩/৪ বার পানিতে ধুয়ে নিতে হবে। এরপর খানিকটা লবণ দিয়ে মেখে মিনিট খানেক রেখে আবার ধুয়ে ফেলতে হবে। ধোয়া মাছের পানি ঝরিয়ে নিন।
চুলোতে কড়াই চাপিয়ে তাতে তেল সবটুকু দিন। তেল গরম হলে পেয়াঁজ কুচি দিয়ে নাড়তে হবে। পেয়াঁজ বাদামী হয়ে এলে লবণ সহ সব মসলা দিয়ে নাড়ুন। এবার আলু দিন, এ অবস্থায় ২-৩ মিনিট কষানোর পর লইট্যা মাছ ঢেলে দিন। তারপর ফালি করা কাঁচামরিচ ছিটিয়ে দিন, কিউব করা টমেটো ছড়িয়ে দিন। চুলার আচঁ কমিয়ে ২০ মিনিট ঢাকনা দিয়ে রাখুন। মাঝে মাঝে হালকা ভাবে নেড়ে দিতে হবে, কোন অবস্থায় জোরে নাড়বেন না। নামানোর ২ মিনিট আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলুন। গরম ভাতে গরম গরম পরিবেশন করুন।
২৮/১২/০৮, চট্টগ্রাম
ছবি আপলোডঃ ১৫/০৬/২০১০
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): লইট্ট্যা মাছের রেসিপি ;
প্রকাশ করা হয়েছে: মাছের রেসিপি বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১০ রাত ৮:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: নুশেরা কেমন আছ। কখন রেসিপিগুলো দেখে গেছ - কতদিন পর টের পেলাম। তোমার রান্না-বান্না কেমন চলছে। তুমি যে অনেক ভাল রান্না কর তা ঠিক ঠিক বুঝতে পারি। কিছু রেসিপি দাও আমাদের সবার জন্য।
সেকেতুরে বলেছেন:
অরে রেসিপিরে!! জ্বিবে জল এসে গেলো রে!!!! +++++
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।
শাফ্ক্বাত বলেছেন:
ইস্, চট্টগ্রামে বসে আপনি এই রেসিপি দিয়েই তো খালাস, কিন্তু আপা ঢাকা শহরের ত্রিসীমানায় তো লইট্যা মাছ পাওয়া যায়না ইস্...
লেখক বলেছেন: ঢাকাতেও লইট্যা মাছ পাওয়া যায়, আমার ছেলে ঢাকায় থাকে ও বলেছে। অবশ্য চট্টগ্রামের মত এত সহজপ্রাপ্য না তা জানি।
জেমস যোষেফ বলেছেন:
বববববব
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















অনেক অনেক অনেক ধন্যবাদ আপা। অসাধারণ রেসিপি এটা। সালাম আর শুভেচ্ছা। সপরিবারে কুশলে থাকুন আপা।