রসভরি পিঠা - নোয়াখালীর নিজস্ব স্বাধ
০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রসভরি পিঠা - আমি শিখেছি মায়ের কাছ হতে গ্রামে থাকতে, অনেক বছর আগে। এখনকার মেয়েরা হয়ত ঠিকমত বলতেও পারবে না রসভরি আবার কেমন পিঠা।
তবে এই রেসিপিটি নোয়াখালীর একেবারেই নিজস্ব, ভাল হাতে তৈরী হলে এই পিঠা স্বাধে অতুলনীয় হয়ে ঊঠবে।
উপকরণঃ
ডিম - ৩ টি
সুজি - আড়াই কাপ
দুধ - ৪ কাপ
লবণ - ২ আঙ্গুলের ১ চিমটি
চিনি - ৪ কাপ
তেল- ৪ কাপ
পানি - ৮ কাপ
দারুচিনি - ৩ টা
প্রস্তুতপ্রণালীঃ
১ম পর্যায় - প্রথমে সুজি হালকা আগুনে ভেজে নিয়ে ঠান্ডা করে নিতে হবে ।
২য় পর্যায় - একটি পাত্রে ফুটন্ত পানি ৮ কাপ চিনি ৪ কাপ দারুচিনি ৩ টুকরা দিয়ে জ্বাল দিন । এবার ৫ কাপ অনুযায়ী সিরা করতে হবে । এবার ৪ কাপ তরল দুধ দিয়ে নেড়ে চুলার আঁচ কমিয়ে রাখুন ।
৩য় পর্যায় - লবণ ও ডিম একসাথে ফেটিয়ে নিন । এবার ভাজা সুজি দিয়ে মাখান , হাত দিয়ে রসগোল্লার মত করে গরম ডুবো তেলে হালকা বাদামী রং করে ভেজে চুলায় বসিয়ে রাখা গরম সিরায় ছেড়ে দিন । একটি চামচ দিয়ে সিরায় ডুবিয়ে দিন । এভাবে ৫ মিনিট অল্প আঁচে চুলায় রাখুন । চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন ।
৩০/১২/০৮, চট্টগ্রাম।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১০ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন