somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রূপচাঁদা শুঁটকিতে টমেটো

১৫ ই জুন, ২০১০ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রূপচাঁদা মাছের স্বাদ এবং রুপের প্রশংসায় না করে পারা যায় না- এ ব্যাপারে আপনারাও আমার সাথে একমত হবেন। সামুদ্রিক এই মাছটি কম-বেশি সবারই প্রিয়। আর তাই হয়ত সমুদ্র শহর কক্সবাজারে গেলে সবাই চায় একবেলা রুপচাঁদা মাছের কোন রেসিপি'র স্বাদ নেবে। ফেরার পথে সাথে করে মাছ আনতে না পারলেও শুঁটকিতো আনাই যায়। আর আমরা যারা চট্টগ্রামে থাকি তারা সারা বছর রুপচাঁদা মাছ না পেলেও শুঁটকিটা হাতের নাগালেই পাই। তাই আজকের এই রেসিপি - রূপচাঁদা শুটকিতে টমেটো।

নতুন কোন রেসিপি নিয়ে অনেকদিন আসা হয়না। সংসারের ব্যস্ততা আর ওদের বাবার অসুস্থাতাই এর কারণ। অন্য একটি কারণ আছে- আমার ঘরে ইন্টারনেট ছিল ঢাকা ফোনের মাধ্যমে, ফোন কোম্পানীটা বন্ধ হয়ে আমার খুব অসুবিধা হয়ে গেল। আত্নীয়-স্বজন সবার কাছে ঢাকা ফোনের নাম্বারটা দেয়া ছিল। যাই হোক, রেসিপিটি আপনাদের কেমন লাগল জানাবেন।

ও! একটু সাবধানে থাকতে হবে, রুপচাঁদার নামে কোথাও নাকি পিরানহার চাষ এবং বাজারজাত হচ্ছে। দেখতে নাকি রুপচাঁদার মতই এই মাছটি। দেখেশুনে রুপচাঁদা কিনবেন। নীচে বংশী নদীর পাড়ে ব্লগের সৌজন্যে রুপচাদা মাছের ছবিটি দিলাম, পরে কখনো আমার রেসিপির ছবিটি দিয়ে দেব।



কি কি উপকরণ লাগবে?

রূপচাঁদা শুঁটকি - ১০০ গ্রাম
টমেটো (কিউব করে কাটা) - ৪টি (মাঝারী)
রসুন বাটা - ১ টে চামচ
আদা বাটা - ১ চা চামচ
জিরা বাটা - দেড় চা চামচ
ধনে গুড়া - ১ চা চামচ
হলুদ গুড়া - ১/২ চা চামচ
মরিচ বাটা - ১ টেবিল চামচ
পেয়াজ কুচি - ১ কাপ
কাঁচামরিচ (ফালি করে কাটা) - ৪/৫ টা
তেল - দেড় কাপ
পানি - দেড় কাপ
লবণ - পরিমাণমতো
ধনেপাতা কুচি - ৩ টে চামচ
চিনি - ১ চিমটা

প্রণালী

প্রথমে শুঁটকি এক ইঞ্চি সাইজের টুকরা করে নিতে হবে। এবার ভাল করে ধুয়ে ২ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন কাটা শুঁটকিগুলো। দুই ঘন্টা পরে ভেজানো শুঁটকি গুলো পানি থেকে তুলে পানি ঝরিয়ে নিন, আর মূল রান্নার জন্য তৈরী হোন -

কড়াইতে তেল দিন, তেল গরম হলে তাতে পেয়াজ কুচি দিন, ভাজতে থাকুন। হালকা বাদামী রঙ ধারণ করলে উপকরণের সব মশলা দিয়ে ৫ মিনিট কষিয়ে নিন। এসময় চুলার আঁচ কমিয়ে রাখুন, নইলে মশলা পুড়ে যাবে। এবার কষানো মসলায় শুঁটকি দিয়ে দিন, এ অবস্থায় আরও ১০ মিনিট রান্না করুন। চুলার আঁচ একটু বাড়াতে পারেন। এবার ১০ মিনিট পর পানি দিয়ে ঢেকে রান্না করুন। কিছুক্ষন পর টমেটো ও কাঁচামরিচ ছেড়ে দিন। চুলার আঁচ কমিয়ে একটু নেড়ে দিন, আবার ঢেকে দিন। এ অবস্থায় আরো কিছুক্ষণ রান্না করুন। মাখামাখা হয়ে আসলে ধনেপাতা ও চিনি ছিটিয়ে পরিবেশন করুন। গরম ভাতের সাথে পরিবেশনে খুবই ভাল লাগবে। কেউ ঝাল পছন্দ করে শুঁটকিতে, ঝাল বাড়িয়ে দিতে পারেন আপনার পছন্দ মত।

ভূলু, ১৪/১২/২০০৮, চট্টগ্রাম
১১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×