গভীর কিছু শেখার আছে ....

সামহোয়ারইনে আমার ডাবল সেঞ্চুরী :)

৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৯

শেয়ারঃ
0 1 0

যায়যায়দিনে আমার অপজিট টেবিলেই বসতেন ব্লগার মাহবুব মোর্শেদ (বর্তমানে প্রথম আলো ব্লগের মডারেটর)। দেখতাম কাজের ফাঁকে ফাঁকে তিনি কোন একটি বাংলা সাইটে প্রায় সারা দিনই বলা যায় ব্যস্ত থাকতেন! মাঝে মাঝে একা একাই হাসতেন। বিষয়টি আমাকে কৌতুহলী করে যে তোলে নি এমন নয়। তবে অপরিচিত কারো সঙ্গে চ্যাটিং করার মতন বোগাস বিষয়ের মতন ভেবেছিলাম এটাও হয় তো তেমনই কিছু একটা হবে! কিন্তু মাহবুব ভাই বলতেন, আপনিও তো নিয়মিত লেখেন। তাহলে ব্লগে লেখেন না কেন? প্রত্যুত্তরে বলতাম, আমাকে দিয়ে ব্লগ হবে না বলেই হয়তো ব্লগে লেখি না! মাহবুব ভাই সাহস দিয়ে বলতেন, ব্যাপার না। শুরু করে দিন, তারপর যদি ভালো না লাগে তাহলে বাদ দিয়ে দেবেন। মাহবুব ভাইয়ের সাহসে সাহসী (!) হয়েই গত বছরের জুন মাসে অবশেষে খুলে ফেললাম ‘রিজভী’ নামের এই ব্লগটি। এরপর ব্লগের নেশায় সেই যে আসক্ত হয়ে রয়েছি, এখন অবধি সেই আসক্তিতেই বুদ হয়ে রয়েছি .......................... Thanx to Mahbub vai.

যা হোক, ব্লগ তো খুললাম এখন কি লিখবো তাই ভেবেই আমি অস্থির। প্রতিদিনই চেষ্টা করি কিছু লেখার, কিন্তু অন্যদের পোস্ট পড়ে মন্তব্য করা ব্যতিত আর কিছু লেখার বিষয় পাচ্ছিলাম না। অবশেষে ১৫ জুন লিখে ফেললাম মাত্র চার শব্দের একটি পোস্ট!

বৃষ্টি শিরোনামের সেই পোস্টটি ছিলো আসলে টেস্ট পোস্ট। তখন সামহোয়ারইনে যে কোন ব্লগারই সাইন ইন করে পোস্ট দিলে তা প্রথম পাতায় আসার সুযোগ ছিলো, এখন যেটি নতুন ব্লগারদের ক্ষেত্রে হয় না।

যা হোক, এক শব্দের হেডিং এর সেই চার শব্দের পোস্টেই ব্যাপক সাড়া পেলাম। সেই পোস্টের ২য় কমেন্টই ছিলো সামহোয়ারইনের উদ্দোক্তা আরিলের। বাংলা ভাষায় ভাবের তাৎণিক আদান-প্রদানের এই প্রক্রিয়াটিতে আমি ব্যাপক খুশি ও মজা পেলাম। বাংলা ভাষাভাষীদের জন্য এমন সুযোগ করে দেবার জন্য ......................... Thanx to Arild.

এরপর থেকে ব্লগে নিয়মিতই পোস্ট দিতাম। আর হয়তো এ কারণেই মাত্র সাড়ে চার মাসের মাথায় শততম পোস্ট শততম পোস্ট লেখার সৌভাগ্য আমার হয়েছিলো! :)

আমার আর মাহবুব মোর্শেদের দেখাদেখি যায়যায়দিনের অন্যান্য স্টাফ আর কনট্রিউটররাও ব্লগিং এ ঝুঁকতে শুরু করে। এক সময় আমাদের হাউসেই সবচেয়ে বেশি ব্লগার জন্ম নেয়। কারণ একই হাউসে এতজন ব্লগার বোধহয় খুব কমই তখন হয়েছে। প্রায় ৩০ জনের বেশি ব্লগার তখন এই হাউস থেকেই লগ ইন করতো। আর তখন ব্লগার ছিলোও অনেক কম। এখন প্রায় সময়ই ৬০ জনের বেশি ব্লগার লগ ইন থাকলেও তখন মাঝে মাঝে এমনও হতো যে মাত্র ১০/১৫ জন ব্লগারকে লগ ইন অবস্থায় দেখা যেতো! আর এখনকার মতন প্লাস/মাইনাসের বদলে তখন ছিলো ১ থেকে ৫ পর্যন্ত রেটিং সিস্টেম। আর টম রেটেড পোস্টটি ব্লগে আলাদা ভাবে দেখানোর নিয়ম থাকায় অনেক সময় এমনও হয়েছে যায়যায়দিনের কারো পোস্ট যদি অন্যান্যদের রেটিং ভালো পাওয়া শুরু করতো তাহলে আমরা নিজেরা উদ্বোগী হয়ে তার পোস্টটিতে রেটিং করে তা টপ রেটেড পোস্টে উঠিয়ে দিতাম। পুরো হাউসের সকলের মধ্যেই তখন ব্যাপারটা পেস্টিজ ইস্যু হিসেবেই কাজ করতো! :)

১৬ ডিসেম্বরে সামহোয়ারইনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলের সহযোগিতায় শামীম আর আমি ঢাকা ইউনিভার্সিটির চারুকলার ভেতরে আয়োজন করলাম একটি ব্লগার আড্ডার। প্রথমে এই আড্ডার আয়োজনকে সবাই অসম্ভব মনে করে মজা পেয়েছিলো। কিন্তু আমরা দুজন ও পরিচিত আরো ক’জন ব্লগার যে কোন ভাবেই হোক ব্লগার আড্ডাকে সফল করবো বলেই পণ করলাম। কারণ অনেক ব্লগারকে কেবল ব্লগেই চিনতাম, সামনা সামনি দেখার একটি গোপন ইচ্ছা আমিসহ অন্যান্য অনেকের মধ্যেই ছিলো। আরিল ও জানার সঙ্গে নিয়মিত কট্রাক্ট করতাম তারা যেন আমাদের আড্ডাতে অবশ্যই আসেন। তারা দুজনেই স্বতস্ফূর্তভাবে আমার এই আমন্ত্রণ গ্রহণ করেন। আমি চিন্তিত ছিলাম ব্লগারদেরকে কি ধরণের হালকা নাস্তা দিয়ে আপ্যায়ন করা যায়। এ ব্যাপারে জানার সাজেশন আমার বেশ কাজে লেগেছে ......................... Thanx to Jana.

যা হোক সেদিনের সেই ব্লগার আড্ডায় আরিল, জানাসহ সামহোয়ারইনের প্রায় ৭০ জনের বেশি ব্লগার এসেছিলেন। সন্ধ্যায় মশা দূর করার জন্য মাহবুব মোর্শেদের পরামশে যখন শুকনো পাতা জোগাড় করে আগুন জ্বালানো হয় তখন ক্যাম্প ফায়ারের মতনই মনে হচ্ছিল। ব্লগার শামীম অনেক হেল্প করেছে আমাকে সেদিন ......................... Thanx to Samim.

আর সেই ব্লগার আড্ডার রেশ ধরেই এখনও ব্লগাররা চেষ্টা করেন মাঝে মধ্যেই একত্রিত হবার।

যা হোক, এরপর এক বছর লেগেছে আরেকটি শয়ের ঘর পেরুতে। কারণ মাঝে কাজ কর্মের অনেক চাপ বেড়েছে। এছাড়া মাঝে তো ব্লগে কিছু ব্লগারদের কটু কথার জ্বালায় ঢুকতেই ইচ্ছা করতো না। হয়তো এদের পাকা ধানে কদাচিৎ মই দিয়েছিলাম বলেই এরা এখনো আমাকে তাদের জাত শত্র“ বলেই বিবেচনা করে। এদেরকে আমার ব্লগে আমি ব্লক করে রেখেছি অনেক আগে থেকেই। তবু নিত্য নতুন নিক নেয়া এসব ব্লগারদের আমার পোস্টে এসে বর্তমানে মাইনাস রেটিং করা ছাড়া অন্য কিছুই করার মতাই আর নাই। আহারে ............ কি অসহায় এরা!

আমার নাম ধরে বাজে কথা বলার মতন সাহসের ঘাটতি আছে বলেই ব্লগের তথাকথিত এসব ব্লগার (যাদের পোস্টেও সংখ্যা নগন্য হলে কমেন্টের সংখ্যা অসংখ্য) আমার নাম ব্যঙ্গ করে ডাকে বিভিন্ন পোস্টে যেখানে আমার সঙ্গে তাদের হঠাৎ দেখা হয়!

এর কারণ কি এটা হয়তো পুরনো ব্লগাররা বেশ ভালো করেই জানলেও নতুন ব্লগারদের জানার অনেক আগ্রহ থাকবে। ব্লগে গত বছরের শুরুতে এক শ্রেণীর ব্লগার ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই নানা ধরণের গালিগালাজ সম্বলিত পোস্ট ও কমেন্ট করার ক্ষেত্রে হয়ে ওঠে ইউনিক! এদের নগ্ন আক্রমণের শিকার হতেন মূলত অরজিনাল নিক বা পরিচয় দিয়ে ব্লগিংকারীরা। এদের ভয়াবহ আক্রমণে অনেক ব্লগারই সে সময় ব্লগ থেকে দূরে সরেও গিয়েছিলেন। অথচ গোঁড়া এসব ব্লগারদের বিরুদ্ধে কেউ একজন টুঁ শব্দ করলে সমগোত্রীয় অন্যরা সেই ব্লগারকে এমন ভাবে আক্রমণ করতো যেন অন্য আর সব ব্লগাররা মান সম্মানের ভয়ে কোন কথা বলা থেকে বিরত থাকেন। বলা বাহুল্য, এই শ্রেণীর ব্লগারদের নিকগুলো থাকতো বানানো। ফলে এদের সনাক্ত করার কোন উপায়ই ছিলো না। ফলে মান সম্মান খোয়ানোর কোন ব্যাপারই এদের মধ্যে ছিলো না। অবশ্য আদৌ এদের মান সম্মান আছ কিনা তা নিয়ে গবেষণার অবকাশ থাকতে পারে! :)

সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক বা সাংবাদিকই সে হোক না কেন, আমি কিন্তু সত্য বলতে জীবনে কখনও ভয় পাই নি। আর তাই ৯ম পোস্টেই আমি এসব ব্লগারদের বাজে এই ব্যাপারটিকে পোস্টের মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। পরবর্তীতে মডারেটররা গালি গালাজ করার জন্য কিছু ব্লগারকে ব্যান করলে মডারেটরদেও এই কাজের সমর্থনের প্রথম তালিকাতেই আমার নাম থাকাতে এরা হয়ে ওঠে আমার ওপর ক্ষুব্ধ। যার প্রভাব এখনো হয়তো অন্য ব্লগারা দেখতে পান। কিন্তু সহনশীলতাই যে ব্লগিং করার মূল শর্ত, এসব গোঁড়া ব্লগার হয়তো তা এখনও জানে না!

এমনই মরিয়া এরা যে, আমাকে রাজাকার বলেও একবার সম্বোধনের চেষ্টা করেছিলো এরা। তাৎণিকভাবে অন্য ব্লগারা তা প্রটেস্ট করেছিলেন তখন। তাই এটা তো শিউর যে, রাজাকার কি তাই হয়তো এই নির্বোধরাই জানে না!

আর এজন্যই হয়তো তিনগুণ বেশি সময় লাগলো আমার আরেকটি সেঞ্চুরী করতে। অধিকাংশ বাংলা ব্লগেই আমার রেজিস্ট্রেশন করা আছে। কিন্তু তারপরও আমার মতে Somewhereinblog is the Best!

যাদের জন্য স্পেশাল ধন্যবাদ রইলো তারা হলেন-
ব্লগার সাইমুম ভাই ............ Miss ur company!
ব্লগার সুখী মানুষ ............ Real good man!
ব্লগার সাদেক সামী ............ Always support me!
ব্লগার ত্রিভুজ ............ Genius!
ব্লগার কে এস আমিন ............ Great man!
ব্লগার সারিয়া ............ Thanx to arrange picnic!
ব্লগার রঞ্জু ............ Nice guy!
ব্লগার নাইম ............ :)
ব্লগার মহারাজা ............ Co-operative!
ব্লগার জাকিয়া ............ Always support me!
ব্লগার কালপুরুষ ............ Great poet!
ব্লগার আইরিন ............ Lovely girl!
ব্লগার শরিফ রনি ............ Always plus my post!
ব্লগার অ্যামাটার ............ Good boy!
ব্লগার ফোরা ফেরদৌসী ............ Always support me!
ব্লগার আবদুর রাজ্জাক শিপন ............ Thanx for with me!
ব্লগার চতুর্ভুজ ............ No contact a long time!
ব্লগার আরিফ জেবতিক ............ Inspire from ur writing!
ব্লগার নিশা ............ Funny girl!
ব্লগার হাসান বিপুল ............ Nice writing!
ব্লগার শরৎ ............ :p!
ব্লগার আরজু ............ Good Writer!
ব্লগার কৌশিক ............ Direct Action!
ব্লগার মদন ............ Nice Joking in ur writing!
ব্লগার কোপা শামসু ............ Miss ur blogging!

.....................................................................

এছাড়া আর যাদের নাম মনে পড়ছে না তারা সহ সামহোয়ারইনের সবার প্রতিই আন্তরিক ধন্যবাদ রইলো।

 

প্রকাশ করা হয়েছে: প্রাসঙ্গিক আলাপ  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২১
বুলবুল আহমেদ পান্না বলেছেন: ডাবল সেঞ্চুরী'র শুভেচ্ছা......
সেই সাথে
মা ই না চ.................;)
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: আপনারেও মাইনাচ!

২. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৪
স্টিংরে বলেছেন: আমি ডিজবী, চেটে আসো।
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: ছাগলগুলাকে বহুদিন পর আমার পোস্টে দেখছি। ;)

৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: কি বেকুব?

৪. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৫
নাহিদ বলেছেন: ডাবল সেঞ্চুরী'র শুভেচ্ছা......

সেই সাথে,,,,,,,,,,+++++++++++++
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ নাহিদ।

৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: কি ভালোই তো?

৬. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৭
অক্ষর বলেছেন: ডাবল সেঞ্চুরী মোবারক
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ মোবারক! :)

৭. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৭
মোঃ আশিকুর রহমান জিতু বলেছেন: ডাবল সেঞ্চুরী'র শুভেচ্ছা,,++++++++++++++++++++++
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ জিতু।

৮. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৯
তাজুল ইসলাম মুন্না বলেছেন: শুভেচ্ছা ও প্লাস। ভাইরে, আমারেও এরা কম জ্বালায় নাইক্কা।।। :(
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ মুন্না।

আসলেই তাই।

৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ রবিউল করিম।

১০. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৩
মুহিব বলেছেন: বুঝলাম আমার নাম ভূলেই গিয়েছেন।
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: স্যরি মুহিব......... আপনিও তো নিপাট ভদ্রলোক! :)

১১. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪০
শরিফ রনি বলেছেন: আজকেই এই শুভ দিনে

মা ই না চ.................;)
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: তোমারে পেলাস। তাহলে সমান, হইছে?
;)

১২. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪২
মুহিব বলেছেন: অনেক শুভেচ্ছা
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: :)

১৩. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪২
ইউনুস খান বলেছেন: বুলবুল আহমেদ পান্না বলেছেন: ডাবল সেঞ্চুরী'র শুভেচ্ছা......
সেই সাথে
মা ই না চ.................
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন:

১৪. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪২
মুহিব বলেছেন: আমারে ভদ্রলোক কইলেন!?
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: হুমম। ;)

১৫. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৪
শ্রাবণ সমুদ্র বলেছেন:
যায়যায়দিন থেকে শফিক রেহমানকে Out করলেন কিভাবে?
বড় জানতে ইচ্ছে করে.......
বড় জানতে ইচ্ছে করে.........
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: আমারও জানতে ইচ্ছে করে কেন তিনি যাযাদি ছাড়লেন...... ;)

১৬. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৪
একরামুল হক শামীম বলেছেন: ডাবল সেঞ্চুরীর শুভেচ্ছা :)
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ। আজকে রেডিও টুডের কনসার্টে আসছো তো?

১৭. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৯
হাসান বিপুল বলেছেন: রনিরে একটা প্লাস আর একটা মাইনাস।

প্লাস ২০০ রানের জন্য, আর মাইনাসটা রিসিভ কইরা শরিফ রনিরে (উপরে মাইনাস দিছে) পৌছায়া দিও।
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: :)

১৮. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫০
বিবেক সত্যি বলেছেন: শু-ভে-চ্ছা-হ ... ব্লগে নিয়মিত হলে ভালো লাগবে ...
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: চেষ্টা করবো নিয়মিত হতে।

ধন্যবাদ।

১৯. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৫
সততার আলো বলেছেন: আপনার ব্লগের ইতিহাস খুবই ভাল লাগল।
ডাবল সেণন্চুরীর শুভেচ্ছা পাশাপাশি হাজার পোস্টের মালিক হওয়ার জন্য শুভকামনা রইল।
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

২০. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৮
নাভদ বলেছেন:
ব্লগে গত বছরের শুরুতে এক শ্রেণীর ব্লগার ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই নানা ধরণের গালিগালাজ সম্বলিত পোস্ট ও কমেন্ট করার ক্ষেত্রে হয়ে ওঠে ইউনিক! এদের নগ্ন আক্রমণের শিকার হতেন মূলত অরজিনাল নিক বা পরিচয় দিয়ে ব্লগিংকারীরা। এদের ভয়াবহ আক্রমণে অনেক ব্লগারই সে সময় ব্লগ থেকে দূরে সরেও গিয়েছিলেন। অথচ গোঁড়া এসব ব্লগারদের বিরুদ্ধে কেউ একজন টুঁ শব্দ করলে সমগোত্রীয় অন্যরা সেই ব্লগারকে এমন ভাবে আক্রমণ করতো যেন অন্য আর সব ব্লগাররা মান সম্মানের ভয়ে কোন কথা বলা থেকে বিরত থাকেন।

==================================

ইতিহাসের কি নিদারুন বিকৃতি! :) :)
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: ব্যান খাবার সময় আপনি কি নিকে ব্লগ করতেন নাভদ সাহেব?
:)

৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ নাজিরুল ভাই।

৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৩. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৩
অরণ্যচারী বলেছেন: ডাবল সেঞ্চুরী মোবারক।
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা মোবারক। :)

৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: চীন মৈত্রীতে আজ সন্ধ্যা ৬টা থেকে।

৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: কি হইছে? যক্ষা? :)

২৬. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৫
ভাইরাস! বলেছেন: ডাবল সেঞ্চুরীর শুভেচ্ছা
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৭. ৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৬
সুখী মানুষ বলেছেন: ব্লগার সুখী মানুষ ............ Real good man!
:( --- কেন এত ভালোবাসেন? সত্যিই যদি রিয়েল গুড ম্যান হতে পারতাম!

রিজভী ভাই, শুভেচ্ছা রইলো।
৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: সত্যি কথা অরুণ ভাই, আপনি সত্যিই একজন ভালো মানুষ। ভাবী (যে হবেন) বড়ই খুশি হবে আপনাকে পেয়ে! ;)

২৮. ৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩৮
মাস্টারমশাই বলেছেন: দ্বিতীয় শতকের জন্য শুভেচ্ছা।
৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ মাস্টারমশাই।

২৯. ৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৩
অ্যামাটার বলেছেন: কংগ্রাটসসসস...!!!

হুমম...ব্লগের গালিবাজ বাহিনীর সম্বন্ধে যা লিখেছেন, তা একদম সত্যি...জাঝাবাদ!
৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩০. ৩১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
দূরন্ত বলেছেন: ডাবল সেঞ্চুরির অভিনন্দন....

মাহবুব মোর্শেদ ভাই আমারও মাথা খারাপ করছে। বর্তমানে প্রথম আরো ব্লগ নিয়া আরো পোলাপানের মাথা খারাপ করার স্পিশাল মিশনে আছে....
এতোগুলি পোলাপানের মাথা খারাপ করার জন্য মাহবুব মোর্শেদকে স্পিশাল মাইনাস ;)
৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: ;)

কেমন আছেন ভাইজান?

৩১. ০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৭
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: মাইনাস...

শফিক রেহমানের সাথে থাইকাও ইংলিশ ঠিকমত শিখতে পারলা না!!!

এত ভূল কর যদি, তাইলে ইংলিশ লিখার দরকার কি?

====

''ব্লগে গত বছরের শুরুতে এক শ্রেণীর ব্লগার ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই নানা ধরণের গালিগালাজ সম্বলিত পোস্ট ও কমেন্ট করার ক্ষেত্রে হয়ে ওঠে ইউনিক! '' ----- আরেকটা মাইনাস। এইসব দুই নম্বুরির জন্য মাইনাস
০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: আপনারেও মাইনাস।

৩২. ০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৪
তিতা করোলা বলেছেন: ডাবল সেঞ্চুরী'র শুভেচ্ছা রইলো :)
০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ মাহমুদ।

 

মোট সময় লেগেছে ০.৯৯৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
২০০০ সালে দৈনিক আজকের কাগজের মাধ্যমে সংবাদপত্রে যাত্রা শুরু করে বর্তমানে দৈনিক জনকন্ঠের Cultural page in-charge হিসেবে কর্মরত রয়েছি .......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ