আমার প্রিয় পোস্ট
- বাংলাদেশী ওয়েব এড্রেস (অনলাইনে প্রতিদিন) - সিটিজি৪বিডি
- জুম ইঊজার ? বারবার disconnect হয়ে যাচ্ছে ? solve.... - ফূতিওয়ালা
- ল্যাপটপ বিষয়ক কিছু পোস্ট - মহসিন০৮
- উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা: ইন্টারনেট ব্যান্ডউইডথ বাড়ান ২০% - বিডি আইডল
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট মাত্র ২১৮ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- ফায়ারফক্স এর আকর্ষণীয় কিছু ট্রিকস...... - মানচুমাহারা
- বাংলাদেশী নাগরিক হিসাবে একটি আত্মসমালোচনা - সাহোশি৬
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- সেবা পেয়ে ধন্য, চাই আমাদেরও জন্য - আসিফ আহমেদ
- মনুষ্যত্বহীন মানুষ যন্ত্রের গল্প - রাহিদুল সামান্না রকি
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- ভালো ছাত্র বনাম রাজনীতি - মাসকাওয়াথ আহসান
- লিনাক্স বিষয়ক সাধারন প্রশ্নগুলো এখানে করুন - আশাবাদী!!
- উবুন্টু বনাম উইন্ডোজ - কেন লিনাক্স ব্যবহার করবেন? - আশাবাদী!!
- অতি প্রয়োজনীয় কিছু সফটওয়ার
- লুলুপাগলা
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১০৮ ব্লগারের তথ্য - ফিউজিটিভ
- আসুন, বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করি - বহুরূপী মহাজন
- সংলাপ : বিবাহের আগে ও পরে !! - ভোরের আলো
- মুহম্মদ জাফর ইকবালকে কেন আমি এত সম্মান করি - জ্বিনের বাদশা
- চে গুয়েভারা : শুধু আইকন নাকি একটা মতবাদ? - মাহবুব মোর্শেদ
- বিশিষ্ট সাহিত্য ব্যক্তিত্ব সরদার ফজলুল করিম -এঁর একটি সাক্ষাৎকার - ফকির ইলিয়াস
- নবীনদের জন্য - নাদান
- কল্প-গল্পঃ বিকল্প প্রোটিন - মোস্তাফিজ রিপন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- "চলচ্চিত্র সমাজ পরিবর্তন করতে পারে না, কখনো করেও নি" -- সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার - ফাহমিদুল হক
- রবীন্দ্রনাথ ঠাকুর - বাংলা উইকি থেকে - রাগিব
- বাংলাদেশের গান - যূঁথী
- আপনি কি আপনার নিত্যদিনের খাবার পছন্দ করেন নাহ ???? আমরা অনেক কিছু খাবার পেলেও খাবার নস্ট করি তাই নাহ? - গিফার
- ঐতিহাসিক মে দিবস এইসব শ্রমিকের "জব সিকিউরিটি" নিশ্চিত করেছে কি? - কৌশিক
- রাজাকার প্রতিরোধের সত্য ঘটনা । - জুবেরী
- এরপরও কি কেউ জানতে চাইবেন কেন - "জামায়াত-শিবির বাংলাদেশ ও ইসলামের শত্রু "। - এস্কিমো
- জিএম শস্যের ভালো মন্দ - দিনমজুর
- বাক বাকুম বাক স্বাধীনতা - দিনমজুর
- আপনি কি মনে করেন আপনার ভাগ্য ভালো নাহ? (বাংলা) - গিফার
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- rePost: পোষ্ট মর্টেম জামাতে ইসলাম : পর্ব ২ - কাকতারু্য়া
- RePost: পোষ্ট মর্টেম জামাতে ইসলাম : পর্ব-১ - কাকতারু্য়া
- কাঠামোবদ্ধ প্রশ্ন: আশা ও আশঙ্কা - মুহম্মদ জাফর ইকবাল - তাজুল ইসলাম মুন্না
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- বঙ্গবন্ধু এবং আমাদের চিন্তার দৈন্যতা - মোস্তফা আমিন
- চেতনায় রাঙা টুকটুকে এক সালতামামি - অমি রহমান পিয়াল
- "বিহারী"একটি অভাগা বীষবৃক্ষের নাম - মাহবুব সুমন
- রাজনীতির দর্শন ও কর্মসূচি-৪ (শেষ পর্ব) - আহমাদ মোস্তফা কামাল
- পাঁচ-কুড়ি-এক বাছাই বচন - মোস্তাফিজ রিপন
- রাজনীতির দর্শন ও কর্মসূচি-৩ - আহমাদ মোস্তফা কামাল
- সাইদী : নিরপেক্ষ দৃষ্টিতে - নরাধম
- ধান্দাবাতি,বজাসহ সব রাজাকার ছানারা দ্যাখতো সিগনেচারটা চিন্তে পারছ নাকি? - লাল মিয়া
- রাজনীতির দর্শন ও কর্মসূচি- ২ - আহমাদ মোস্তফা কামাল
- রাজনীতির দর্শন ও কর্মসূচি- ১ - আহমাদ মোস্তফা কামাল
- বাকশাল, বঙ্গবন্ধু ও আমার ব্যক্তিগত বিশ্লেষণ - বিবর্তনবাদী
- আমাদের বেড়ে ওঠার কাল - আহমাদ মোস্তফা কামাল
- চার শিবির ক্যাডারের ফাঁসি - বাংলাদেশ কি প্রস্তুত ভবিষ্যতের জন্যে? - এস্কিমো
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- পাকিস্তানের জামাতে ইসলামীর খায়েস ও তার বাস্তবায়নে বাংলাদেশে জামাতের সম্ভাব্য ভূমিকা - তীরন্দাজ
- ডাবল স্ট্যান্ডার্ড ছাগুরাম (পাঠ আবশ্যক) - তোমাদের-ই-লোক
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- সাক্ষাতকার: কাজী আনোয়ার হোসেন - নিশাত
- রহস্য সাহিত্যের ক্যাপ্টেন- কাজী আনোয়ার হোসেন - নিশাত
- "গন্ডগোলের দিন গুলি" গো.আ সাহেবের একাওর নামা
- লাল দরজা
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন - মেহেরুল হাসান সুজন
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
হাসিমুখ প্রত্যাশিত ৪
০২ রা মে, ২০০৮ রাত ১:৪৯
হাসিমুখ প্রত্যাশিত ১
হাসিমুখ প্রত্যাশিত ২
হাসিমুখ প্রত্যাশিত ৩
[ এবারের কৌতুকগুলো আয়তনে একটু বড়, যদিও তাতে হাস্যরস ক্ষুণ্ণ হয়নি কিছুমাত্র ]
* মাদ্রিদে ষাঁড়ের লড়াই দেখে পাশের এক রেস্তোরাঁয় ঢুকেছে এক ট্যুরিস্ট। স্পেশাল ডিশ অর্ডার দেয়ায় বেয়ারা এক অদ্ভুত জিনিস এনে হাজির করলো। আলু আর লেটুসের সাথে গোল গোল দুটো মাংসের টুকরোমত।
"কী এটা?" জানতে চাইলো ট্যুরিস্ট।
"কহোনেস, সেনর," বুক ফুলিয়ে জবাব দিলো বেয়ারা, "আজকে অ্যারেনাতে যে ষাঁড়টা লড়াইয়ে হারলো, তার অন্ডকোষ।"
নাক সিঁটকে খাওয়া শুরু করলো ট্যুরিস্ট। কিন্তু মুখে দিয়েই চমকে গেলো সে, না যা ভেবেছিলো তা নয়, বরং বেশ সুস্বাদু জিনিসটা। চেটেপুটে খেয়ে সে ঠিক করলো, আগামীকালও এই কহোনেসই খেতে হবে।
পরদিন আবার একই রেস্তোরাঁয় এসে অর্ডার দিলো সে চটপট। যথারীতি বেয়ারা এনে হাজির করলো খাবার। আলু, লেটুস, কিন্তু আজকের মাংসের টুকরো দুটো খুবই ছোট! ঘটনা কী জানতে চাইলো ট্যুরিস্ট।
"আসলে ব্যাপারটা হয়েছে কি," খানিক মাথা চুলকে উত্তর দিলো বেয়ারা, "ষাঁড়ের লড়াইয়ে কিন্তু সবসময় ষাঁড়ই হারে না জানেনতো..."
* একবার এক অন্ধ সিদ্ধান্ত নিলো সে টেক্সাস যাবে। ফ্লাইট অ্যাটেনডেন্টদের একজন তাকে হাত ধরে বিমানের সিটে বসিয়ে দিলো।
বসেই সে বললো, "বাহ! কত বড় সিট!"
পাশের সিটের যাত্রী বললো, "টেক্সাসে সবকিছুই বড়।"
ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরে নামবার পর তার তৃষ্ণা লাগলো, রেস্তরাঁয় বার্গারের অর্ডার দিলো সে; বার্গার আসার পর ধরে বুঝলো যে বার্গারটা বিশাল বড় আর পানীয় মগটা তার ধারণার চেয়েও অনেক বড়।
বিস্মিত স্বরে সে বললো, "কী বিরাট বার্গার আর মগ!"
পাশের একজন বললো, "টেক্সাসে সবকিছুই বড়।"
কিছুক্ষণ পর তার টয়লেটে যাবার প্রয়োজন পড়লো। একজনকে জিজ্ঞাসা করলে সে বললো, "বাঁদিকের দ্বিতীয় দরজা।" লাঠি ঠুকে ঠুকে সে দরজার সন্ধানে বের হয়, কিন্তু দরজাটি ভুলে পেরিয়ে সে তৃতীয় দরজার সামনে উপস্থিত হয়ে যায়। তৃতীয় দরজার পরই সুইমিং পুল। সেখানে পড়ে গিয়েই সে চেঁচিয়ে উঠলো, "ফ্ল্যাশ করবেন না, ফ্ল্যাশ করবেন না।"
* এক মেয়ে একদিন রাস্তা দিয়ে হাঁটছে। পাখির দোকানের পাশ দিয়ে যাবার সময় একটা খাঁচার তোতাপাখি তাকে দেখে বললো, "অ্যাই আপু, আপনি দেখতে খুবই কুত্সিত!" মেয়েটা মনেমনে চটে গেলেও কিছু বললো না- পাখির কথায় কী আসে যায়?
পরদিন সেই দোকানের পাশ দিয়ে যাবার সময়ও একই ঘটনা ঘটলো, পাখিটা বলে উঠলো, "অ্যাই আপু, আপনি দেখতে খুবই কুত্সিত!"
মেয়েটা দাঁতে দাঁত চেপে হজম করে গেলো।
তার পরদিন সেই দোকানের পাশ দিয়ে যাবার সময়ও পাখিটা বলে উঠলো, "অ্যাই আপু, আপনি দেখতে খুবই কুত্সিত!"
এবারতো মেয়েটা মহা চটেমটে দোকানের ম্যানেজারকে গিয়ে হুমকি দিয়ে এলো যে, সে মাস্তান লেলিয়ে এই দোকানের একদম বারোটা বাজিয়ে ছাড়বে। ম্যানেজার মাপ চেয়ে বললো, সে এর বিরূদ্ধে ব্যবস্থা নিচ্ছে, পাখিটা আর এমন করবে না।
তার পরদিন সেই দোকানের পাশ দিয়ে যাবার সময় পাখিটা বলে উঠলো, "অ্যাই আপু!"
মেয়েটা থমকে দাঁড়িয়ে পাখির মুখোমুখি হলো, "কী?"
পাখিটা বললো, "বুঝতেই তো পারছেন।"
* ইউনিভার্সিটির দুই ছাত্র। এ টার্মে সব কুইজ, মিড টার্ম, আর ল্যাব পরীক্ষা ভালো হয়েছে। পরের দিন তাদের শেষ পরীক্ষা। এতে মোটামুটি করলেও তারা এ গ্রেড পেয়ে যাবে। পরীক্ষা সামনে রেখে তারা হার্ভার্ডে পার্টিতে যোগ দেয়। দারুণ সময় কাটছিলো; মাতাল হয়ে তারা ভুলে যায় পরীক্ষার কথা। সারাদিন ঘুমায়। পরীক্ষা আর দেয়া হলো না। পরীক্ষার পর তারা প্রফেসরের সাথে দেখা করে, জানায় দু'জনই দূরের শহরে উইকএন্ড কাটাতে গিয়েছিলো, সেখানে তারা পড়াশোনাও করেছে। কিন্তু ফেরার পথে তাদের গাড়ীর চাকা ফেটে যায়। এজন্য তারা সময়মত পৌঁছাতে পারেনি। প্রফেসর একটু ভাবলেন, তারপর বললেন, "ঠিক আছে, কাল তোমাদের পরীক্ষা নেওয়া হবে।"
পরের দিন তারা পরীক্ষার হলে এসে হাজির। প্রফেসর জানালেন তাদের আলাদা রুমে পরীক্ষা হবে। দু'জনকে প্রশ্নপত্র দেয়া হলো একই সময়ে। আলাদা রুমে বসে তারা প্রশ্নপত্র খুলে দেখলো প্রথম পৃষ্ঠায় একদমই সহজ একটা প্রশ্ন, পাশে লেখা ৫ নম্বর। তারা ভাবলো, দারুণ। এমন হলে আর পায় কে?
কিন্তু যেই না পৃষ্ঠা উল্টিয়েছে, সাথে সাথে মাথায় বাজ; দ্বিতীয় প্রশ্ন- "কোন চাকা ফেটেছিলো? নম্বর- ৯৫।"
* কামাল লজিক বোঝাচ্ছে শামীমকে, "শোন লজিক জিনিসটা আসলে খুব সোজা বুঝেছিস। আচ্ছা তোকে উদাহরণ দিয়ে বোঝাই। তোদের বাসায় কি আকোয়্যারিয়াম আছে?"
- "হ্যাঁ আছেতো।"
- "বাহ খুব ভালো। এখন চিন্তা কর এই যে আকোয়্যারিয়াম, এটার কথা মনে হলেই সাথে সাথে মনে পড়ে মাছের কথা, আর মাছ মানে হলো সমুদ্র, আর সমুদ্র মানে হলো ধর তুই আর তোর প্রেমিকা হাত ধরাধরি করে সমুদ্রতীরে হেঁটে বেড়াচ্ছিস, কী অপূর্ব এক রোমান্টিসিজম ইত্যাদি ইত্যাদি.. এবার বুঝলি তো লজিক কাকে বলে?"
লজিক বুঝে শামীম তো খুবই উত্তেজিত। যাহোক কিছুদিন পর তার সাথে দেখা হলো রূপমের। শামীম ভাবলো এই তো পেয়েছি, সদ্য শেখা বিদ্যাটা এর ওপরে একটু ট্রাই মেরে দেখি।
অতএব শামীম লজিক বোঝানো শুরু করলো রূপমকে, "শোন লজিক জিনিসটা আসলে খুব সোজা বুঝেছিস। আচ্ছা তোকে উদাহরণ দিয়ে বোঝাই। তোদের বাসায় কি আকোয়্যারিয়াম আছে?"
- "অ্যাকোয়্যারিয়াম? না তো। কেনো?"
- "অ্যাঁ বলিস কী, অ্যাকোয়্যারিয়াম নেই তোদের বাসায়? তাহলে তো তুই একটা গে!"
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০০৮ রাত ২:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আসলে তো আছে মত্র ৫টা, আয়তনে বড় বলে এরকম মনে হচ্ছে!
সাদা মন বলেছেন:
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন:+
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















এতোগুলে এক সাথে কেন, আলাদা করে দিন।