গরুকে আমার ভীষণ হিংসে হয়। কারণ গরু মহাশয় আরামসে অর্ধশয়ন করে জাবর কাটতে কাটতে বাংলা ভাষার শ্রীবৃদ্ধিতে কত্তো যে বড় মাপের অবদান রেখেছে, তা হিসেব করে নিজেকে নিতান্ত 'গোবেচারা' ছাড়া আর কিছুই ভাবতে পারি না। অথচ গরু স্কুল-কলেজের সিঁড়ি না ভেঙেই বাংলা ভাষাকে গোবেচারা নামের কান লাল করা বিশেষণটি উপহার দিতে পেরেছে। আমাকে যখন 'গোমূর্খ' বলা হয়, তখন কিন্তু গরুর স্ট্যাটাস আমার ওপরেই থাকে।
রাত দেড়টায় পেটে ছুঁচোর দুরন্ত দাপাদাপি শুরুর পর অফিস থেকে ফিরে ডাইনিংয়ে বসে যখন 'গোগ্রাসে' গিলি, তখনও গরু আমাকে হাম্বা রবে তার ঋণের কথা মনে করিয়ে দেয়।
শুধু কি তাই, পরম পূজনীয় আব্বাজান যখন সখেদে বলতেন, 'তুই একটা আস্ত গরু', তখন থেকেই গরুকে হিংসে না করে আমার উপায় ছিল না। বিস্মিত হয়ে ভাবতাম ঠিকই তো, এই চার পা-ওয়ালা জন্তুটি বাংলা ভাষায় যতগুলো শব্দ, উপমা আর প্রবাদ বাক্য উপহার দিয়েছে, তার তুলনায় আমি যে নস্যি।
মনে আছে, এ গরুর খুরকে মস্তকে ধারণ করেই বিষাক্ত গোখরা ('গোক্ষুরা') সাপও জাতে উঠেছে। শুধু সাপ কেন মুখ কিছুটা গরুর মতো বলেই কুমির সভ্য হতে 'গোমুখ' ধারণ করে বসে আছে। কুমীরের আরেক নাম কিন্তু গোমুখ। নদীও তো পিছিয়ে নেই। গরুর লেজ ধরে ধন্য হতে 'গোমতী' নাম ধারণ করেছে। গরুর স্বচ্ছ, ঢাউস আর নিষ্পাপ চোখের মর্যাদা দিতে মানুষ জানালার নাম রেখেছে গবাক্ষ। গোধূলি নিয়ে বাংলা ভাষায় কবিকুল যেভাবে বন্দনায় মেতেছেন, তা আমার মতো অনেক দ্বিপদ গরুর মর্মজ্বালার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ব্লগে একজনের নিক দেখলাম 'অবলষ্ট'। প্রায় শতবর্ষী চলন্তিকা অভিধানে 'গরুখোঁজা' করেও শব্দটির মর্ম উদ্ধার করতে পারলাম না। জ্ঞানীজনরা বহু আগেই বলে গেছেন, 'গরু, জরু ধান রাখ বিদ্যমান'। গরু আর জরুকে (স্ত্রী) একই সোশাল স্ট্যাটাস তো তারাই দিয়ে গেছেন।
গরুকে নিয়ে জ্ঞানী মুর্খদের একটাই অপবাদ। আর তা হচ্ছে 'গরু তো গরুই'। সো হোয়াট? চাঁদেরও কলঙ্ক থাকে। বাংলা ভাষার প্রবাদ-তোরঙ্গটি খুলুন। দেখবেন, ওখানে লেখা আছে হাজার রকমের গরু-বন্দনা। 'গোণা গরু বাঘে নেয় না', 'গাই নাই তো বলদ দুয়ে দে', 'গাঁয়ের গুণে গরু বিকায়', 'গাই ছিল না হল গাই, চালুনি দিয়ে দুইতে যাই', 'গাছে গরু চরানো', 'কানা গরু বামনকে দান', 'গোকুলের ষাঁড়', 'গোবর গণেশ,' 'কানা গরুর ভিন্ন মাঠ', 'কুঁড়ে গরুর এটুলী সার', 'ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়' ইত্যাদি হাজারো প্রবাদ বাক্য তো গরুই ভাষাকে দান করেছে। 'চিনির বলদ' আর 'কলুর বলদের' কথা নাইবা বললাম।
এখন কি কারো সন্দেহ আছে বাংলা ভাষায় গরুর অবদান নিয়ে? আমি তো ছার, খোদ কবিগুরুর গো-বন্দনার উদাহরণ দিয়ে ইতি টানছি :
'শুভ্র খন্ড মেঘ
মাতৃদুগ্ধ পরিতৃপ্ত সুখনিদ্রারত
সদ্যোজাত সুকুমার গোবৎসের মতো
নীলাম্বরে শুয়ে...।
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।