শব্দের পোস্টমর্টেম -২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ভীমরতির সঙ্গে মহাভারতের ভীমের কোনোই সম্পর্ক নেই। বাংলা ভীমরতি এসেছে সংস্কৃত ভীমরাত্রী থেকে। ভীম মানে ভীষণ। বাংলায় ভীমরতি মানে কান্ডজ্ঞানহীন বা অতি বর্ধিক্যজনিত বুদ্ধিভ্রংশতা। বৃদ্ধ বয়সের যে কোনো পর্যায়ে মানুষের ভীমরতি হতে পারে।
তারপরও বাংলায় সংখ্যাতাত্ত্বিক বিচারে বলা হয়ে থাকে, বাহাত্তরে ধরলে বুঝতে হবে লোকটির বয়স কেবল বাহাত্তরই হয়নি, শনির দশাও লেগেছে। এখানে শনির দশা মানে মস্তিষ্কের অপ্রকৃতিস্থ ভাব। সোজা কথায়, তাকে এবার ভীমরতিও পাবে।
অবশ্য সংস্কৃত ভাষার এক শ্লোকে ভীমরতিতে ধরার একটা টাইমফ্রেমও বেঁধে দেয়া হয়েছে শ্লোকের আকারে :
সপ্তসপ্ততিতমে বর্ষে সপ্তমে মাসিসপ্তমী।
রাত্রি ভীমরথী নাম নরানামতিদুস্তরা।
বাংলায় এ শ্লোকের তরজমা হলো : সাতাত্তর বছর বয়সের সপ্তম মাসের সপ্তম রাত্রির নাম ভীমরথী। এই রাত্রি অতিক্রম করা নরের জন্য অতিদুস্তর বা বড়ই কঠিন।
অবশ্য সংস্কৃত শ্লোকে বেঁধে দেয়া টাইমফ্রেমের উপর বাংলা ভীমরতি নির্ভর করে না। এটা যে কোনো বয়সেই ধরতে পারে। ১২ বছর বয়সী ছেলে যদি ৬০ বছরের বুড়িকে নিকাহ করতে চায়, তাহলেও বলা হবে, ছেলেটির ভীমরতি হয়েছে বা ছেলেটিকে ভীমরতি ধরেছে। এ বিচারে বলা যায়, বাংলা ভীমরতি নির্দিষ্ট বয়স নির্ভর নয়। এটা মানুষের মতিগতি নির্ভর। (চলবে)
১৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
নীরব আত্মপক্ষ।
নীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন
বিবর্তন (কবিতা)
মুঠোফোনের রিলে হাসে যে তরুণীটি
হিন্দি-সিনেমার সংলাপ নকল করে
মুহুর্তেই সে বদলে গিয়ে
নাচতে থাকে আরেক তরুণী
এভাবে দেখি তাকে হাঁটতে, ফোনটি মুখের সামনে
কেমন অন্যমনস্ক, গলিটা যেন গিলে খাচ্ছে তাকে
হঠাৎ মনে হলো, আমার প্রেমিকের... ...বাকিটুকু পড়ুন
আর্কাইভ থেকে: নাচ

মনে পড়ছে হরিদ্রাভ আলোর সড়ক
পিঙ্গলবর্ণ সূর্য-শিশুরা সূর্যাস্তের দিকে
সারাদিন ম্যাচের বাক্স খুঁজে-খুঁজে হয়রান;
গোরস্থানের ভিতর অনেক লিচু গাছ
ভাঙা কবর থেকে শিয়ালেরা রাতভর ডাকে।
মানুষের উল্টোদিকের ছবি তুলতে-তুলতে ভাবি,
একদিন এই জুনে পাঠিয়েছিলে চিঠি
মর্চে পড়া... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ ফাঁদ

আজ সারাদিন অঝর ধারায় বৃষ্টি, থামার কোনো লক্ষণ নেই। যশোর-নড়াইল মহাসড়কের রূপগঞ্জের এক নির্জন ফিলিং স্টেশনের একপাশে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আতিক।
রাত এখন আড়াইটা। চারপাশ শুনশান নীরব। আতিকের... ...বাকিটুকু পড়ুন
এই সমাজ- ৭২

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।