ভাষা-নদীর শব্দ-জলে, ভাঙা গড়ার খেলা চলে। আর এ খেলাটি কখনো কখনো চরিত্রহানির পর্যায়েও চলে যায়। বাংলায় 'মহাজন' শব্দটি তারই প্রকৃষ্ট প্রমাণ।
সংস্কৃত ভাষা থেকে আগত এ মহাজন শব্দটির মূল হলো লোকসমূহ, মহাপুরুষ (মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন), মহাত্মা, শাস্ত্রকার, ধর্মবেত্তা ইত্যাদি।
কিন্তু বাংলায় কিনা মহাজনের অর্থ হয়ে গেলো সুদখোর ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, ব্যাপারী বা আড়তদার। আর মহাজন শব্দটির ব্যবসায়ী অর্থটির প্রতি আকৃষ্ট হয়ে রবীন্দ্রনাথ পর্যন্ত বলেছেন, 'তা হইলে সেই বাণিজ্যের করব মহাজনি'।
অবশ্য বাংলা ভাষায় ঢোকার পর পরই মহাজন শব্দটির চরিত্রহানি হয়নি। মধ্যযুগের বাংলায় মহাজন শব্দটি 'পদরচয়িতা' বা 'কবি' হিসেবেও ব্যবহৃত হতো। উনিশ শতকে শেষেও বাংলা কবিতায় মহৎ ব্যক্তি অর্থেও মহাজন শব্দটির প্রয়োগ আছে। কিন্তু শেষ পর্যন্ত মহাজন শব্দটি কেন তার আসল চরিত্র বজায় রাখতে পারলো না, তা নিয়ে গবেষণা হতে পারে।
শুদ্ধবাদীরা হয়তো বলে ফেলবেন, আরে শব্দের বানান আর অর্থ তো পাল্টাবেই। আর এতে প্রমাণিত হয় ভাষা গতিশীল ও জীবন্ত। কথাটি হয়তো সত্য। তবে ধরে নেয়া হয়, প্রকৃত সুদখোরদের প্রতি পাবলিকের তোষামোদীর কারণে মহাজন শব্দটির অর্থ পাল্টে গেছে।
(চলবে)
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।