গাছের তাল থেকে নয়, সঙ্গীতের তাল থেকেই তালকানা শব্দটির উৎপত্তি।
গানে, বাজনায় বা নাচে স্থানে স্থানে ঝোঁক পড়ে, ঝোঁকগুলোকে শৃংখলভাবে সাজিয়ে নিলে তাল সৃষ্টি হয়। আর তালের গতি হলো লয়। তাল ও লয় ভঙ্গ হলে রস ভঙ্গ হয়।
তালকানা শব্দের মূল অর্থ হলো যার তাল ও লয় জ্ঞান নেই। আর গৌনার্থ হলো যার কান্ডজ্ঞান নেই ('আমার সংসারের ঘড়ি তালকানা' -- রবীন্দ্রনাথ ঠাকুর)।
ত্রাক্ষরপাদ ছন্দোভেদ সূত্র মতে, 'গীতের তালে অনভিজ্ঞ বা তালবোধহীনই তালকানা'। বঙ্গীয় শব্দকোষে তালকানা শব্দের অর্থে বিষয়জ্ঞানহীন ও কান্ডজ্ঞানশূন্যও নির্দেশিত হয়েছে ('ওরে রাঘব! তালকানা সন্ত্রাসী'- দাশরথি রায়ের প্যাঁচালী)।
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



