আমার প্রিয় পোস্ট
- কিংবদন্তী ঢাকার মসলিন (পর্ব-১) - প্রিয়তমা
- ভারতের টেলিকম কেলেংকারি, স্পেকট্রাম লুট ও বাংলাদেশ প্রসংগ - দিনমজুর
- ব্লগিং কি, কেন এবং কিভাবে করবেন - কানন শাহ
- বাংলাদেশের 'উত্তর-ঔপনিবেশিক' বিচারকবৃন্দ: ব্লাক স্কিন, হোয়াইট মাস্কস - রিফাত হাসান
- ৯/১১ ঘটনা: নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করুন - এস. এম. রায়হান
- গ্রামীনফোন এর ডায়নামিক কল রেট অফার এবং আমাদের কে সুক্ষ্মভাবে দেয়া বাঁশ সমাচার। - বাউন্ডুলে রুবেল
- ভূমি জরিপের কথা শুনলেই পাহাড়ী নেতাদের মাথা খারাপ হয়ে যায় ! কিন্তু কেনো ???? - সুপান্থ রহমান
- সকল স্যামসাং মোবাইল এর গোপন কোড!!! - মঈনউদ্দিন
- আদালত অবমাননা, স্বাধীন বিচার বিভাগ এবং অন্যান্য - আগামি
- মজার ও দরকারি ১১টি ফেসবুক অ্যাপ্লিকেশন - মোঃ মইনুল হাসান
- সকল চায়না মোবাইল এর গোপন কোড
(আপনারা যারা চায়না মোবাইল ব্যাবহার করেন তাদের কাজে আসতে পারে) - মঈনউদ্দিন
- ভোগবাদ, র্দূনীতি ও কর্পোরেট বাণিজ্য (তৃতীয় পর্ব) - তাজা কলম
- স্বর্ণানুপাত বা গোল্ডেন রেশিও !!! - সাকিরা জাননাত
শব্দের পোস্টমর্টেম - ৯৪
২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৫
সংস্কৃত তুম্ব থেকে বাংলায় তুবড়ি শব্দটি এসেছে। তুম্ব মানে লাউ।
বাংলায় তুবড়ি মানে অনর্গল কথার তোড়। অবশ্য মুখে খই ফোটে আর বক্তৃতায় তুবড়ি ফোটে। তুবড়ি যখন ফোটে, তখন এটা নিশ্চয় বস্তু। আসলে তুবড়ি হলো বিগ সাইজ পিঁয়াজের মতো একটি আতশবাজি। তুবড়ির মুখে আগুন লাগালে চারদিকে ফোয়ারার মতো স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। তুবড়ির এ কান্ড থেকেই অনর্গল কথার ফোয়ারাকে আমরা কথার তুবড়ি ফোটা হিসেবে কল্পনা করি।
বাংলায় তুবড়ি বলতে লাউয়ের খোলে দুটি নল লাগানো সাপুড়েদের বাঁশিকেও বোঝায়। কেউ কেউ দাবি করেন, বাংলায় তুবড়ি এসেছে হিন্দি 'তুমড়ী' থেকে।
তোড়জোড় শব্দটি এসেছে হিন্দি থেকে। হিন্দিতে তোড় মানে ছেঁড়া বা ফাটা আর জোড় মানে জোড়া বা জোড়া দেয়া। ছেঁড়া ফাটা জিনিস জোড়া দিয়ে নতুন করে কাজ শুরু করা যায়। আর এ প্রসঙ্গটিই তোড়জোড় হিসেবে বাকরীতিতে চলে এসেছে। তবে অর্থ কিছুটা পাল্টে গেছে। কারণ জোড়জোড় বলতে বোঝায় সবকিছু ঠিকঠাক করে কাজের জন্য বলিষ্ঠ উদ্যোগ নেয়া। বঙ্গীয় শব্দকোষে তোড়জোড়ের অর্থে লেখা হয়েছে কার্যসিদ্ধির নিমিত্ত কাটা-জোড়ার কাজ, কার্যানুকূল উপকরণ সংগ্রহ, কার্যোপযোগী উপকরণ।
ললিতকুমার বন্দোপাধ্যায় তার 'পাগলা ঝোরা' গল্পে লিখেছেন, 'ডাক্তার প্রোব ছুরি কাঁচি প্রভৃতি তোড়যোড় আনিয়া শয্যার পাশে বসিলেন'।
(চলবে)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শব্দ ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সাইফুর বলেছেন:
আমার জ্ঞান বাড়ছে সাইমুম ভাইয়ের ব্লগে এসে..ধন্যবাদ...৫
সাইমুম বলেছেন:
সাইফুর : ধন্যবাদ।
সাদেক সামি বলেছেন:
তোড়জোড় করে বলি..৫++
শরিফ রনি বলেছেন:
জোরে আওয়াজ করে বলছি ৫
সাইমুম বলেছেন:
সাদেক সামি : ধন্যবাদ।
সাইমুম বলেছেন:
শরিফ রনি : কারো সঙ্গে তাল রেখে বলা হচ্ছে নাকি? ধন্যবাদ।
সাইমুম বলেছেন:
চতুরভূজ : আলহামদুলিল্লাহ!!!
রিজভী বলেছেন:
আইজু পাগলডা এইখানে কি চায়? @ সাইমুম ভাই।
আবূসামীহা বলেছেন:
৫
সাইমুম বলেছেন:
ডক্ট৬৬৬ : যতো পারো বমি করো। তোমার জন্মই বমির জন্য!!!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















