শব্দের পোস্টমর্টেম - ৯৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাংলা ভাষায় যেসব শব্দের অর্থাবনতি ঘটেছে তাদের মধ্যে প্রাদুর্ভাব অন্যতম। অভিধানে প্রাদুর্ভাব শব্দের অর্থে বলা হয়েছে প্রকাশতা, প্রাকট্য, আবির্ভাব, প্রবল প্রবৃত্তি ('সেকালে পারসী পড়ার প্রাদুর্ভাব ছিল' -- বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়), সমধিক প্রচলন, বিশেষ প্রচার ('ইংলেন্ডীয় ভাষার যেরূপ প্রাদুর্ভাব তাহাতে স্বদেশীয় ভাষাপ্রতি বীতরাগ বোধ হইতেছে' -- বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়)। আর বিশেষণ হিসেবে শব্দটির অর্থ হচ্ছে প্রকাশিত, প্রকটীকৃত, প্রজ্বালিত।
কিন্তু অর্থাবনতির কারণে শব্দটি এখন আর মূল অর্থে ব্যবহৃত হয় না। এখন মন্দ জিনিসের ব্যাপক প্রসার বা প্রকাশকে নির্দেশ করতেই আমরা প্রাদুর্ভাব শব্দটির ঘাড়ে চাপি।
প্রাদুর্ভাব শব্দটির সফল প্রয়োগ ঘটিয়েছিলন কালিপ্রসন্ন সিংহ তার মহাভারত গ্রন্থে, 'তিনি তর্পন করিতে উদ্যত হইলেই তার বাহুদ্বয় পুনরায় প্রাদুর্র্ভূত হইল'।
এখন শব্দটি রোগ ছড়িয়ে পড়ার ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয় এবং মিডিয়াই এ কাজে অগ্রণী ভূমিকা পালন করে। নেতিবাচক অর্থেই শব্দটি এখন চালু। কারণ খোদ রবীন্দ্রনাথ ঠাকুর শব্দটির নেতিবাচক ব্যবহারের মাধ্যমে তাকে গ্রহণযোগ্যতার সনদ দিয়ে গেছে। তিনি তার 'গোরা' উপন্যাসে লিখেছেন, 'বরদাসুন্দরী ফিরিয়া আসিয়া তার ঘরকন্নার মধ্যে এই অভাবনীয় প্রাদুর্ভাব দেখিয়া একেবারে হাড়ে হাড়ে জ্বলিয়া গেলেন'।
(চলবে)
২১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।