somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর হওয়া যায় পাওয়া যায় দেয়া যায়

০৩ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলা ভাষায় বর শব্দটি এখন প্রধানত স্বামীর কাঁধে চড়ে দিন কাটালেও এটার রয়েছে সমৃদ্ধ অতীত। কারণ বর হওয়া যায়, বর পাওয়া যায় এমনকি বর দেয়াও যায়।

প্রাচীন বৌদ্ধ যুগের বাংলায় 'বরং' অর্থে বর শব্দটি চালু ছিল। সংস্কৃত বরম্ থেকে উদ্ভূত বরং শব্দটির অর্থ দুইয়ের মধ্যে তুলনায় অপেক্ষাকৃত (ভালো)। বর শব্দটিও একই অর্থে ব্যবহৃত হতো। কিন্তু সংস্কৃত 'বৃ' ধাতু থেকে তৈরি 'বর' শব্দটি নানা অর্থে ব্যবহৃত হয়।

'বৃ' মানে বরণ করা, আচ্ছাদন বা যাঞ্ঝা করা। তাই বৃ + অ (ভাবার্থে) = বর মানে প্রার্থনা, আশীর্বাদ। কিন্তু বৃ + অ (কর্মবাচ্যে) দিয়ে তৈরি বর মানে 'যাকে বরণ করা যায় বা প্রার্থনা করা যায়'। এদিক থেকে বর মানে জামাতা।

অন্যদিকে পুরো জগত আবরণ করে রয়েছেন বলে মহাদেবও বর নামে পরিচিত।

স্বামী বা পতি অর্থেও বর শব্দটি চালু রয়েছে (কহ গো রূপপতি দেহ হেমদ্যুতি রুচির মাণিক দশনা। তৈল নাহি ঘরে ইচ্ছিলে হেন বরে হইবে বিভূতিভূষণা - কবিকঙ্ককন চণ্ডী)।

দেবতার কাছে প্রার্থিত বিষয়ও বর (কৃপা করি যদি মোরে দিলে বর দান। আমার পিতু নাথ করহ্ প্রণাম - কবিকঙ্কন চণ্ডী)।
হাতের এক প্রকার মুদ্রার নামও বর। বিশেষত অনুগ্রহসূচক বা করভঙ্গির দ্বারা প্রদর্শিত অনুগ্রহব্যঞ্জক মুদ্রা (বরাভয় কর ত্রিনয়নধর মাথায় মানিক বর - ভারতচন্দ্র রায়গুণাকর)।

অন্যদিকে বিশেষণেও বর নানা অর্থে ব্যবহৃত হয়। যেমন অভিষ্ট, ইস্পিত, প্রার্থিত, শ্রেষ্ঠ (যেমন নরবর), সুন্দর (কুঞ্জশোভা বরগুঞ্জ মালা দোলে গলে - মধুসূদন দত্ত)।

এক সময় ক্রিয়া ও মধ্যম পুরুষ অনুজ্ঞায় 'বর' শব্দটি বরণ কর অর্থে ব্যবহৃত হতো (অতএব ধনি! তব যোগ্যজনে বর লো! বর লো! কহিছে মদনে -- বাসবদত্তা)।

সুকুমার সেন তাঁর 'ভাষার ইতিবৃত্ত' গ্রন্থে লিখেছেন, 'বৈদিক বর শব্দের অর্থ ছিল 'কন্যা নির্বাচনকারী'; তাহার পরে হইল 'কন্যা নির্বাচনকারী বিবাহার্থী'; তাহা হইতে বিবাহার্থী। আধুনিক বাংলায় শব্দটির অর্থ হইতেছে 'বিবাহার্থী, সদ্য বিবাহিত ব্যক্তি, পতি'।

যিনি বর দান করেন তিনি বরদ নামে পরিচিত (হে বরদ! আমাকে বর দাও -বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। উদার বা দানশীল অর্থেও এ বরদ শব্দটি প্রচলিত (তোমার বরদহস্ত বিতরিছে ঐশ্বর্য্য সম্ভার - সত্যেন্দ্রনাথ দত্ত)।

বরদের স্ত্রীলিঙ্গ বরদা। বরদা মানে বরদাত্রী (তিনি বরদা ও নমস্যা - সত্যেন্দ্রনাথ দত্ত)। হিন্দু দেবী সরস্বতী (হে বরদে! তব বরে চোর রত্নাকর কাব্যরত্নাকর কবি - মধুসূদন দত্ত) ও দুর্গা অর্থেও বরদা শব্দটি প্রচলিত।

৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×