ধর্মীয় সংস্কার না থাকলে অথবা সামাজিক আচার ও এলার্জিজনিত সমস্যা না থাকলে গোমাংসে মজে না --এমন ভোজনরসিক খুঁজে পাওয়া ভার!
আর্যতত্বের বিজ্ঞানভিত্তিক প্রমাণ আমার কাছে নেই বলে 'ইতিহামের চিরন্তন তত্ত্ব'টাকে আমি কখনই মানতে পারিনি। ওরা পশ্চিমা বিশ্ব থেকে দলে দলে ছুটে এসে আমাদেরকে সভ্য বানিয়ে গেছে আর আমরা 'জো-হুকুম' বলে ওদের জাত উঁচিয়ে ধরেছি, ব্যাপারটা আমি অন্তত মানি না। বলে কিনা, রামায়ণ-মহাভারত নাকি ওরাই লিখে গেছে!!!
তবে মহাভারতে পেয়েছি, দ্রোণাচার্য ও ভীস্মকে সঙ্গে নিয়ে বিরাট রাজার গোধন লুট করতে গিয়েছিলেন দুর্যোধন। এটা নিয়ে ছদ্মবেশী অর্জুনের সঙ্গে তাদের লড়াইও হয়েছিল। বুঝতে অসুবিধা হয় না, দুর্যোধনরা পূজা করতে নয়, ভুরিভোজন করতেই বিরাট রাজার গোশালে হানা দিয়েছিলেন। গোমাতার পুজোর জন্য অন্যের গোধন চুরি বা লুটের কোনো মহিমা নেই। মাফ করবেন, এটা আমার নিজস্ব অভিমত নয়, অনেক হিন্দু প্রাজ্ঞের।
ইতিহাসে রয়েছে, গোমাংস আর্যদের অত্যন্ত প্রিয় ছিল। উপনিষদেও গর্ভবতী নারীকে সুস্থসবল ও মেধাবী সন্তান প্রসবের জন্য গোমাংস খাওয়ার উপদেশ দেয়া হয়েছে। সোমরস পানের সময় দেবতারা কিভাবে গোমাংস থেতেন, তার সরেস বর্ণনা পাওয়া যায় ঋগ্বেদে।
বৈদিক যুগে শৃলগব, গবাময়ন ইত্যাদি যজ্ঞে গোমাংস খাওয়া হতো পেট পুরে। মহাভারতে রয়েছে, সংস্কৃতি ঋষির পুত্র রন্তিদেবের রাজধানী ছিল চর্মন্বতী (বর্তমান নাম চম্বল) নদীর তীরে দশপুরে (বর্তমানে মালব)। তার ভোজনশালায় দৈনিক মারা হতো দুই হাজার গরু। গরুর চামড়া রাখা হতো রান্নাঘরে। এ চামড়া থেকেত গড়িয়ে পড়া রসে সৃষ্টি হয় চম্বল নদীর। দু হাজার পাচক অতিথিদের গোমাংস ভোজনে সেবা দিতেন প্রতিদিন।
অবশ্য পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের প্রসার ঠেকিয়ে দিতে বৌদ্ধদের মতই অহিংস সাজতে ভারতীয় ব্রাহ্মণরা গো-মাংস খাওয়া ছেড়ে দেয়। কিন্তু প্রোটিন-সমৃদ্ধ মাংস হিসেবে গো-মাংস সারা দুনিয়ায় চলছে।
কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার জন্য এ পোস্ট দেয়া হয়নি। স্রেফ তথ্য বিনিময়। তারপরও কেউ ক্ষুব্ধ হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।