somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লবণ-বন্দনা

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লবণ এখন অতি মামুলি চিজ হলেও এক সময় তা ছিল না। এটা ছিল সোনার চেয়েও দামি! রোমান সৈন্যরা বেতন না নিয়ে বেতন হিসেবে 'লবণ' নিতেন।

ভারতীয়রা কবে থেকে প্রথম লবণের ব্যবহার শিখেছিল, সে ব্যাপারে ইতিহাস নীরব। তবে ঋগ্বেদে শব্দটি না থাকার কারণে ধরে নেয়া যেতে পারে, ভারতীয়রা লবণের স্বাদ পেয়েছে সম্ভবত তিন থেকে সাড়ে তিন হাজার বছর আগে। বিষয়টি নিয়ে গবেষণা হলে একটা গ্রহণযোগ্য উপাত্ত পাওয়া যেতে পারে।

কিন্তু এ জিনিসটির অপরিহার্যতা প্রমাণিত হবার পর যে তা আর সাধারণের সম্পত্তি থাকেনি, তা বুঝতে কষ্ট হয় না। কারণ ততদিনে এটা রাজকীয় সম্পদে পরিণত হয়ে যায়। রাজশক্তির সমর্থনে এগিয়ে এসে একদিন শাস্ত্রকাররাও ফতোয়া দিলেন : জাতভেদের কারণে সব বাড়িতে লবণ খাওয়া হবে মহাপাপ!! এক সময় হিন্দুরা সব বাড়িতে লবণ খেতে পারতো না। একান্ত খেতে হলে নিজেকেই লবণ নিতে হতো। সোজা কথায়, সামাজিক শোষণ পাকাপোক্ত করতে শাস্ত্রকাররা সব সময় রাজার সমর্থনে এগিয়ে আসতেন ফতোয়ার ঢাউস তোরঙ্গ নিয়ে।

সংস্কৃত 'লবণ' থেকে বাংলায় নুন বা লুন শব্দটি এসেছে। ফারসিতে এটা 'নমক'। পরে উর্দু ও বাংলায় তা হয়েছে নিমক বা নেমক।

ভারতীয় উপমহাদেশে এককালে লকবণ খাওয়া নিরুৎসাহিত করতে শাস্ত্রও রচিত হয়েছিল। বিশেষত ছাত্র, পুত্রবধূ ও বিধবারা লবণ খেতে পারতেন না। আবার শাস্ত্রের বিধান মেনে যার বাড়িতে লবণ খাওয়া যেতো, তাকে বলা হতো 'কৌদ্রাবিক'।

আয়ের অন্যতম উৎস হিসেবে চিহ্নিত হবার কারণে সেই আদি কাল থেকে রাজা-মহারাজাদের নজর ছিল ছিল লবণের ব্যবসা নিয়ন্ত্রণের দিকে। কৌটিল্যের অর্থশাস্ত্রেও বিধান দেয়া হয়েছে : 'লবণের উপর একমাত্র অধিকার রাজার।'

এক সময় ভারতীয় উপমহাদেশের হিন্দু রাজারা লবণের উপর ৬ প্রকার কর ধার্য করতেন বলে জানা যায়। পরে মুসলিম শাসকরাও একই পথ ধরেন।

সমুদ্রের তীরে লবণের গর্তগুলোকে তখন বলা হতো 'লবণাকর'। পরে মুসলিম শাসনামলে এগুলোর নাম হয়ে যায় 'নিমকমহল'।
১৪টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×