সংস্কৃতে সুন্দর (সু +(উন্দ্ + অর) অর্থ রুচির, মনোরম, কান্ত (প্রফুল্লের বাহির অপেক্ষা ভিতর আরও সুন্দর - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়), বিলাসী, অরুণ (প্রভাতকালের ভানু সমান সুন্দর তনু - শিবায়ন)।
কিন্তু বাংলায় সুন্দর মানে সুঙ্গত, ন্যায্য, বেশ (হাসিয়া সুন্দর কহে প্রযুক্তি সুন্দর - ভারতচন্দ্র রায়গুণাকর), অতিশয় (সুন্দর পণ্ডিতা বিটি সর্ব্ব শাস্ত্র জ্ঞানে - মানিক গাঙ্গুলীর ধর্মমঙ্গল), ফরসা বা গোরা (ছেলেটি বেশ সুন্দর)।
মূলানুগ অর্থে সুন্দর অর্থ 'যাকে আদর করা হয়'। জ্ঞানেন্দ্রমোহন দাস শব্দটির গঠন লিখেছেন এভাবে : সু (উত্তম রূপে) + দৃ (আদর করা) + অ (কর্তৃবাচ্যে)। 'ন' এর আগম হয়েছে সুন্দর শব্দে।
বিশেষণে সুন্দর অর্থ তাই মনোহর বা রমণীয়।
অভিধানে সুন্দর শব্দের অর্থে স্ফুট গোরা, লাল রঙাও লেখা রয়েছে।
আবার বিশেষ্যে সুন্দর অর্থ কর্ন্দপ, গুণসিন্ধু রাজার পুত্র।
ড. সুকুমার সেন তাঁর 'ভাষার ইতিবৃত্ত' গ্রন্থে লিখেছেন, সংস্কৃত সুন্দর শব্দের মূল বৈদিক 'সমৃদ্ধ'।
আবার সংস্কৃত 'সিন্দূর' থেকে তৈরি সুন্দরী (সুঁদরি বা সুন্দরি বানানভেদ) হচ্ছে সুন্দরবনে জাত এক জাতীয় গাছ।
সুন্দর শব্দের স্ত্রীলিঙ্গ 'সুন্দরী' (আমা হৈতে পদ্মাবতী কেমন সুন্দরী - আলাওল)।
সুন্দরী মানে রূপবতী রমণী (স্বরেই বুঝিতেছি এ প্রশ্ন কোন সুন্দরী করিলেন - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)।
অভিধানে সুন্দরী শব্দের অর্থে বলা হয়েছে রূপবতী।
সুন্দরী শব্দের গঠন হচ্ছে সংস্কৃত সু +(উন্দ্ + অর + ঈ।
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।