সংস্কৃত 'ছোটিকা' থেকে বাংলায় চুটকি শব্দটি এসেছে। চুটকী বানানটাও শুদ্ধ।
ছোটিকা মানে অঙ্গুলি-ধ্বনি, তুড়ি শব্দ। বিশেষ্য হিসেবে চুটকি শব্দটি নানা অর্থ বহন করে। কিন্তু এসব অর্থের প্রয়োগ এখন চোখে পড়ে না।
বিশেষেণ হিসেবে চুটকি মানে সামান্য, তুচ্ছ, লঘু। আর লঘু অর্থে চুটকি শব্দটি এখন প্রচলিত। অবশ্য চুটকি শব্দটি দিয়ে এখন কৌতুকই নির্দেশিত হয়।
বিশেষ্য পদ হিসেবে চুটকি মানে স্ত্রীলোকের পায়ের আঙ্গুলের আংটি বিশেষ যাতে কড়াই গাঁথা থাকায় হাঁটা বা নড়াচড়া সময় তুড়ির মতো শব্দ হয়। এ চুটকি এসেছে হিন্দি ও গুটরাটি 'চুটকী' থেকে। দীনবন্ধু মিত্র তাঁর 'জামাই বারিক' গ্রন্থে লিখেছেন 'তোমার চরণে চুটকী হয়ে পড়ে আছি'। তিনি আরও লিখেছেন, 'চটুল চরণে চুটকী পরিয়া খেমটাওয়ালী নাচে'। অন্যদিকে নন্দলাল বসু লিখেছেন, 'লক্ষী পা রাখেন শতদল পদ্মের উপর আবার পায়ের আঙ্গুলে পেঁয়াজকলীর চুটকি পরেন'।
তুড়ি, চিমটি, তুড়ির বাদ্যের তালে গেয় লঘু সুরের গীত অর্থে চুটকি শব্দটি এক সময় চালু ছিল।
কৌতুক বা হাস্যরসাত্মক কথা অর্থে আমরা এখন চুটকি শব্দটি আমরা বেশি ব্যবহার করি।
আরেক তথ্যে দেখা যায়, সংস্কৃত চটক থেকে 'চটকি' এবং 'চুটকি' শব্দটির জন্ম। চটক মানে 'যা চট করে চোখে লাগে বা মনে ধরে'। আর চটকি মানে 'যা চট করে মনে ধরে'।
চুটকির অর্থও চটকির মতো। সংস্কৃত 'চুটিকা' বা হিন্দি 'চোটী' থেকেও বাংলায় 'চুটকি' শব্দটি এসেছে। এ চুটকির অর্থ টিকি, মাথার চুলের শিখা বা চৈতন্য স্থানের শিখা (তার পাঁচ পোয়া পরিমিত চৈতন চুটকিটা ভেকছানা সম - কাজী নজরুল ইসলাম)।
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।