বাংলা ভাষায় ব্যবহৃত 'নারী' শব্দের একটা দুর্দান্ত ব্যাখ্যা দিয়েছেন ভাষাবিদ বিজয়চন্দ্র মজুমদার। জ্ঞানেন্দ্রমোহন দাস জানিয়েছেন, ভারতী সাময়িকীর (১৩২০ সন) আশ্বিন সংখ্যায় বিজয়চন্দ্র মজুমদার লিখেছেন, 'বেদের ভাষার মধ্যে যাহা প্রাচীনতম সেই ভাষার স্ত্রীজাতির সাধারণ নাম ছিল 'নারী'। এই নারী শব্দ'নর' শব্দের স্ত্রীলিঙ্গের রূপ নহে। 'নর' শব্দটি সুপ্রাচীন বেদসংহিতায় প্রচলিত নাই। যে যুগে নর শব্দ ছিল না, কিন্তু নৃ শব্দ ছিল, সেই যুগেই স্ত্রী শব্দ বুঝাইবার জন্য নারী শব্দের যথেষ্ট প্রচলন ছিল এবং নারী শব্দের অর্থ ছিল নেত্রী, পারিবারিক বিষয়ের নেত্রী; তিনি ভোগ বিলাসের রমণী বা কামিনী ছিলেন না।'
বোঝাই যাচ্ছে নর শব্দের স্ত্রীলিঙ্গ হবার পর থেকেই নারী জাতির অবনতি শুরু (গর্বিতের পরিহাসে মানুষ হয়েছে দাস, নারী হল লুণ্ঠিতা গণিকা - ফররুখ আহমেদ)।
নারী মানে স্ত্রীলোক, রমণী। পত্নী অর্থেও নারী শব্দের প্রচলন রয়েছে। শাস্ত্রে নারীর ছয় প্রকার দোষের কথাও বলা হয়েছে। যেমন মদ্যপান, পতিত্যাগ, দুর্জনসঙ্গ, ইতস্তত ভ্রমণ, পরগৃহে বাস ও শয়ন।
হিন্দু শাস্ত্রে সাধ্বী, ভোগ্যা ও কুলটা নামে নারী বা স্ত্রীজাতিকে তিন শ্রেণীতে ভাগ করা হয়। লক্ষণভেদে নারী চারপ্রকার - পদ্মিনী, হস্তিনী, চিত্রিনী ও শঙ্খিনী। আবার দক্ষিণসাগর সন্নিহিত অগস্ত্যতীর্থ, সৌভদ্রতীর্থ, পৌলোমতীর্থ, কারন্ধতীর্থ ও ভরদ্বাজতীর্থ - পাঁচটি তীর্থকে বলা হয় নারীতীর্থ। কথিত আছে, পঞ্চঅপ্সরা এ স্থানে বাস করেছিলেন বলে এরূপ নামকরণ হয়েছে।
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।