বাংলা ভাষায় 'প্রোষিতভতৃকা' শব্দটি চালু থাকলেও 'প্রোষিতপত্নীক' শব্দটি চালু নেই। শুদ্ধ হবার পরও শব্দটি কেন চালু নেই, এটা নিয়ে গবেষণাও হতে পারে। জ্যোতিভূষণ চাকী অবশ্য শব্দটি ব্যবহার করেন। তিনি তার একটি বইতে শব্দটি নিয়ে আলোচনাও করেছেন।
সংস্কৃতে প্রোষিত মানে প্রবাসী, বিদেশগত। প্রোষিতের স্ত্রীলিঙ্গ প্রোষিতা মানে প্রবাসিনী, বিদেশগতা, (মিলনের সমারোহে প্রোষিতার জীর্ণ বস্ত্র প্রায় - সুধীন্দ্রনাথ দত্ত)।
প্রোষিত বিশেষণ। প্রোষিতভর্তৃকা বিশেষ্য। এটার অর্থ যে স্ত্রীর স্বামী প্রবাসে বা বিদেশে আছে। শব্দটিকে একটু চেষ্টা করলেই বাংলা ভাষায় দাঁড় করানো যেতে পারে। কারণ এখন বাংলাদেশে এমন অনেক স্বামী পাওয়া যাবে, যাদের স্ত্রীরা বিদেশে থাকেন।
প্রোষিতভর্তৃকা শব্দটির সাথে বাংলাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা কমবেশি পরিচিত থাকে। কারণ বাংলা ব্যাকরণ বইগুলোতে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন অধ্যায়ে প্রোষিতভর্তৃকা একটি প্রচল শব্দ।
কিন্তু প্রোষিতপত্নীক শব্দটি বেশ অপ্রচলিত। যে স্বামীর স্ত্রী বিদেশে থাকেন, তিনিই প্রোষিতাপত্নীক।
প্রোষিতপত্নীকের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে প্রোষিতভার্য (কিন্তু মাওলানা প্রোষিতভার্য! পেট খানিকটা ভরে যাওয়ায় তার বিরহযন্ত্রণাটা যেন মাথা খাড়া হয়ে দাঁড়াল - দেশে বিদেশে, সৈয়দ মুজতবা আলী)।
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।