অনেক দিন পর টেলিভিশনে একটা হিন্দি ছবি দেখলাম "পেয়ার তুনে কেয়া কিয়া"। যারা ছবিটা দেখেননি তাদের জন্য সংক্ষেপে কাহিনীটি বলছি, এখানে একজন ফটোগ্রাফার এক সুন্দরিকে নানা প্রশংসা বাক্যে খুশি করে মডেল হতে রাজী করে। ভালো ছবি পাবার জন্য সে নানারকম সুন্দর সুন্দর বাক্য ব্যবহার করে মেয়েটির ছবি তুলে। এদিকে মেয়েটি এসব সুন্দর বাক্যে মুগ্ধ হয়ে ছেলেটির প্রেমে পরে যায়। কিন্তু বিয়ের প্রস্তাব দেয়ার ঠিক আগের মুহূর্তে সে জানতে পারে ছেলেটি বিবাহিত। এক মুহূর্তে মেয়েটির সব আশা-আনন্দ নষ্ট হয়ে যায়। সে ভুলে যাবার চেষ্টা করে ছেলেটিকে, কিন্তু পারে না। এরপর সে একটু পাগল পাগল হয়ে যায়। ছেলেটির স্ত্রীকে মেরে ফেলারও চেষ্টা করে। কিন্তু ছেলেটি তার স্ত্রীকে খুব ভালবাসে, তাই কিছুতেই মেয়েটির কোন প্রস্তাবে রাজী হয়না। এক পর্যায়ে মেয়ে পুরোপুরো পাগল হয়ে মেন্টাল হসপিটালে চলে যায়...। ছবিটার গানগুলোও খুবই সুন্দর।
ছবিটা দেখতে দেখতে মনে হলো, আসলেই প্রেম এক অদ্ভুত সুন্দর শক্তি। এর টানে আপনি দিন-রাত একটানা জেগে হাসিখুশি মনে দিনের পর দিন কাজ করতে পারবেন, একটুও ক্লান্ত হবেন না। দুনিয়ার সব কিছু অদ্ভুত সুন্দর লাগে তখন। মনে এক আজব আনন্দে সব সময় ফুরফুরে থাকে। প্রিয়তম পাশে থাকলে মনে হবে আপনি দুনিয়ার সবচেয়ে সুখি মানুষ। এত সুখ আর আনন্দ আপনি আর কোন কিছুতে পাবেন না।
শরতচন্দ্রের ভাষায়, এ এক অমোঘ শক্তি যা অতি উচ্চ বংশের ছেলেকেও এক নিমিষে বাজারের গরুর মাংসের কষাই বানিয়ে দেয়, যা সে এতো আনন্দের সাথে করে যে, দেখে কে বলবে যে এর পূর্ব পুরুষ কষাই ছিল না। এই কারনে তিনি বলেছেন, যে শক্তি একটানে এতো নিচে টেনে নামাতে পারে, সে শক্তি একটানে আবার অনেক উঁচুতেও তুলে দিতে পারে।
আসলেই এই প্রেম মানুষকে দিয়ে কখনও কখনও এমন কঠিন কাজ করায় যা আর কোন শক্তি পারেনা। খুবই ভাগ্যবান তিনি, যিনি এই প্রেমের স্বাদ পেয়েছন।
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।