somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভীষনরকম অন্য মানুষ !

০৮ ই মার্চ, ২০১২ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(সাতসকালের কিছু গল্প)

১.

কী বলব আর; গল্পকথায়
ইচ্ছেমতন যখন-তখন
ঢেউগুলো সব মাছ হয়ে যায়
মাছগুলো ফের পাখির ডানায়
ঢেউগুলোকেই গল্প বানায়!

দুজন মানুষ এসব নিয়েই গল্প করে
গল্প করে।
সেই যেখানে সকাল-সাঁঝে, কিংবা হঠাৎ রাতদুপুরে
মেঘ করে আর ভীষণ ঝড়ে
বজ্রনিনাদ!

সেই ঝড়েতে চিঠির বাহক পথ হারালে,
গল্প তখন একটু থামে;
যে না-বোঝার সেই বুঝে, আর
সেই ছেলেটার কপাল ঘামে
জ্বর সেরে যায় - টের পায় সে।

টের পায় সে।
কষ্ট'রা তাই খুব আয়েশে তখন তাকে আঁকড়ে ধরে !
আঁকড়ে ধরে।

চিঠির বাক্সে জমাট ধুলো
লাস্ট লোকালও বিরতিহীন
ডাকপিয়নের ঘুম না ভাঙায় গল্পগুলো পৌঁছে না আর
মানুষ দু'টা রাত্রি কী দিন
অপেক্ষাতে,
ভীষণরকম।
গল্পগুলো হয় না বলা।

সেই ছেলেটা ধুলো'র বাক্সে
ফুঁ দিলে ফের কালবোশেখী !
আর মেয়েটা জমাট জলে কাটাচ্ছে তার
কাল বসে কি?

দুজন মানুষ অপেক্ষাতে
কার কিবা যায়-আসে তাতে?
অন্য শহর, অন্য ঘরে, রাত পোহালে
রাত পোহালে
কেউ জানে না, কিন্তু তারা
একই সাথে দুজন বলে-


'শুভ সকাল, এলোমেলোতা !'




উৎসর্গ: মাহী ফ্লোরা। ব্লগপোস্টে আমার কোনও ব্লগারকে উৎসর্গ করার ২য় ঘটনা এটা। এর আগে একটা করেছিলাম। আমার উৎসর্গের নিয়মানুযায়ী, এই লেখা আর নিজের নামে দাবি করার অধিকার রাখি না। মাহী'র একটা চমৎকার কবিতায় কমেন্ট করতে গিয়ে এটা লিখে ফেলা (এখানে ২৫ নম্বর কমেন্ট)। যেহেতু তার কবিতায় অনুভূতি জানাতে গিয়েই আমার এটা লেখা, তাই উৎসর্গের কথা আলাদা করে না বললেও এটা তার'ই থাকত। আমি শুধু শেয়ার করলাম এখানে।




২.

সাতসকালের অন্য কিছু গল্প থাকে,
ওসব গল্প বলতে আসা আজ তোমাকে।

সকালবেলার গল্পগুলো একটু যেন অন্যরকম
দিনের অন্য সময় থেকে খুব আলাদা
এবং তাতে -
তুমি নিজের অচেনা মুখ দেখতে পেলে কি আয়নাতে?

চায়ের চুলো বেখেয়ালে বাড়িয়ে দিলে -
পানিগুলো শুকিয়ে গেল,
পাতাগুলো একলা পড়ে রইল তলায়
অবহেলায়।
আচ্ছা, তুমি এমন হয়ে গেলে কেন?

বাম চোখেতে খানিক আঁধার;
ও কিছু না। মাইগ্রেন-ই তো।
পৃথিবীর'ও মাইগ্রেন আজ -
সবই কেমন আঁধার আঁধার !
এবং আমি জানি ওসব তুমিও জানো।

কিসের ভয়ে খুলছো না ওই বাক্স, বোকা?
খালিই ওটা ! হয়তো বা না !
কী যে ভাবো -
কী যন্ত্রণা !

হোমিওপ্যাথের শিশি থেকে ড্রপার দিয়ে আলতো তোলা
দু'তিন ফোঁটা ওষুধ, সেটা খানিক জলে মিশিয়ে গেলা
সেই কবেকার স্মৃতির মত -
আজকে তুমি পানির সাথে অনুভূতি গিলছো নাকি?

ভোরের পাখি এত্ত জোরে ডাকে কেন?
কী যন্ত্রণা ! কী যন্ত্রণা ?

গল্পটা শেষ করবে বলে
হঠাৎ তুমি দৌড়ে গিয়ে চিঠির বাক্স টেনে খুলো !

পেলে এবার নতুন কিছু?
নতুন ধুলো?




উৎসর্গ: আমাকে ! আমার লেখা উপরের প্রথম কবিতা'টা পড়েই এটা লিখে ফেলা ! ;) তবে থিম সেই আগেরটাই। চিঠির বাক্সে ধুলো।




পোস্ট শেষে: তবে পোস্টের শিরোনাম'টা স্পষ্ট হল না। মানুষগুলো অন্যরকম কিসে? কেনই বা? নাকি চেনা মানুষই নিজেকে হঠাৎ অন্যরকমভাবে দেখতে পাচ্ছে? ব্যাপারটা পরিষ্কার হওয়া গেল না।

এসব তাই পাঠকের চিন্তা-ভাবনার উদারতা অথবা স্বাধীনতা'র অন্তর্গত বিবেচনা করে আপাতত নিশ্চিন্ত হলাম।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১২ সকাল ১০:৩৩
৪৪টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা; সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

×