আমার প্রিয় পোস্ট

~ ভাষা হোক উন্মুক্ত ~

অপ্সরা ও স্বপ্নজয় যৌথ প্রযোজনা ২ - ঈদ স্পেশাল ইবুক

২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩২

শেয়ারঃ
0 1 0



ব্লগের প্রিয় মুখ বরুণা প্রতিফলন । তাদের অসাধারন ভালবাসার ধারাবাহিক "বসন্তদিন"। পঞ্চাশটিরও বেশী পোষ্টে তারা স্মৃতিচারন করেছে তাদের ভালবাসার। বরুণা নীল প্রজাপতির মত উড়ে উড়ে বলে গেছে তার হৃদয়ের কথা। স্বভাবসিদ্ধ চঞ্চলতা আর আকাশ ছোঁয়া আবেগের মাঝেও তার লেখনীতে উঠে এসেছে কষ্টের শীতলতা। তাদের প্রতিটি পোষ্টেই আছে মন কেমন করা সব কথা। এক নিশ্বাসে পড়ে ফেলতে ই্চ্ছে করে তাদের কাহিনী। দুটি ভিন্য ব্লগে লেখা ধারাবাহিকের সবকটি পর্ব নিয়ে আমার আর অপ্সরার যৌথ প্রযোজনায় এই ঈদ স্পেশাল পরিবেশনা - ইবুক "বসন্তদিন"।



এর আগে কিষান কিষানীর ভালবাসার গল্প শুনিয়েছিলাম সবাইকে "হারানো হিয়ার নিকুঞ্জ পথে - কৃষক-কিষাণীর রোজনামচার সংকলন " ইবুকে। অপ্সরাই সন্ধান দেয় আমাকে এসব আকর্ষনীয় ব্লগগুলো পড়তে। তারপর অনুরোধ করে সেগুলো পিডিএফ করে দিতে। বোনটা আমার অনেক অনেক প্রিয়, ওর কথা ফেলা যায়? ব্লগে থাকা পোষ্টগুলো পড়তে গিয়ে যেমনটা লেগেছিল, কখনও ভাললাগায়, কখনও কষ্টে মন কেমন হয়ে যাচ্ছিলো বারবার। পিডিএফ করতে গিয়ে সেই অনুভুতি গুলো আরও তীব্র ভাবে দোলা দেয় আমাকে। মানুষের জীবন আসলেও অনেক বেশী সুন্দর।

শুভকামনা আর ভালবাসা বরুণা প্রতিফলনের জন্য।

সবাইকে ঈদের শুভেচ্ছা :)



অপ্সরার কথাঃ

এই ব্লগে প্রকাশিত কিষান ভাইয়া ও কিষানী আপুর জনপ্রিয় ধারাবাহিক বিশ্ববিদ্যালয়ে প্রেম নিয়ে পিডিএফ ফাইল করবার জন্য স্বপ্নজয় ভাইয়াকে অনুরোধ করেছিলাম। স্বপ্নজয় ভাইয়া একদিন সেটা ঠিক ঠিক করে ফেললো।

অনুরোধে ঢেকী গেলা নয় সত্যি সত্যি সানন্দেই করে ফেললো সেটা ভাইয়া। শুধু কিষানকিষানীর অনুমতি নিয়েই নামটায় একটু অদল বদল আনা হলো।

এরপর আরেক ধারাবাহিক বরুণা প্রতিফলনের বসন্তদিন। এটা নিয়েও আমার অনুরোধেই আবার ভাইয়া কাজ করেছে। আমার অতি অতি ইমোশোনাল ভাইয়াটা এইকাজটা করতে গিয়ে কত কত দিন যে চোখের জলে বুক ভাসিয়েছে (মেয়েদের মত :P) সেকথা আমি জানি। তবুও শেষ পর্যন্ত ভাইয়ামনিটা তার অনেক অনেক ব্যাস্ততার মাঝেও শেষ করে ফেলেছে বসন্তদিন। তার প্রচ্ছদ, প্রতিটা পাতায় পাতায় কারুকার্য্যের ছোঁয়া দেখেই বোঝা যায় কি পরিমাণ ভালোবাসায়, কি পরিমান ধৈর্য্য সহকারে কাজটা করেছেন ভাইয়া।

বরুণা প্রতিফলনের মাঝে শুধুই বরুণার অনুমতি নেওয়া হয়েছে । আশা করছি প্রতিফলন বরুণা এটা নিয়ে আবার ঝগড়া বাঁধিয়ে ফেলবেনা। :P যাইহোক অনেক অনেক ধন্যবাদ স্বপ্নজয় ভাইয়াকে আমার অনুরোধ গুলো একের পর এক রাখার জন্য। আর ধন্যবাদ কিষানকিষানী ও বরুণা প্রতিফলনকেও সাথে সাথে।

অনেক অনেক ভালো থেকো সবাই।



"বসন্তদিন" ইবুকটি পিডিএফ অথবা জিপ ফাইল হিসেবে ডাউনলোড করুন ...

পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করুন (১.৩৭ মেগাবাইট)

জিপ ফাইল আকারে ডাউনলোড করুন (১.১৬ মেগাবাইট)

ইবুকটিতে মোট ৮৫টি পাতা আছে
মোট পর্ব সংখ্যাঃ ৫১টি
পিডিএফ আকারঃ ১.৩৭ মেগাবাইট
জিপ ফাইলের আকারঃ ১.১৬ মেগাবাইট

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বসন্তদিনপিডিএফ ;
প্রকাশ করা হয়েছে: ই-বুক  বিভাগে । সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১০ রাত ৮:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩৪
অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!! :)
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: তোকেও ধন্যবাদ আপুনি :)

২. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩৪
জটিল বলেছেন: ভ্রাতা তাদের পোস্ট পড়ার ধৈর্য্য থাকতনা এর উপরে আবার ই বুক তাও আবার ৫০ টার বেশি পুস্ট !!
ডরাইসি ...
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: ডরাইয়েননা ... ব্যস্থতা বেশী না থাকলে নামায় রাইখেন ;)

৩. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩৬
মুকুট বলেছেন: ডাউনলোড দিলাম, এরপর প্রিন্ট, দেশের পথে উড়াল দেবার সময় পড়ব :)

ঈদ মোবারোক।

আচ্ছা পিডিএফ এ এভাবে সুন্দর করে ইবুক ডিজাইন করার সফটওয়ার এর নামটা জানাবেন প্লিজ?
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: ৮৫ পাতা প্রিন্ট পড়তে পড়তে আপনার জার্নির পুরো সময়টাই কেটে যাবে আশা করি :)

আমি এখন এম এস পাবলিশার ইউজ করি ভাই।

ঈদ মুবারাক :)

৪. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪০
জেরী বলেছেন: বরুণা আর অপ্সরা একই লোক মনে হচ্ছে কয়েকদিন ধরে :#)

ক্যাটু,কি বলো?
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: বরুণা আর অপ্সরা একই লোক না জেলীফু ;)

৫. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪২
kisuna বলেছেন: প্রেম ব্যাপারটার মধ্যে পৃথিবীর সাতটি রং-ই বতর্মান।অতএব ভাল না লেগে উপায় কি? ধন্যবাদ বরুনা-প্রতিফলন এমন সুন্দর একটি প্রেমের কথা আমাদের জানানোর জন্য আর অশেষ ধন্যবাদ স্বপ্নজয়কে একটা সুন্দর ঈদ উপহারের জন্য।কাজটা অনেক সুন্দর, অনেক নিখুঁত।
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: ধন্যবাদ কিসুনা, সুন্দর কমেন্টের জন্য :)

তোমার নতুন ব্লগ কই? দুইটা ব্লগ লিখাই হাফায় গেছো না কি? :P :P

৬. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪২
জেরী বলেছেন: ধরাণা ভুল হলে সরি:(
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: হি হি :P

৭. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪৫
অপ্‌সরা বলেছেন: জেরী মনি তবুও ভালো বরুণা বলছো, কিষানী বলোনাই, তাইলে এখুনি তো আমাকে মাঠে যেতে হত থালায় ভাত নিয়ে এই ভর দুপুরে!!!! :P
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: খারাপ হইতো কি? ;) ;)

২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২২

লেখক বলেছেন: তুই তো কান্না শুরু করবি পড়ে :|

৯. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫৩
দন্ডিত বলেছেন: এত বড় ইবুক ? পড়তে পর্তে রাইত হৈয়া যাইব। তাই আর ডাউনলোডাইলাম না:(
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২২

লেখক বলেছেন: বেশী বড় না তো :(

১০. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫৯
অপ্‌সরা বলেছেন: জটিলা আর দন্ডিত ভাইয়াকে জোর করে পড়াতে হবে বুঝতে পারছি!!!
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: হুম ... ঠিক বলছিস B-)

১১. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৪
রনি রাজশাহী বলেছেন: থ্যাঙ্কু ভাইয়া। সঙ্গকলন পোস্টে যোগ করে দিচ্ছি। আর আমার " টিউটোরিয়াল " কবে পাব?
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: হি হি ... টিউটোরিয়াল দেবো কিছু দিনের মধ্যেই, সময় পাইনা রে ... অনেক বিজি এই সময়টা, মানে ডিসেম্বর পর্যন্ত, তারপরেও চেষ্টা করবো ... :)

১২. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১১
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: সিরিজটা তো আগেই পড়া। ইলাষ্ট্রেশন চমৎকার হয়েছে।
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :) কেমন আছেন আপনি?

২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সিমু :)

২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: ভালই আছি, আপনি কেমন আছেন? অনেকদিন কথা হয়না।

২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: ফাগল :P :P

১৬. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২২
সব যদি আজ বদলে যেত বলেছেন: আমি সব এই ব্লগেই পড়েছি।

সংগ্রহে রাখার ব্লগই তো আছে, তাই আর ডাউনলোড করলাম না।

+++
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: অপ্সরা জবাব দিয়েছে ;)

১৭. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭
অপ্‌সরা বলেছেন: সব যদি আজ বদলে যেত বলেছেন: আমি সব এই ব্লগেই পড়েছি।

সংগ্রহে রাখার ব্লগই তো আছে, তাই আর ডাউনলোড করলাম না।

+++



এইসব মানুষগুলো আবার অতি আবেগী। কখন লেখা রাখে কখন মুছে কিছুই বুঝা যায়না! :(

কদিন আগে একজন লেখাগুলো মুছলেন তো এখন আবার আরেকজন। তাই প্রিয় লেখাগুলো এভাবেই বন্দী করে নিলাম। আর মুছামুছি করেও লাভ হবেনা। কেমন বুদ্ধি আমাদের দেখলে তো ভাইয়া ???
:P
আরে বাবা এসব যখন লিখেছিলোই সকলের জন্য এখন আবার রাগ করে, অভিমান করে কার্পন্য কেনো???
এখন বুঝো মজা।
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: :) :)

১৮. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪০
শয়তান বলেছেন: জটিল বলেছেন: ভ্রাতা তাদের পোস্ট পড়ার ধৈর্য্য থাকতনা এর উপরে আবার ই বুক তাও আবার ৫০ টার বেশি পুস্ট !!
ডরাইসি ...
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: লেখক বলেছেন: ডরাইয়েননা ... ব্যস্থতা বেশী না থাকলে নামায় রাইখেন ;)

১৯. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫০
সব্যসাচী প্রসূন বলেছেন: এই না হলে পাক্না জয় ... গুড জব :D
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৩১

লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু :) :) :)

২০. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৫
অপ্‌সরা বলেছেন: জোর করে পড়ানোর তালিকায় আরেকজন বাড়লো।

শয়তান ভাইয়া তোমাকেও জোর করে পড়ানো হবে। :P
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৩২

লেখক বলেছেন: উনি এমনেই পড়বেন :P

২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

২২. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৭
বাবুনি সুপ্তি বলেছেন: ফাইল টা এত সুন্দর করে করেছেন ভাইয়া! তাকিয়েই থাকতে ইচ্ছে করে। এখন পড়া শুরু করব।
২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪১

লেখক বলেছেন: :) :) :)

থ্যাঙ্কু আপুনি :)

২৩. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২২
নাজনীন১ বলেছেন: আমি কেন ডাউনলোড করতে পারলাম না?? ক্লিকই হচ্ছে না। আর বরুণা আপুর পোস্টগুলো ফলো করা হয়নি, একদিন বোধ হয় একটা কবিতা পোড়েছিলাম, তাই জানা ছিল না। এবার তো উনার ব্লগে গিয়ে পড়ে আসতে হবে দেখছি।
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন: ডাইরেক্ট লিন্ক দিয়েছি এখন ...

২৪. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২৪
অপ্‌সরা বলেছেন: বাবুনি সুপ্তি বলেছেন: ফাইল টা এত সুন্দর করে করেছেন ভাইয়া! তাকিয়েই থাকতে ইচ্ছে করে। এখন পড়া শুরু করব।



আমিও একি কথা বলেছি ভাইয়াকে!!!!

অদ্ভুত সুন্দর হয়েছে!!!!
২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪২

লেখক বলেছেন: তোকেও থ্যাঙ্কু :) তোর পছন্দ হইছে, এতেই আমি খুশী, কিন্তু বরুণা প্রতিফলন তো কিছু বলে না :(

২৫. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২৯
ধ্রুবমেঘ বলেছেন: নামাইতাছি। তয় পেরেম-পিরিতী ভালা পাই না।:( :(
২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: এইটা পড়লে আরও ভালা পাইবেন না :( অনেক কষ্টের কাহিনী :(

২৬. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩০
সহেলী বলেছেন: ভাল একটা কাজ করেছেন , স্বপ্নজয় নাম সার্থক।

আমাদের নিয়ে এমন কোন কাজ কোনদিন হবে না ,
একলা চলরে পথের পথিক............
২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ সহেলী ... :)

আমাকে দয়া করে লিঙ্ক গুলো বা পোষ্ট গুলো কপি করে একটা এম এস ওয়ার্ড ফাইলে দিয়ে দেবেন, আমি পিডিএফ করে দেবো :)

২৭. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৪
অপ্‌সরা বলেছেন: সহেলী বলেছেন: ভাল একটা কাজ করেছেন , স্বপ্নজয় নাম সার্থক।

আমাদের নিয়ে এমন কোন কাজ কোনদিন হবে না ,
একলা চলরে পথের পথিক............



সহেলী মনি ভাইয়া মনে হয় ঘুমাচ্ছে। তুমি একদম ১০০% সঠিক একটা মন্তব্য করেছো। স্বপ্নজয় নামটা তার সার্থক!!!
২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: স্বপ্নজয় নাম নেয়ার শানে নজুল যদি জানতি তুই ... :P :P :P

২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: ভাল আছেন ভ্রাতা? :)

২৯. ২৬ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
হরিণ বলেছেন: জটিল বলেছেন: ভ্রাতা তাদের পোস্ট পড়ার ধৈর্য্য থাকতনা এর উপরে আবার ই বুক তাও আবার ৫০ টার বেশি পুস্ট !!
ডরাইসি ...
২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: লেখক বলেছেন: ডরাইয়েননা ... ব্যস্থতা বেশী না থাকলে নামায় রাইখেন ;)

৩০. ২৬ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
কৃষক বলেছেন: স্বপ্নজয় এবং অপ্সরাকে ধন্যবাদ বরুণা-প্রতিফলনের লেখাগুলোর ইবুক বের করার জন্য।
অপ্সরা কিষাণী হলে কেমন হোত সেটা মনে করে হাসি পাচ্ছে............
ডাউনলোড দিলাম।
...............কিষাণী
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:১৮

লেখক বলেছেন: অপ্সরা কিষাণী হলে খারাপ হতো না, কৃষকের সাথে মানাতো ভালোই ;) ;)

৩১. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:০৮
অপ্‌সরা বলেছেন: হেসোনা কিষাণী আপুনি.........কদিন আগেই একটা কিষাণকিষাণী নাচ করেছি


আয়রে আয়রে ছুটে আয়রে সবে আয়রে আয়
সোনালী ধানের ইশারাতে
আয়রে সবে কাস্তে হাতে আয়রে কাঁটি ধান
কাঁটি ধান কাঁটি ধান আয়রে ...............।
২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: কাঁটি ধান কাঁটি ধান আয়রে ............... ;)

৩২. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৩৯
~স্বপ্নজয়~ বলেছেন: Direct Download Links added. There was some problem with the link provided brfore. A free visitor counter code (in the index page) was generating ads and redirecting to an adult site. Sorry if anyone get annoyed.
২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: জীবনে আর ফ্রী কাউন্টার লাগাবো না X( X( X(

২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ টুইংকেল... :)

৩৪. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:০৬
আমিন আসিফ বলেছেন: অসংখ্য ধন্যবাদ!!

আমরা যারা ঈদসংখ্যাগুলো ছুতে পারি না, তাদের জন্য ঈদের উপহার!
আবার ধন্যবাদ!!
২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই :) ভাল থাকবেন :)

৩৫. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:১১
আমি রোদের ছেলে বলেছেন:
লেখাগুলো পড়িনি। ডিজাইন দেখলাম। বেশ রঙরঙা। নজর কাড়ে।

সুন্দর হয়েছে :)
২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: লেখাটা আরও বেশী সুন্দর ভাই :)

৩৬. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:১৩
মে ঘ দূ ত বলেছেন: অসাধারণ! অসাধারণ একটা কাজ।

অপ্‌সরা বলেছেন: "কদিন আগে একজন লেখাগুলো মুছলেন তো এখন আবার আরেকজন।" - এ কাজটার জন্য আমারো মন খারাপ হয়েছিল। কারণ তাঁদের দুজনের বসন্তদিনের লেখাগুলো আমারো ভীষণ প্রিয়।

অপ্‌সরা বলেছেন: "তাই প্রিয় লেখাগুলো এভাবেই বন্দী করে নিলাম।" - ভালো করেছেন :)

আপনাকে এবং অপ্সরা দেবী দুজনকেই প্রাণঢালা শুভেচ্ছা এই সুন্দর কাজটার জন্য।

বরুণা এবং প্রতিফলনকেও অভিনন্দন।
২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মেঘদূত। কেমন আছেন?

৩৭. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:১৫
অপ্‌সরা বলেছেন: আমিন ভাইয়া, রোদের ছেলে মেঘদূত অনেক অনেক খুশী হলাম তোমাদের কথা শুনে!!


:):):):)


অনেক অনেক ধন্যবাদ আর ঈদ মুবারাক সবাইকে।
২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: :) :)

৩৮. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:১৬
অপ্‌সরা বলেছেন: স্যরি টুইংকেলকেও ধন্যবাদ অনেক অনেক আপুনি!!!
২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: :) :)

৩৯. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৩১
সব যদি আজ বদলে যেত বলেছেন: "সহেলী বলেছেন: ভাল একটা কাজ করেছেন , স্বপ্নজয় নাম সার্থক।

আমাদের নিয়ে এমন কোন কাজ কোনদিন হবে না ,
একলা চলরে পথের পথিক............ "

অপসরা আপু, তুমি স্বপ্নজয় ভাইয়াকে বলে সহেলী আপুর পোস্টগুলি দিয়ে একটা ইবুক বানাতে বলোনা প্লীজ। আমি অনুরোধ করলে হয়তো রাখবে না।

সহেলী আপু ডিজার্ভ দ্যাট। ;) ;) ;) ;)
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:২০

লেখক বলেছেন: আপনার অনুরোধ রাখা হবে ;)

৪০. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৪১
অপ্‌সরা বলেছেন: আরে স্বপ্নজয় ভাইয়া তো শুধু যুগল ধারাবাহিক করে দেখছোনা???? :P


তবে আমার প্রিয় সহেলীমনির জন্য স্পেশাল রিকোয়েস্ট করা যায়!!!:):):)
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: বান্দরনী ... তোর রিকোয়েষ্ট ফেলা আমার পক্ষে সম্ভব না, সেটা বুঝেই বলিস, না? হি হি ...

৪১. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:১৮
একরামুল হক শামীম বলেছেন: দারুন হইছে :)

এই বসন্তদিন ব্লগ থেকেই পড়ে ফেলছি :P
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০১

লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই :)

আগে পড়লেন কেন? এখন আবার পড়বেন ;)

৪২. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:২৬
ত্রেয়া বলেছেন: সেই তখন আপনার পোষ্টে ঢুকেছিলাম।
আগে পড়িনি।এখনই শেষ করলাম।
ধন্য ধন্য ধন্য....
দারুণ হয়েছে ডিজাইনগুলিও।অপ্‌সরা আপু তো অপ্‌সরা তাই ওনাকে আর কি বলব...ওনার কাজ সব অপ্‌সরাদের মতই।

বসন্তদিন পড়ে মনটা উদাস হয়ে গেল :|
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ত্রেয়া ... :)

আপনাদের ভাল লাগলেই আমার এই কষ্টটা সার্থক :)

৪৩. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৬
কালপুরুষ বলেছেন: চমৎকার হয়েছে। ওরা দুজনই আমার খুব প্রিয় ব্লগার।
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দাদা :) আছেন কেমন?

৪৪. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:০৩
অপ্‌সরা বলেছেন: ত্রেয়াআপুনি আর ভাইয়ামনিকে অনেক অনেক ধন্যবাদ!!!
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: তোকেও অনেক অনেক ধন্যবাদ!!! ;) ;) ;)

৪৫. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:০৯
বোহেমিয়ান কথকতা বলেছেন: দুইজনকেই ++
পড়ে মন্তব্য পরে করব । :D
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১২

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই :)

৪৬. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:১৭
আমড়া কাঠের ঢেকি বলেছেন: সিরাম ডিজাইন হৈছে! ++

আপুরেও পিলাস :)
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১২

লেখক বলেছেন: ধইন্যা ধইন্যা ;)

২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: হা হা হা হা ... ইউনিক একটা প্রোফাইল পিকচার বানাতে হবে :P :P

৪৮. ২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:৪২
তায়েফ আহমাদ বলেছেন: রোজনামচাই পড়ার সুযোগ পাচ্ছি না!:((
এটাও নামিয়ে রাখলাম , পরের জন্য।
লেখক-সংকলক দুই জোড়াই ধন্যবাদ পাওয়ার যোগ্য।
:)
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, ঈদের ছুটি থাকলে পড়ে ফেলবেন, খুব হৃদয় ছোঁয়া কাহিনীগুলো :)

২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: ঈদ মুবারাক :) কেমন আছেন?

৫০. ২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৪
নতুন রাজা বলেছেন: প্রিয় মডারেটরগন, এই পোষ্টটা কি একটু ষ্টিকি করা যায়, প্লিজ???

ঈদ মোবারক স্বপ্নজয় ভাইয়া ও অপ্সরা আপু। একটু সময় পেলেই বইটা শেষ করবো...

ভালো থাকবেন আপনারা...
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:০২

লেখক বলেছেন: ওই ভাই, আপনি কই এখন? কেমন আছেন? ঈদ মুবারাক।

৫১. ২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:১২
অপ্‌সরা বলেছেন: নতুন রাজা ভাইয়া বলে কি!!!!!!!!!!!!!!!!!!!!!


এই পোস্ট স্টিকি হলে ১০০টা মাইনাস পড়বে। তাতে অবশ্য কিছু যায় আসেনা ।


তবে এই লেখাতে যদিও বরুণা প্রতিফলন লিখে গেছে অনায়াসে তাদের কথাগুলো অবলীলায় তবে স্বপ্নজয় ভাইয়ার কাজটা যে কতখানি সুন্দর হয়েছে তা বলে বুঝাবার নয়। তার অসাধারণ কাজটার জন্যই হয়তোবা ঈদের ছুটিতে যারা লেখাটাগুলি পড়েনি তাদের ছুটিটা কিছুটা হলেও অনবদ্য হয়ে উঠবে বলে আমি মনে করি।


কারণ আমাদের বুকের গভীরের কথাগুলি আমাদের সবার হৃদয়ের ব্যথা বেদনাগুলির কোথায় যেন এক অদ্ভুত মিল আছে। যার মাঝে প্রায়ই আমরা হারিয়ে যাই।কিছু গল্পে, নাটকে সিনেমায় বা কবিতা ও গানে।
২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: আমাদের বুকের গভীরের কথাগুলি আমাদের সবার হৃদয়ের ব্যথা বেদনাগুলির কোথায় যেন এক অদ্ভুত মিল আছে :) :) :)

৫২. ২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৩
নতুন রাজা বলেছেন: আমিতো এমাসের ১২ তারিখেই আবার ফিরে এসেছি ওসাকাতে। ভালো নাই ভাইয়া। দেশের জন্য মনটা খুবই খারাপ লাগছে। আজ এখানে ঈদ। সবার সাথে ঘুরে বেড়াচ্ছি, গল্প করছি... কিন্তু মনটা পরে আছে...

আমার ফেসবুকের ওয়ালে একটু আগে লিখলাম - "আসলে আমি ব্যাসিক্যালি ছাপোশা.. ভীষনভাবে মধ্যবিত্ত জানো? আমার যাকিছু পাওয়া, সবই তো এই ছাপোশা পরিবেশ থেকেই পাওয়া। আমার বাড়ীর লোনাধরা দেয়াল, স্যাতঁস্যাতেঁ কলতলা,আমার মায়ের ছেড়াঁ আচলের হলুদের গন্ধ... এসব আমি ছাড়তে পারবোনা...। তুমিএসো আমার শহরে একবার... পারো যদি দেথে যেয়ো বেচেঁ থাকা কাকে বলে... তুমি এসো আমার শহরে একবার..."

মনটা ভীষন খারাপ ভাই...

ভালো থাকবেন...
২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: মন খারাপ করবেননা ভাই, আমরা অনেকেই তো এভাবেই বছরের পর বছর বাঁচি ...

৫৩. ২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৯
সহেলী বলেছেন: অপসরার অনুরোধে এবার স্বপ্নজয়ের ঢেকিগেলার অবস্থা !

সহেলীর লেখাগুলো পিডিএফ !
পিডিএফ কাঁদতে বসবে নাতো !
২৮ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:৫৯

লেখক বলেছেন: পিডিএফ কাঁদতে বসবে, যদি আপনি সাহায্য না করেন ;)

৫৪. ২৭ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০০
শ্রাবনসন্ধ্যা বলেছেন: শয়তান বলেছেন: জটিল বলেছেন: ভ্রাতা তাদের পোস্ট পড়ার ধৈর্য্য থাকতনা এর উপরে আবার ই বুক তাও আবার ৫০ টার বেশি পুস্ট !!
ডরাইসি ...

:P :P :P :P
২৮ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:০০

লেখক বলেছেন: কি হইছে আফা? :P

৫৫. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:১৬
নির্ঝরিনী বলেছেন: এই পোস্টে এত মাইনাস কেনো বুঝলাম না!!!!!!!!

আপনিতো অনেকগুলো চমৎকার কাজ করলেন...মা দিবসের সংকলটাও ভালো হয়েছিলো...এটাও সময় করে ডাউনলোড করে পড়ে ফেলবো...কিছু কিছু যদিও আগেই পড়েছি, তবুও একসাথে পড়তে বেশি ভালো লাগবে মনে হয়..

এখনও দেখিনি, পোস্ট থেকে দেখেই মনে হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে...গুড জব!!!!!!!!

+++++
২৮ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:০২

লেখক বলেছেন: মাইনাস মেশিন চালু হইছিল আফা :P সমস্যা নাই, উনাদের খুঁজে বের করা হবে ;)

ধন্যবাদ আপু :)

৫৬. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:২৩
বরুণা বলেছেন: কৃতগ্গতা জানানোর ভাষা নেই।
২৮ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:০২

লেখক বলেছেন: কৃতজ্ঞতা ভাষায় জানাতে হবে না, দেখা হলে দাওয়াত দিয়ে খাইয়ে দিও একদিন ;)

৫৭. ২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ২:১২
রাজামশাই বলেছেন: দেখলাম এবং আবার পড়লাম


ওরে আমি মুগ্ধ
২৮ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:০৩

লেখক বলেছেন: ওরে ... রাজা মশাই যে :D :D :D

শুকরিয়া হুজুর :-B

৫৮. ২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ২:২১
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ডাউনলোড দিছি..

ঈদ মোবারক..:)
২৮ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:০৪

লেখক বলেছেন: ঈদ মোবারক ভাই :) কেমন আছেন?

৫৯. ২৮ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:০৪
সাঈফ শেরিফ বলেছেন: অপসরা পিচ্চি কোন কেলাশে পড়ে? কথা শুনে তো পাকনা বুড়ি মনে হচ্ছ! /:)
২৮ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:২০

লেখক বলেছেন: অপ্সরা পড়ে না, পড়ায় =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৮ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: ঈদ মোবারক ভাই :)

২৯ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: ঈদ মোবারক ভাই :) কেমন ঈদ করলেন?

৬২. ২৯ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৫
এন এইচ আর বলেছেন: ঈদ মোবারক স্বপ্ন ভাইয়া............


তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। ব্লগে যাদের লেখা পড়ে আমি ....................................................... পেয়েছি এরা সেই কয়জনের দুজন। তোমাদের পরিশ্রমে লেখা গুলো একটা বই আকারে সেলফে থাকবে আর মনকে দোলা দেবে। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে.........

২৯ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: :D :D :D

কেমন আছেন ভাই? অনেক দিন পরে আমার নাসায় আসলেন ;) ;)

২৯ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: ঈদ মোবারক :)

৬৪. ২৯ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫
এন এইচ আর বলেছেন: ঈয়ে মানে আসি ঠিকই পড়ি ও কিন্তু অফলাইনে.......।

একটু ইজি কাজে বিজি থাকি তাই আরকি.............
২৯ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: হুম ... আমারও একই অবস্থা :P

৬৫. ০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৯
লুদ্ধক বলেছেন: ভাই, যদি কিছু মনে না করেন, জানতে চাই লিখা গুলো কার? বরুনা ও প্রতিফলন কি কোন ফিকশাস্ ক্যারেক্টার নাকি সত্যি ই আছে... শট্ কাটে জানতে চাই... অসাধারন লিখা...।
০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: বরুনা ও প্রতিফলন কোন ফিকশাস্ ক্যারেক্টার না ভাই, ওরা নিজেদের কথাই লিখছে :)

ধন্যবাদ :)

৬৬. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৩
আমার কবিতা বলেছেন: এই পোস্টে সমালোচনামূলক একটি কমেন্টের অনুরোধ রইল
Click This Link
০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: হুমমম ...

৬৭. ০২ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০২
শ্রাবনসন্ধ্যা বলেছেন: কিছু হয় নাই, এইবার এদের বান্দরামী এবং প্যানপ্যানানী টাইপ লেখাগুলা পড়তে হবে মনে হলেই জ্বর আসতেছে................
০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: আফা ... বরুণা শুনলে তোমারে স্কাড মিসাইল মারবো ;) ;)

৬৮. ০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩০
জানা বলেছেন:


যাক, অন্তত আমার উপর কোন মিসাইলের আশংকা নেই। সময় পাইনি বলে পড়তে দেরী হলেও দেখেছি অনেক আগেই।

দারুণ হয়েছে। ভাল লাগলো খুব। "ওদের" জন্য এবং তোমার জন্য শুভ কামনা।
০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৪

লেখক বলেছেন: ওরে ওরে ওরে ... মহা ব্যাস্থ জানা আফা যে আমার ব্লগে :P :P

সবাইরে ধইন্যা দেই, তোমারে দিলাম নারিকেল, দেখতে একই রকম, সাইজে বেশ বড় :P :P :P

০৩ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: ধইন্যবাদ চাচামিঞা :) কেমন আছেন?

৭০. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৮
সহেলী বলেছেন: জবাব নেই কেন ?
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: ইয়াহু থেকে তখনই দিছিলাম তো, এখন আবার অন্য ইমেইল থেকে দিছি।

৭১. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪
প্রতিফলন বলেছেন: অনেক ধন্যবাদ।
পোস্টগুলো এডিটে আছে।
সময়মতো ফিরে আসবে আশা করি।
অপ্‌সরা আপুকে কৃতজ্ঞতা।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: ধন্যবাদ আর কৃতজ্ঞতাটা আমি দেবো। এত সুন্দর লেখা আপনাদের, অনেক আবেগী।

হু ... লেখা গুলো ফিরিয়ে আনুন দয়া করে ... আপনাদের কষ্ট কষ্ট সুখের কথা গুলো পড়তে অনেক ভাল লাগে ...

ভাল থাকবেন ভাই ...

৭২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৫
সহেলী বলেছেন: এখনও পাইনি ।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: ইয়াহু ছাড়া অন্য কোন ইমেল এড্রেস দেন প্লিজ ...

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: আমি দেয়ার আগেই এই পোষ্ট কইরা দিলেন :(( :(( :((

৭৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২১
শ্রাবনসন্ধ্যা বলেছেন: স্কাড রে ডরাই না। :-P
০৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: ;) ;) ;) ;)

৭৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৩
ইচ্ছে বলেছেন: ইলাস্ট্রেষন টা এত সুন্দর হয়েছে, তাকিয়েই থাকতে ইচ্ছে করে।

ধন্যবাদ বরুনা-প্রতিফলন এমন সুন্দর একটি প্রেমের কথা আমাদের জানানোর জন্য...

আগে পড়া হয়নাই তাই ভাল লাগবে আশা করছি

ধন্যবাদ অপ্সরা ও স্বপ্নজয় যৌথ প্রযোজনাকে B-) B-) B-)
১১ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৪

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই :)

 

মোট সময় লেগেছে ১.১৯৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমায় যতটা জানি,
তুমি জলে আগুন জ্বালো!
বৃস্টি খোঁজোনি তুমি,
তাই বৃস্টি তোমায় খোঁজে!
প্রতিশোধ নেবে বলে,
অভিমানে পুড়ছে নদী!
চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ