গ্রুপ আছে রক্তের, কারো কারো আছে বংশ-পরিচয়
শূকরের রক্ত লাল, মানুষের চেয়ে গাঢ়-তরতাজা
তবে গ্রুপ আছে কি-না আমার অন্তত জানা নেই!
পাখিরও রক্ত ঝরে- ধারালো ছুরিতেও বেশ স্নিগ্ধ
প্রাণী মানেই প্রাণ, জন্তু মানেই জীবন- উষ্ণ-উষ্ণ
প্রাণ-জীবন একই সত্যে লাব-ডাবে উচ্চকিত
এ, বি, ও, এবি; পজেটিভ, নেগেটিভ; নেগেটিভ-পজেটিভ
রক্তেরও ভাঙাগড়া আছে; আছে কোষ-কোষান্তরের সংসার
মাত্র সড়ে সাত কেজিতে অর্বুদ কোষের স্থির আবাসন
মায়াবীস্পর্শী তিনটি কনিকায় হাজার দৌঁড়-ঝাপ
গ্রুপ-গ্রুপ সংঘর্ষ-দ্বন্দ্ব-দুর্নীতি অনুর্বর প্রাপ্তিকাম্য অদম্য
ল চাওয়ায় কনিকার সংসার ভেঙে তাই সব গ্রুপএকাঙ্গি
বাড-ব্যাংক অকস্মাৎ জানিয়েছে ভয়ংকর খবর প্রিন্টেডপ্যাডে-
আমাদের রক্তে আগের কোন গ্রুপই আর অবশিষ্ট নেই
মিলে-মিশে হয়ে গেছে একটি গ্রুপ-দুর্নীতি পজেটিভ!
বিশ্বাস না হয় আজই নিজের রক্ত পরীক্ষা করে দেখুন।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




