somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার একটি লেবেনচুস চাই বাবা !

২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একটি লেবেনচুস চাই বাবা !


অধো আধো বোলে মিষ্টি সুরে
বায়না ধরেছিলে বাবার কাছে
সেই কবে, মনে পড়ে ?

‘আমার লেবেনচুস চাই বাবা।’

বাবার পকেটে তখন মায়ের দেয়া ফর্দ
আর টাকার দোস্তর টানাটানি।
তবু একটি ফুটবল মাঠের মতো
প্রশস্ত হয়ে গেল বাবার বুকখানি।

সোনামণি তার বায়না ধরেছে
পাঁচ পয়সার লেবেনচুস খাবে
বাজারফর্দ না হয় মিটবে না আজ
তাতে কি এমন হবে ?

ঘুমে ঢুলুঢুলু চোখে সোনামণি অপেক্ষায় থাকে
কখন তার বাবা ফিরবে হাট থেকে।
অন্য কোনদিন তো এরকম দেরী হয়না !
ধ্যাৎ, আজ যেন ঘুমও আমার দু’চোখে দিয়েছে ধর্ণা।

অবশেষে বাজারের থলে হাতে ঘটে বাবার আগমন
সোনামণির ঘুম জড়ানো চোখে আনন্দের বিস্ফোরণ।
পকেট থেকে বাবার হাত বের হতে না হতেই
ছো মেরে নিয়ে লেবেনচুস মুখে পুড়ে নেয় সোনা।

চোখেমুখে তার উপচেপড়া খুশীর ঝিলিক
এতটুকু মুখ, তার ভিতর লেবেনচুস
দেখতে লাগছে যেন বইয়ের কীট।

বাবা চেয়ে দেখেন আর ভাবেন
এ শুধু সুখ নয়, স্বর্গ থেকে নেমে আসা প্রশান্তির খোশ
এ মুহূর্তে তিনি সেটা তার সন্তানের হাতে তুলে দিয়েছেন।
যুদ্ধক্ষেত্রে লক্ষ সৈনিকের বিপরীতে একাই তিনি যোদ্ধা
জয় করে এনেছেন তার সন্তানের সুখ
তিনি এখন সুখী পিতা।


আজ বহুকাল পর তার সেই সোনামণি
তারই অবস্থানে দাঁড়িয়ে।
সেই প্রশস্ত খেলার মাঠ আর
সেই যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে ছিটকে পড়েছেন বাবা।
বিছানায় কড়িকাঠের শরীর
নিষ্পলক চেয়ে থাকা উঠোন কোণ
ক্রমশ: ছোট হয়ে আসে তার চোখের সামনে
তবু অপেক্ষায় থাকেন বাবা
তার সোনামণি একটিবার এসে বসবে তার পাশে।

লেবেনচুস দেয়ার ক্ষমতা আজ আর তার নেই
তবে সুযোগ পেলে তিনিই বায়না ধরবেন
একখানি লেবেনচুসের জন্য কিংবা
তার চেয়েও দরকারী চশমার কাঁচটি ঠিক করে দেয়ার জন্য।

কিন্তু এত সময় কোথায় তার সোনামণির
বৃদ্ধ বাবার প্রলাপ শুনার ?
তার তো সময় বাঁধা ঘড়ির কাঁটার সাথে
বিজনেস ডিলটা সময়মতো সই করতে না পারলে
নতুন ব্যবসাটা হাতছাড়া হয়ে যাবে।
পাঁচতলা বাড়ির ফাউন্ডেশনের কাজটা আজই শেষ করতে হবে।
স্ত্রীর বান্ধবীর জন্মদিনের পার্টিতে আজ না গেলেই নয়।
অতসব ব্যস্ততার মাঝে তার চেয়ে এই ভালো
বাবাকে খাঁচায় পুরে বৃদ্ধাশ্রমে রেখে আসা।


বাবা, আমি তোমার সেই খুকী
লেবেনচুসের বায়না ধরতাম তোমার কাছে অহরহ
তোমার ক্ষমতা-অক্ষমতার কথা না ভেবেই।
তুমিও আমার সেই বায়না পূরণ করতে
বুকের রক্ত দিয়ে হলেও।

কেউ হয়তো আজ তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে জঞ্জাল ভেবে
অথবা ভাগ্য-বিধাতা তোমার প্রতি আর একটু প্রসন্ন হয়ে
হয়তো মুক্তি দিয়েছে তোমাকে বৃদ্ধাশ্রমের বন্দিত্ব থেকে।
তবে তুমি যেখানেই থাকো না কেন ?
তোমার কাছে আমার দাবী কিন্তু রইলই বাবা !
আমি লেবেনচুস চাই তোমার কাছে
চাইব সারাজীবন, যতদিন বেঁচে থাকব
দেবেনা বাবা তুমি আমায় একটি লেবেনচুস ?

৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজয়ী

লিখেছেন সাইফুলসাইফসাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিজয়ী
সাইফুল ইসলাম সাঈফ

বিজয়ী কখনো কখনো হেরে যায়
হঠাৎ কেউ টপকে যায় তাকে
সেরা সবসময় সেরা থাকে না
পরাজিত হয়ে সে কাঁদে, ভেঙে পড়ে।
জয়লাভ প্রায় প্রত্যেকে আনন্দিত করে
আর হার প্রায় প্রত্যেকে দুখি করে।
আমরা কেউ... ...বাকিটুকু পড়ুন

শিল্প ও সাহিত্যের নবজাগরণ: যুগপৎ আন্দোলন এবং মৌলিকতার স্বরূপ।

লিখেছেন এম ডি মুসা, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২



সভ্যতার বিকাশ, সমাজের রূপান্তর এবং মানুষের আত্মিক উৎকর্ষ সাধনে শিল্প ও সাহিত্য এক অবিনাশী চালিকাশক্তি। একটি জাতির মননশীলতা কেমন হবে, তার নৈতিক ভিত্তি কতটা দৃঢ় তা নির্ভর করে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×