আমার প্রিয় পোস্ট

যদি ইচ্ছে করে

২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪০

শেয়ার করুন:                   Facebook

১১৩) যদি ইচ্ছে করে

যদি ইচ্ছে করে
মন পবনের নাও এ ভেসে চলে এসো
আমার মনের উদাস ঘরে।

যদি ইচ্ছে করে
দুর আকাশের সাদা মেঘে ভেসে চলে এসো
বুকের মাঝের নীল সাগরে।

যদি ইচ্ছে করে
রুপকথারই রাজা হয়ে চলে এসে
উপন্যাসের বই এর ভীড়ে।

যদি ইচ্ছে করে
হতে পাখি। হয়ো পাখি।
হতে আকাশ । হয়ো আকাশ।
হতে নদী। হয়ো নদী।

শুধু ভালো বাসার উতল হাওয়ায় ভেসে ভেসে
হয়ো নাকো দুঃখ তরী।
আর বেদনারই নীলাভ নদী।

যত দুরে থাকোই তুমি
মনে রেখো ভালোবাসি
রাশি রাশি।
অযুত নিযুত।
কোটি কোটি।

তবু যদি ইচ্ছে করে
ভুলেই যেতে ।
ভুলেই যেয়ো।
ভুলতে রাজি?
নাও এর মাঝি?

 

 

  • ১১২ টি মন্তব্য
  • ৪৫৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪০
comment by: রাশেদ বলেছেন: ভুলে যাওয়া ইজ দ্য বেস্ট পলিসি। :P
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১৯

লেখক বলেছেন: সেই জন্য তো রাশেদ ক্লাস ট্রী/ফোর ...... আরো কত কি:)
কিছুই ভুলতে পারে না................

ভালো থেকো।
শুভেচ্ছা।

২. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪২
comment by: রুবেল শাহ বলেছেন: সব সময় সব কিছু কি ভুলা যায় রাগু.......... ?
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২১

লেখক বলেছেন: রাশু ভোলে নাই রুবলে...।বলছে ভুলে যাওয়া বেস্ট পলিসি।:)
ভালো থেকো।

৩. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪২
comment by: রাজামশাই বলেছেন: মাথার উপর দিয়া গেল
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৩

লেখক বলেছেন: ভাগ্যিস........।মাথায় লাগলে ব্যাথা পেতেন।:)
রাজামশাই বলে কথা!
অনেক ভালো থাকবেন।
শুভেচ্ছা।

৪. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪২
comment by: তামিম ইরফান বলেছেন: চাইলেই কি ভূলা যায়????????............

কবিতা খুব ভালো লেগেছে সাজিপু।:)


শুভেচ্ছা রইলো।
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৬

লেখক বলেছেন: মানুষ কিছুই ভোলে না.....।ভুলে থাকে।
আর ভোলার দরকার ই বা কি?
কারো কোন ক্ষতি না হলেই হলো.........।

বেড়াতে যাচ্ছো.....।সাবধানে যেও।
আমাদের জন্য বেড়ানোর গল্প আর ছবি.....।মনে থাকে যেনো।
শুভেচ্ছা তোমাকে।

৫. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৩
comment by: এম্নিতেই বলেছেন: তবু যদি ইচ্ছে করে
ভুলেই যেতে ।
ভুলেই যেয়ো।
ভুলতে রাজি? নাও এর মাঝি?
// কুবেরের কথা মনে পড়ে গেল :)
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৭

লেখক বলেছেন: হুমম.....
শুভকামনা.........

৬. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৪
comment by: মিলটন বলেছেন: সাজি, ভালো লিখেছেন। ধন্যবাদ।
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ মিলটন...............।
অনেক শুভেচ্ছা।ভালো থাকবেন।

৭. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৩
comment by: বিদ্রোহী ভৃগু বলেছেন: সে জন ধন্য
এ লেখা যার জন্য...... হিংসে হচ্ছে খুব!!!!!!

+++
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৯

লেখক বলেছেন: কবিতা আসলে সবসময় বিশেষ কারো জন্য না.............
অনেকের কথা বলে ফেলা আর কি!

শুভেচ্ছা......।

৮. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৭
comment by: আমি ও আমরা বলেছেন: আপা ভালো লাগল, ভালো লিখেছেন। শুভেচ্ছা রইল।
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ............।
শুভেচ্ছা থাকলো।

৯. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৮
comment by: রাজর্ষী বলেছেন: +
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: শুভেচ্ছা।

১০. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০২
comment by: অপ্‌সরা বলেছেন: যদি ইচ্ছে করে
মন পবনের নাও এ ভেসে চলে এসো
আমার মনের উদাস ঘরে।


আমার মনের কোনের বাইরে
আমি মন পবনের নাও ভাসিয়ে
সাজি আপুর বাড়ি যাইরে।
কোন অনেক দূরে উদাস সুরে
আভাস যে তার পাইরে।

( প্যারোডি করলাম আপু)
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩২

লেখক বলেছেন: ভালো প্যারোডি........:)
চলে এসো সাজি আপুর বাড়ি।

অনেক শুভেচ্ছা নাও।

১১. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৩
comment by: অপ্‌সরা বলেছেন: যদি ইচ্ছে করে
দুর আকাশের সাদা মেঘে ভেসে চলে এসো
বুকের মাঝের নীল সাগরে।

নীল আকাশে কে ভাসাল
সাদা মেঘের ভেলা???(সাজি আপু নাকি?)
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৫

লেখক বলেছেন: সুন্দর বলেছো........তাই যদি পারা যেতো।
অনেক ভালো থেকো অপ্সরা।
শুভেচ্ছা নাও।

১২. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৮
comment by: প্রতিফলন বলেছেন: "তবু যদি ইচ্ছে করে
ভুলেই যেতে ।
ভুলেই যেয়ো।
ভুলতে রাজি? নাও এর মাঝি?"

চমৎকার লাগলো!

একটা রবীন্দ্রসংগীত মনে পড়ে গেল-
"মাঝির লাগি আছি জাগি........
.....আমি ডুবতে রাজি আছি"
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৭

লেখক বলেছেন: খুব প্রিয় একটা গানের একটা.........।"তোমার খোলা হাওয়ায়....।"
শুভেচ্ছা থাকলো।

১৩. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৮
comment by: ফারহান দাউদ বলেছেন: +
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৮

লেখক বলেছেন: ব্যস্ত ফারহান?
শুভেচ্ছা ......।

পরীক্ষার প্রস্তূতি চলুক......।থেমো না।
দোয়া থাকলো।

১৪. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৮
comment by: শেখ রহিম বলেছেন:

এতো ভালবাসবাসি! অসম্ভব চমৎকার !

যদি ইচ্ছে করো!
যদি ইচ্ছে করে
তোমার রুপরেখা
ফিরে দেখা সেই স্মৃতিমাখা
স্মৃতির মলাট
যে মলাটে ইচ্ছে করে
......

যত দুরে থাকোই তুমি
মনে রেখো ভালোবাসি
রাশি রাশি।
অযুত নিযুত।
কোটি কোটি।



ভালবাসার স্তুপ!


+

চমৎকার কবিতার জন্য চমৎকার শুভেচ্ছা !
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪১

লেখক বলেছেন: :)
অনেক শুভেচ্ছা থাকলো।

১৫. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১৩
comment by: ইউনুস খান বলেছেন: ভালো লাগলো।
ভালো থাকা হয় যেনো :)
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ........ভালো থাকার নিরন্তর প্রয়াস থাকে।
শুভেচ্ছা।

১৬. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৪
comment by: আরিফ থেকে আনা বলেছেন: + :(
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৩

লেখক বলেছেন: কি ব্যাপর মন খারাপ কেনো?
মন ভালো হোক.........।শুভেচ্ছা।

১৭. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৩
comment by: রাতিফ বলেছেন: আপু খুব সুন্দর! গানের মতো মনে হলো অনেকটা।



শুভেচ্ছা থাকলো
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:২৩

লেখক বলেছেন: গানের মত নাকি......?
ছন্দ আছে বলে মনে হয় অমন মনে হলো।

ভালো থেকো।

১৮. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৩
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:


+
যদি ইচ্ছে করে.....ফিরে যাই হিমালয়ে
তোমার আকুতি
ফিরে এসো
ফিরে এসো এ ভেলায়!

ভালবাসার কথার মালাগুলো ফুলজুঁড়ি দিয়ে সাজানো!
সাজানো গোছানো ইচ্ছের বসতভিটা।
.........................................

যদি ইচ্ছে করে
মন পবনের নাও এ ভেসে চলে এসো
আমার মনের উদাস ঘরে।
............................................

কেমন আছো ?



শুভেচ্ছা দিলাম!
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:২৫

লেখক বলেছেন: ভালো আছি ভাস্কর.....
তোমার খবর কি?
অনেক ভালো থেকো।

১৯. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৮
comment by: নুরুন্নবী হাছিব বলেছেন: হুমমম....:)
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:২৬

লেখক বলেছেন: :)

২০. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪২
comment by: উত্তরাধিকার বলেছেন:
সাজি আপু,
খুব মিষ্টি লাগলো।

অবাধ দিয়েছো অধিকার...
অবাধ দিলে স্বাধীনতা।
আমি তাই খুঁজে পাই
তোমার ভালবাসা।

চক্রাকারে চাঁদের কক্ষপথে
আমি তবুও ঘুরতে থাকি।
রইলো আমার আকাশ-
রইলো পাখি ভাবনা।

২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ..........
ভালো থেকো ।

সুন্দর তো লিখেছো....শুভেচ্ছা /

২১. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫২
comment by: তারিক-আল-হাসান বলেছেন: ভালো হয়েছে বলা যায়। ট্রাই এন্ড ট্রাই। এক দিন কবি মহা কবি হয়ে উঠতেও পারেন্। ওয়েল ডান। প্লাস
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৩২

লেখক বলেছেন: আচ্ছা.....।

২২. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫২
comment by: ফারহান দাউদ বলেছেন: ব্যস্ত না,পরীক্ষা দিব না ঠিক করসি।
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৩৯

লেখক বলেছেন: ব্যাপারটা কি ঠিক হলো?
অবশ্য তুমি জানো তোমার কি করা উচিত।

ভালো থেকো।শুভেচ্ছা নিও।

২৩. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৯
comment by: দূরন্ত বলেছেন: খুব ভালো লাগলো।
শুভেচ্ছা।
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ দুরন্ত........

আশাকরি ভালো আছো।
অনেক শুভকামনা।

২৪. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৫
comment by: সুরভিছায়া বলেছেন: 'যত দূরে থাকোই তুমি
মনে রেখো ভালবাসি '................... ।অপূর্ব।ভাল থাকুন।
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৪৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সুরভিছায়া..........
শুভকামনা......শুভেচ্ছা থাকলো।

২৫. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৭
comment by: মুকুল বলেছেন: চেষ্টা কর্তেছি!
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৪৪

লেখক বলেছেন: হুমম্‌........
ইলেকট্রিসিটি এভাবে ঝামেলা করতেছে?

আশাকরি ভালো আছো।শুভেচ্ছা নিও/

২৬. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:১২
comment by: একরামুল হক শামীম বলেছেন:
যত দুরে থাকোই তুমি
মনে রেখো ভালোবাসি
রাশি রাশি।
অযুত নিযুত।
কোটি কোটি।

বাহ! বাহ!!
শুভেচ্ছা রইলো আপু ।
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৪৬

লেখক বলেছেন: কেমন আছো শামীম.....?

অনেক অনেক ভালো থেকো....।শুভেচ্ছা নিও।

২৭. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:১০
comment by: রাশেদ বলেছেন: হি হি! তাই নাকি! :P
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৪৬

লেখক বলেছেন: তাই .........।:)

২৮. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৪২
comment by: রেটিং বলেছেন: এত সুন্দর হইসে যে কি বলবো। এইরকম ইচ্ছা যেন সবার মনেই থাকে।

শুধু ভালো বাসার উতল হাওয়ায় ভেসে ভেসে
হয়ো নাকো দুঃখ তরী।
আর বেদনারই নীলাভ নদী।


দারুন দারুন লাগছে।
ভাল থাকবেন আপা।
শুভেচ্ছা রইল।
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৪৮

লেখক বলেছেন: ভালো লাগছে জেনে ভালো লাগলো।
আশাকরি ব্যস্ততায় ভালো আছো.....।
অনেক অনেক ভালো থেকো।
শুভেচ্ছা নিও.........।

২৯. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৫৮
comment by: রেটিং বলেছেন: আমি ভালই আচি। একটু ঘুরতেছি সিউলের আশে পাশে ..। দোয়া কইরেন।
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: বেড়াও......।
অনেক শুভাশীষ।

৩০. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৯
comment by: এম্নিতেই বলেছেন: নতুন গল্প দিয়েছি...খারাপ সময়ে পোস্টানো ... তাই তলায় চাপা পড়ে গেছে...পড়ে দেইখেন। :)
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: কাল পড়বো..........আজ যাচ্ছি।
শুভেচ্ছা।

৩১. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪২
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: কেমন আছো? আজ তোমাকে দেখলাম না; সকালে

কবিতা ভালো লাগলো

ভালো থেকো।
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: ভালো আছি........সকালে ছিলাম তো অনেকক্ষন.......
ভালো থেকো তুমি ও।
শুভেচ্ছা।

৩২. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:০১
comment by: কালপুরুষ বলেছেন: ইদানিং তোমার লেখায় ছন্দ খেলা করছে বেশ সুন্দর তালে। ভাল লাগলো। "ছন্দের রানী" হিসেবে ব্লগে তোমার অবস্থান পাকাপোক্ত হোক। ভাল থাকার প্রার্থনা রইলো।
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৩:০১

লেখক বলেছেন: ছন্দের রানী?:) তাহলেই হয়েছে........।
হঠাৎ হয়ে যায় মাঝে মাঝে.......আসলে গানের সুরের মত কখনো কখনো শব্দরা আসে।
অনেক ভালো থাকবেন।আপনার প্রার্থণা ছুঁয়ে গেলো।
শুভেচ্ছা।

৩৩. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৩০
comment by: পথিক মানিক বলেছেন: ইচ্ছে আমার যা ইচ্ছে তাই করার......

কখনও কি তা সম্ভব.....জানি না
ভালো লাগা রেখে গেলাম।
ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে।
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৩:০৯

লেখক বলেছেন: যা ইচ্ছে তাই করবেন.........।করো কোন ক্ষতি না হলেই হলো।
আশাকরি ভালো আছেন।
শুভেচ্ছা......

৩৪. ২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪১
comment by: তুষ।র বলেছেন: কবিতা খুব কম পড়া হয় এখানে। আপনার ছবিটা দেখে পরে পড়লাম। ভালে লেগেছে। প্লাস দিতাম কিন্তু স্ক্রোল করতে হবে (একগাদা কমেনে্টের কারনে।) আরেকদিন আইসা দিয়া যাব।
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৩:১৩

লেখক বলেছেন: কবিতা পড়েছেন........।ধন্যবাদ সে জন্য।
আসবেন ....প্লাস দিতে না,কবিতা পড়তে আসবেন আশাকরি।
শুভেচ্ছা।

৩৫. ২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৮
comment by: নূর-ই-হাফসা বলেছেন: আপু বেশ ভাল লাগলো পড়ে।
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৩:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ.......।
শুভেচ্ছা থাকলো।

৩৬. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৮
comment by: আসিফ আহমেদ বলেছেন: কবিতাটা আবৃত্তি করলাম। কয়েকটা প্যারা তো রীতিমত ক্লাসিক লেগেছে। ফিনিসিংটা মাইন্ড ব্লোয়িং.... মনে হলো আমিই লিখেছি কবিতাটা ;)
২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:৫৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আসিফ.......
কবিতা তো তোমাদেরই জন্য যারা কবিতা ভালোবাসো।
অনেক ভালো থেকো।

৩৭. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৩
comment by: রুবেল শাহ বলেছেন: সব কিছুই ভুলা গেলেও ............

নিজের শরীরের লোম কূপে জমে থাকা কষ্ট গুলো কে কি ভুলে যাওয়া যায়........... ?
২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:০৭

লেখক বলেছেন: সব ভোলার দরকার কি রুবেল?
মানুষ কি আসলে কিছু ভোলে?
ভুলে থাকার চেষ্টা করে।
অনেক ভালো থেকো।

৩৮. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৮
comment by: প্রাকৃত বলেছেন: হায়রে..................

এমন ভাবে যদি **ও**আমাকে একবার বলতো......................


অসম্ভব ভাল লাগছে কবিতাটা!!


প্রিয় পোস্ট!!
২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:১১

লেখক বলেছেন: :)
বলবে একদিন।কোনদিন।
কেমন আছো?
তোমাকে ক'দিন পর দেখলাম।
শুভেচ্ছা।

৩৯. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৩
comment by: আইরিন সুলতানা বলেছেন:
ইচ্ছে ডানা যেন এক ফালি রোদ .... .....

২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:১৮

লেখক বলেছেন: হুমম......সুন্দর আইরিন।
কেমন আছো?
ভালো থেকো।

৪০. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩১
comment by: সবাক বলেছেন: ওফ!!!! অনেক দেরী করলাম:(

আপু খুব ভালো লাগলো...

কেমন আছো?
ভালো থেকো।
অনেক ভালো।
২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:২২

লেখক বলেছেন: ভালো আছি।
তুমি ও ভালো থেকো ।

৪১. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৩:০৩
comment by: চিকনমিয়া বলেছেন: আমারে কয়, আপনি একবার রেটিং দিয়েছেন , রেটিং দিতাম পারিনাই:( আফসুস
২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:১৪

লেখক বলেছেন: হুমমমম....।ব্যাপার না চিকন সাহেব।আসছেন তাতেই খুশী।
শুভকামনা।

৪২. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৩:২১
comment by: ফারহান দাউদ বলেছেন: পরীক্ষা আজকে দিয়ে দিসি আপু,দিয়ে বুঝলাম পাশ করে ফেলব,ঝামেলা বাড়লো,এখন পরের পরীক্ষাটাও দিতে হবে,যদিও ঐটাতে কোর্স টিচার ক্লাসে ঘোষণা করসে আমারে সে ফেল করাবেই,কারণ আমি ক্লাস করি নাই:( ফেল করাবে জেনেও পরীক্ষা দেয়া ১টা বড় রকমের যন্ত্রণা:(
২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৪২

লেখক বলেছেন: খুব ভালো করছো।
খুব খুশী হলাম ফারহান।
চিন্তা কোর না। ঐ টিচার জানেনা তুমি পরীক্ষায় কত ভালো করবা।
দেখো পাশ হয়ে যাবে।
অনেক অনেক দোয়া।শুভকামনা থাকলো।
অনেক ভালো থেকো।
পরীক্ষা যে দিচ্ছো এটাই বড় কথা!
শুভেচ্ছা।

৪৩. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৩:২৬
comment by: অনন্ত দিগন্ত বলেছেন: কানের পাশ দিয়ে গেল ........ বুঝতে গিয় ভুলে গেলাম মনে হয় :(

++++++
২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৪৭

লেখক বলেছেন: ভাগ্যিস..........:)
ভালো থাকবেন।

৪৪. ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৯
comment by: অন্তিম বলেছেন: খুব রোমান্টিক কবিতা:)।+

ভুলে যেতে পারাটাই ভাল কিন্তু ভুলে যাওয়া কখনও হয়ে উঠে না কারন যারা ভুলে যায় তাদের মনে আবেগ, ভালবাসা কোনটাই থাকে না।আবেগহীন এক মানবে পরিনত হয়।আর আবেগহীন, ভালবাসাহীন এক মান