somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই যে আমার নানা রং এর দিনগুলি(মিশন স্কুল এবং অনুদি)

১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে একটা মজার ঘটনা ঘটলো। এন টি ভি দেখছি...হঠাৎ দেখি লালমনিরহাটের চার্চ অব গড উচ্চ বিদ্যালয়....।
ব্যাপার কি! ব্যাপার হলো ক্লোজ আপ এর তারকাদের মধ্যে একজন ..নাম পূর্ণচন্দ্র সে ওখানকার ছাত্র।
কি যে ভালো লাগলো। মনে হলো আহারে আরো একটু দেখাতো যদি।
সেই স্কুল..........জীবনের আট টি বছর।
ওয়ান থেকে এইট পর্যন্ত।
আমাদের স্কুলের নাম প্রথমে ছিলো মিশন স্কুল.....।পরে লালমনিরহাট চার্চ অব গড উচ্চ বিদ্যালয় রাখা হয়......।এই নাম এর কারনে অনেক ছাত্র ছাত্রী হারাতে হয়েছিলো । অনেকের ধারনা ছিলো এখানে পড়লে ছেলে মেয়ে খ্রীষ্টান হয়ে যেতে পারে।
এই স্কুলে ছোটবেলায় শুধু বাইবেল পড়ানো হতো.......।
খুব মনে পড়ে ছোটবেলায় শেখা দুইটা লাইন.........
"সদা প্রভূ আমার পালক।
তোমার অভাব হইবে না।"..............বুড়ি দিদি মনি এইটা পড়িয়েছিলেন।
কি করে ভুলি। উনি শিখিয়েছিলেন গুরুজনে করো নতি। দিদিমনিকে মনোরমা দিদিমনিও বলা হতো। বড় হয়ে জেনেছিলাম উনার ছেলের নাম ছিলো মনা। মনার মা থেকে মনোরমা। উনার আসল নামটা আসলে কি ছিলো কেনো যেনো জানা হয়নি। কি দারুন মনোলোভা চেহারা,কি দারুণ হাসি। পৃথিবীতে কত মানুষ তো দেখলাম।এমন সুন্দর স্বর্গীয় হাসি খুব কম দেখেছি।

ক্লাস টু থেকেই আমার খুব কাছের একটা মানুষ হয়ে যান একজন যিনি হলেন অনু দিদিমনি......যাকে আমি অনুদি ডাকতাম। এই দিদিমনিকে আমি আমার জীবনে ধ্রুব তারার মত জেনেছি। অনুদির হাতের লেখা,অনুদির কথাবলা.....শাড়ীপড়া সব কিছুতেই এমন মায়াবী ব্যাপার ছিলো।
অনুদির বাবা আমাদের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ,যাকে মুক্তিযুদ্ধের সময় মেরে ফেলা হয়। অনুদি তখন সম্ভবত কেবল কলেজে ভর্তি হয়েছেন। এর পর যুদ্ধ শেষে পরিবারের হাল ধরতে শিক্ষকতা শুরু করেন উনি। অনেক গুলো ছোট ভাই বোনের দ্বায়িত্ব ছিলো উনার উপর। উনি ক্লাস ফোর পর্যন্ত আমায় পড়িয়েছিলেন। অনুদির কাছে কত বই পড়তে শেখা। আমাদের বাসায় অনেক বই ছিলো। আমি অনুদিকে বই পড়তে দিতাম। বুঝে না বুঝে আমি তখন কেবল পড়তাম.......।একবার অন্ধ সুরকার নামে একটা বই পড়ে আমি অনুদিকে বললাম। উনি পড়ে তো অবাক। আমি কি করে এত কঠিন বইটা পড়লাম।

সেই বয়সে আমার খুব বড় হতে ইচ্ছে করতো। অনুদির মত সুতি শাড়ী পড়ে । পিঠে দোলানো বেনী। অনুদি আমার জীবনে দেখা সরলতার দারুণ প্রতিচ্ছবি। আমি কেমন করে যেনো সর্বান্তকরণে অনুদির মত হতে চাইতাম।
অনুদির যখন বিয়ে হয় আমি তখন অন্য স্কুলে পড়ি..... অনুদি ঢাকায় চলে যান।

আমি যখন ঢাকায় থাকি মাঝে মাঝে দেখা হতো। সেই সময় একদিন বাসার পিছনে রানুকাতে গেছি কি যেনো কিনতে.........আমি তখন হলি ফ্যামিলি হাসপাতালের ডক্টরস্‌ কোয়ার্টার এ থাকি।ভাই ভাবীর সাথে। হঠাৎ ভাবলাম অনুদির সাথে দেখা করে যাই......।
প্রভাতী বিদ্যা নিকেতন এ গেলাম......দারোয়ান দেখিয়ে দিলো ক্লাস। আমার প্রিয় অনুদি পড়াচ্ছেন। ছোট ছোট ছেলে মেয়েরা মন দিয়ে শুনছে। হঠাৎ আমাকে দেখতে পেলেন। একটু পর বের হয়ে আসলেন। কেমন আছি ,কেমন চলছে কুশলাদির পর বললেন আসো একটা জিনিস দেখাই। পিছে পিছে পাশের রুমে গেলাম।
একটা মেয়েকে দেখিয়ে বললো দেখো এই মেয়েটা একদম তোমার মত। তাকালাম। খুব অবাক লাগলো। কে জানে কপালের কাছে একটু মিল থাকলে থাকতেও পারে......
কি ভালো যে লাগলো আমার।
আমার যেমন করে অনুদিকে মনে পড়ে ।অনুদিও আমাকে মনে করেন। নাহলে অন্য একটা মেয়ের দিকে তাকিয়ে আমার কথা মনে হবে কেনো....। এর পর বেশ ক'বছর ঢাকাতে থাকলেও অনুদির সাথে দেখা তেমন হয়নি কেনো যেনো। মাঝে মাঝে উনার খবর পাই.......প্রার্থণা করি ভালো থাকুক আমার প্রিয় অনুদি।

আমার নির্মল ছেলেবেলায় যেমন করে মিশন স্কুল জুড়ে আছে।
আরো আছেন বুড়ি দিদিমনি, হেড স্যার রবীন দাস,আছেন মন্টু বি এস সি স্যার,সুরেন স্যার ,অনীতা দিদিমনি,মৌলভী স্যার এবং সর্বোপরি আমার ছেলেবেলার বন্ধুরা .......।
স্মৃতি জুড়ে আছে স্কুলের মাঠের সেই বিশাল বট গাছটা। আছে লাল কৃষ্ণচূড়া.......। আছে স্কুলের গেটের সেই বাদাম ওয়ালা। যে বড় হয়ে যাবার পর ও দেখা হলে আমাকে ডাকতো খুকী।
সবার কথা লিখবো সময় করে । রবীন স্যার এর কথা লিখতেই হবে ,যার দু'চোখ দিয়ে আমরা পৃথিবী দেখা শুরু করেছিলাম। একবার আফ্রিকা ঘুরে এসে স্যার এমন করে গল্প করেছিলেন আর ছবি দেখিয়েছিলেন .....।অনেকদিন মনে হতো আফ্রিকা গেছিলাম।

চলবে........।


ছবি সুত্র:
(সাইফুর এর ব্লগ থেকে নিয়েছিলাম কৃষ্ণচূড়ার ছবিটা.... ধন্যবাদ কাছিম)

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২২
৪১টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×