শিষ দিয়ে যায় কেউ।
ঝুলানো বারান্দার কার্ণিশে থুতনি রেখে
ভাবতে থাকা মেয়েটি
চমকে তাকায়।
বিকালের আলোছায়ায়
ওই যেখানে আমলকি বন।
সেইদিকে তাকিয়ে মন উদাস হয়।
ঝির ঝির করে পাতাদের দুলে ওঠা ।
সেখান থেকে বাতাস এসে
ছুঁয়ে যায় ওকে।
মনে পড়ে চেনা সৌরভ।
একটা আকুল করা ব্যাকুল দুপুরে এসেছিল সে
সিঁড়িঘরের শেষ সিঁড়িটায় বসে
হাতে বুদ্ধদেবের কোজাগর।
চোখ ছুঁয়ে চলে গেছিল সচকিতে।
এর পর বহুদিন গেছে।
কত পাখি।
কত আমলকি বন।
সেই বসন্ত দিন ফেরে নাতো আর।
শুধু প্রিয় গন্ধের মত একজন
ফিরে ফিরে আসে।
শেষ বিকেলের পড়ন্ত ছায়ায়
শিষ দিয়ে দিয়ে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



