সীমারেখার রোদ্দুরে পড়ে থাকে
প্রান্তরের ছায়া।
ওখানে বসন্ত জেগেছিলোএকদিন।
ওখানে বাতাসেরা খেলা করে।
...........................নিমপাতা বন!
ক্লান্ত অলস সাদা বক এক
তাকিয়েছিলো চোখের তারায় তার।
উড়ে উড়ে ঘুরে ঘুরে
বহুদিন পর।
সেখানেই মন জেগেছিল কার?
......................একদিন মধ্যদুপুর!
দুই
প্রেম কি এখনো দোলায় তোমাকে
আগের মতন?
সেই যে কত নদী ,কত শহর ঘুরে ঘুরে
কত পাখি
কত পাতা
কত ফুল
কত আয়োজন?
ভোরের হাওয়ায় মিশেছিল মিশরের মরুভূমির হাওয়া।
তোমার হাত দুটো ধরে একটা পুরো বিকেল ইটালীর সিসিলিয়া দ্বীপ।
সেখানেই সবুজ বনের ধারে একরাতে
জোছনার বৃষ্টি নেমেছিলো ।
আমাকে দেবে বলে মুঠোভরে এনেছিলে জোনাকজ্বলা প্রহর।
আর আমি শুধু তোমার চোখের দিকে তাকিয়ে একটা
আহ্লাদী খরগোসকে দেখছিলাম বারবার।
অপেক্ষার ঝাউবনে হঠাৎ নেমেছিলো অঝোর বৃষ্টি।
তোমার মুখরতার কাছে ভেসে যাচ্ছিল
অদ্ভুত সব শব্দমালা।
বৃষ্টি হয়েও পোড়াও যদি এভাবে!
তোমাকে তাহলে আগুন বলতে পারি অনায়াসে।
তিন
ওর চোখের তারায় ঘুমায় আকাশ।
সেই আকাশ ছুঁতে ইচ্ছে করে।
ওর হাতের মুঠোয় উদাস বাতাস
সেই বাতাস নিয়ে যায় যে দুরে।
আকাশ জাগে।
বাতাস জাগে।
সংগে জাগে ওরা দুজন।
কেউ কারো নয়, তবুও আপন।
ভালোবাসায় করে কুজন।
স্বপ্ন যত ।
সত্যি যত।
সবি নিয়ে চলছে জীবন।
এইতো জীবন,জীবন যাপন।
চোখের তারায় সুখের কাঁপন।
নিয়ম নীতি যায় যে দুরে
ভালোবাসার ধূসর ঘরে।
দেখো ডাকছে আকাশ। চলো তেপান্তরে।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



