ঘৃণা দখল

২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৪৪

শেয়ার করুন:                   Facebook

ঘৃণার কোনো কমতি ছিলো না
আমার মনে
এক সমুদ্র ঘৃণা বুকে লালন করছি
সঙ্গোপনে

তবু কেনো সে
স্বপনে আসে
গোপনে ভাসে
ঘুমন ক্ষণে

ভালোবাসাদের ভাসিয়ে দিয়েছি
চোখের জলে
মন্দবাসাদের মেনে নিয়েছি
মরণ ছলে

একি জ্বালা হায়!
তারই দেখা পাই
যেদিকে তাকাই
মনের ভুলে

প্রতারিত প্রেমেরে রেনুগুলো বড়ই
সক্রিয় আজ
আমার লালিত ঘৃণাকে ঘুষ দিয়েছে
করেছে সর্বনাশ

ঘৃণায় ধরেছে ঘুন
গলছে চোখের নুন
হৃদয়টা উন্মুন
বিরহ হচ্ছে বিনাশ

প্রেমগুলো আজ পাঁয়তারা করছে
মন দখলের
ঘৃণাগুলো শুধুই অজুহাত খুঁজছে
ঘর বদলের।

আমি এখন তাই
পথে ঘুরে বেড়াই
খুঁজি শুধু উপায়
ঘৃণা দখলের।


 

 

  • ৯ টি মন্তব্য
  • ১৬৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫৬
comment by: আরিফুল হোসেন তুহিন বলেছেন: ঘৃণা,দলা পাকানো বিষাক্ত অভ্যন্তর ছেড়াখোড়া,
ঘৃণা,আত্নহননে সংবদ্ধ মৃত্যুর মত দৃষ্টি ধ্বংসী কালো,
২. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:০০
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: হু.মমমম........@তুহিন ভাই।
৩. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:১৩
comment by: পাখী বলেছেন: ৫
৪. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:২১
comment by: সামী মিয়াদাদ বলেছেন: "ভালোবাসাদের ভাসিয়ে দিয়েছি
চোখের জলে
মন্দবাসাদের মেনে নিয়েছি
মরণ ছলে"
এত হতাশ হইলে চলবো কেমনে?
কবিতাটা সুন্দর....
৫. ২৯ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩১
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: ধন্যবাদ@পাখি

সামি ভাই,
কি করবো বলেন.............কপাল........

৬. ২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪২
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: শেষমেষ আপনিও কবি হয়ে গেলেন?এক ব্লগে এত কবি থাকলে কবিতা পড়বো কে?আপনারে সর্বদা পাচ দেই।তাই এবারো দিলাম।
৭. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:০৮
comment by: বঙ্গাব্দ বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটা ।
৮. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:০৯
comment by: রাশেদ বলেছেন: ৫
৯. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৭
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: ধন্যবাদ@আরাফাত আলী শান্ত।

বঙ্গাব্দ,
আপনার খালুজান ডাক আর শুনি না...........
ভালো আছেন তো?

ধন্যবাদ@রাশেদ ভাই

 



 


জার্নালিজম পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সাংবাদিকতা করছি ভোরের কাগজে। দেশের বাড়ি বগুড়ার আদমদীঘিতে। লেখালেখির চেষ্টা করি। প্রথম উপন্যাস "অনুভবে তুমি"...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪৬২৩৬