আমার প্রিয় পোস্ট
- আসেন ফন্টের দুনিয়াই ভাইসা যায়(পৃথিবীর সব ধরনের ফন্ট কালেকশন)







- বিডি গ্লাডিওটোর
- জানুন আপনার সেল ফোনটি আসল কিনা














- টিপস ম্যান
- নাস্তানাবুদ নাস্তিকতা : নাস্তিকতার অসারতা প্রমাণকারী ব্লগ পোষ্ট সঙ্কলন - স্বর্ণলতা
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- নিজের সম্পাদনায়->> নিজেই হয়ে যান: আবৃত্তিকার.. - মুসাফির...
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- সাইবারপরিসরে, বিকল্প মাধ্যমের খোঁজে - ফাহমিদুল হক
- মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ব্লগ - এস. এম. রায়হান
- বিংশ শতাব্দীর কিছু উল্লেখযোগ্য বক্তৃতা - নাজনীন১
- তাবিজ-কবজ সম্পর্কে মাওলানা মুহিউদ্দীন খানের বক্তব্য এবং এর জবাব - সৈয়দ মবনু
- বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে - আলামিনস্টাইন
- পাকিস্তান প্রতিষ্ঠা মুসলমানদের জন্য আত্মহত্যা'মাওলানা আবুল কালাম আজাদ - শাহানূর
- জন হেনরীর হাতুড়ি: "আমি মেশিনের হবো প্রতিদ্বন্দ্বী" - নাস্তিকের ধর্মকথা
- ***টিপসঃ ইসলাম বিষয়ক প্রশ্ন বা ইসলামকে হেয় করে কোন লেখা দেখলে যা করণীয়*** - উমর
- ফ্রী ই-বুক ডাউনলোডের জন্য সেরা ১০টি ওয়েব সাইট - ইমতিয়াজ মাহমুদ সজিব
- এন্টি গল্প > সেই ডানকানা মাছটি আর ফিরে আসেনি > - মনজুরুল হক
- ই-বুকঃ ইসলাম ও নাস্তিকতা ২০১০ - ফুয়াদ০দিনহীন
- নাস্তিকতার স্বপক্ষের বহুল প্রচলিত যুক্তি খণ্ডন - এস. এম. রায়হান
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- ** নাম না জানা (!) কিছু অসাধারন ও ফাটাফাটি সফটওয়্যার ** - একান্ত কথা
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- আমরা ৭২ এর সংবিধানে ফেরত যাবো নাকি যাবো না? - যারা ৭২ এর সংবিধান ও বর্তমান সংবিধান এর মধ্যে বিরোধ কি তা ভালো ভাবে বোঝেন না, তাদের জন্য এই পোস্ট। - নাহিদ মাহমুদ
- ভাইরাস ডিলিট করুন manually - অনিকেত প্রান্তর
- তপঃসিদ্ধ এক শাহ আবদুল করিম - আকাশ অম্বর
- ইন্টারনেটের যে সাইটগুলোতে সারাদিন কাটাই

- অরণ্যচারী
- মুনাফিক মওদুদী - তুষারপাত
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- কমেডী ভিডিওগুলো। হা হা চে থে প গে
- শূন্য আরণ্যক
- যুগে যুগে সামহয়্যার ইন ব্লগ (স্ক্রিনশট) - ইন্ঞ্জিনিয়ার
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- Task Manager ডিজাবল হয়ে গেলে তা ফিরিয়ে আনবেন কিভাবে? - আলোকিত পৃথিবী
- স্মৃতির পাতা জুড়ে প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত - সীমান্ত আহমেদ
- রাহুল দেব বর্মন আছেন, থাকবেন। চিরকাল.......... - কপোত
- যদি ফেসবুক সহ আরো সাইট ব্যান হয়, তাহলে কী করবেন? - ত্রিভুজ
- মুছে যাওয়া ফাইল, ফোল্ডার পুনরুদ্ধার করুন নিমেষে। - কপোত
- ফ্রী সিডি! ফ্রী সিডি!! ফ্রী সিডি!!! কত সিডি দরকার আপনার?
- ইন্ঞ্জিনিয়ার
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- ভাবছেন নির্লজ্জ, কিচ্ছু যায়-আসে না ( আমার এটম বোম
) - মেঘ
- প্রসঙ্গ নজরুল-গান্ধী : চমকে ওঠা ইতিহাসে কিছু বিভ্রান্তির জবাব - আবু নাঈম
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- দিগন্ত ছোঁয়া বাঁশরীর সুর - রুবাইয়াত ইসলাম সাদাত
- জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে স্বগতোক্তি এবং বিক্ষিপ্ত প্রশ্ন - সোজা কথা
- শিল্পী এস এম সুলতান ও ভিনসেন্ট ভ্যান গঘঃ জীবন কারিগর - নাস্তিকের ধর্মকথা
- বিকল্প কিছু সার্চ ইঞ্জিন - নাসির খান
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- সব বাংলা বর্ণ নিয়ে বাক্য -এর উদাহরণ - সিউল রায়হান
- আগুন কমেন্ট সংকলন - আই লাভ ব্লগিং
- পাঁচ মিনিটে উইন্ডোজ ইনষ্টল- টিউটোরিয়াল - নাজিরুল হক
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে ব্লগার আরিফুর রহমানের সাথে আলোচনা। - হ্যারি সেলডন
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- জয়নুল আবেদিনের কিছু ছবি... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
আবোল-তাবোল-৪ (পোশাক হিসেবে লুঙ্গীর ব্যবচ্ছেদঃ নারী ব্লগারদের প্রবেশাধিকার সংরক্ষিত!)
১৯ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৯
অষ্ট প্রহর যাপিত জীবনের গল্প!
ধরে নিন, সারাদিনের ঝামেলা-অফিস কিংবা ক্লাস শেষ করে আপনি বাসায় পৌঁছেছেন। প্রচন্ড ক্লান্ত-অবসন্ন। এমন সময় সবকিছু ছেড়ে ছুঁড়ে উদোম গায়ে একখন্ড গোল করে সেলাই করা বস্ত্রখন্ডের মাঝে কোমর থেকে নিচের অংশকে জড়িয়ে নিলেন। ওহ্, কী আরাম! পুরো শরীরের উপর থেকে নিচ কিংবা নিচ থেকে উপর জুড়ে যেন এক স্বর্গীয় অনুভূতি, এক শান্তির সুবাতাস বয়ে গেলো! জ্বী, হ্যাঁ, আমি লুঙ্গীর কথাই বলছি।
বাঙ্গালীর জীবন, লুঙ্গী ছাড়া অচল! গোটা দুনিয়া চষে বেড়ান, নানান দেশের নানান সংস্কৃতির পোশাক পরেন, কিন্তু আমি লিখিত দিতে পারি, লুঙ্গীর চেয়ে আরামের কোন পোশাকই আপনি পাবেন না। এ জন্য দার্শনিক বা পর্যটক হবার প্রয়োজন নেই; বরং লুঙ্গীপরুয়া যে কোন ব্যক্তিই একবাক্যে এ কথার স্বীকৃতি দেবেন। তারপরেও যদি উদাহরণ চান, তাহলে ব্লগে বহুদিন পূর্বের লুঙ্গী সংক্রান্ত বাঙ্গালীর টনটনে আত্মসম্মানবোধ ও লুঙ্গী শীর্ষক পোষ্টটি দেখে আসুন। অনেক উদাহরণ পেয়ে যাবেন। এছাড়া ড. মুহাম্মদ জাফর ইকবালের বাসার সেই জাপানী অতিথির অকৃত্রিম লুঙ্গীপ্রেমের গল্প তো বোধ হয় অনেকেই জানেন!
আমার এক পিচ্চি কাজিনের কথা বলি? ওর জন্ম-বেড়ে ওঠা ইংল্যান্ডেই। সাত বছর বয়েসে প্রথম পিতৃভূমি বাংলাদেশে আসে। আমার সাথে সেই রকম খাতির! এক দিন আমাকে লুঙ্গী পরা অবস্থায় দেখে অবাক হয়ে বলে, "I've never seen a man wearing skirt!" যখন ওকে বললাম যে আমাদের এখানে এটাই নিয়ম, বিশ্বাস করে না। পরে দুপুরবেলায় ওকে নিয়ে গেলাম পুকুরঘাটে। ওখানে লুঙ্গী পরা অনেক মানুষ দেখে তবেই ওর বিশ্বাস হলো। যদিও নতুন প্রশ্ন, "I've never seen a swimming pool with grasses!" যাক, সে অন্য প্রসংগ।
আধুনিক সমাজের ক্রমবর্ধমান প্রত্যাশার চাপে পড়ে এখন আর আগের মত লুঙ্গী পরতে পারি না, শুধু ঘুমানোর সময়টা এর জন্য বরাদ্দ। (কবে যে এ দেশের অফিস-আদালতে লুঙ্গীর প্রচলন হবে!) মনে পড়ে যায় শৈশব-কৈশোরের সেই সব স্বর্নালী দিন। সকাল থেকে সন্ধ্যা লুঙ্গী পরা। কত বহুমুখী ব্যবহার! বাজারে যাই লুঙ্গী পরে। খেলতে নামি তাও লুঙ্গী! দৌড়াতে অসুবিধা? কোন সমস্যা নাই। হাফপ্যান্টের মত করে বেঁধে নাও (আমাদের দেশীয় ভাষায় একে "গোস্ মারা' বলে)। গাছ বাইতে গেলে একই কারবার! গাছ না বাইতে পারলেও সমস্যা নেই, আম-জাম-বরই যাই পাড়ি সবই তো লুঙ্গীর প্যাঁচে করে নিয়ে যাবো! দাওয়াত খেতে গেলে তো কথাই নেই! গিঁট্ঠু যত আলগা করি ততই পেটে খাওয়ার জায়গা বাড়তে থাকে! আরো কত রকমের ব্যবহার যে করেছি! কিছু কিছু মনে করতে পারছি না, আর অল্প কিছু মনে থাকলে ও জনসমক্ষে বলা যাচ্ছে না; বুদ্ধিমানেরা বুঝে নিন!
আজকাল মনে বড় দুঃখ হয়! এফ.এম-ডিজুস্ প্রগতির ছেলে-ছোকরারা লুঙ্গীর কথা শুনলে নাক সিঁটকায়। হাফপ্যান্ট-থ্রি কোয়ার্টার পরে আর লুঙ্গীকে বলে "গাইঁয়া-খ্যাত-আনস্মার্ট"! মেজাজ গরম হয়ে যায়। আচ্ছা, বলুন তো বাঙ্গালির লুঙ্গির সবচেয়ে বড় বিজ্ঞাপন কে? ঠিক ধরেছেন; মাওলানা ভাসানী! কী এক নেতা! বেতের টুপি আর লুঙ্গী-পাঞ্জাবী পরা এই মানুষটি ছিলেন অত্যাচারী শাসক-শোষকের সাক্ষাৎ যম। বিশ্বের কোথায় না ঘুরেছেন তিনি! ভারতবর্ষ-চীন-ইউরোপ যেখানেই গিয়েছেন, সবখানেই এক পোশাক- লুঙ্গী! খুব বেশী আনস্মার্ট ছিলেন কি? আমি বলি, "আরে বাবা, গিঁট্ঠু খুলে যাবার ডরে লুঙ্গী পর না; ঠিক আছে, এসো শিখিয়ে দিই। নাহলে এতো ফালাফালি কোর না। প্যান্টের তলা ফাইট্যা যাবে!"
এবার লুঙ্গী বিষয়ক দুই-চারটা জ্ঞানের কথা কই। লুঙ্গী যে শুধু আমাদের দেশের পোশাক, তা কিন্তু না! পাশের দেশ মিয়ানমারের জাতীয় পোশাক এটি। ওরা অবশ্য একে "লোঙ্গৌই (Longyi)" বলে। আমাদের দেশে শুধুমাত্র পুরুষেরা (উপজাতীয় জনগোষ্ঠী অবশ্য নারী-পুরুষ নির্বিশেষে লুঙ্গী পরিধান করে) এ পোশাক পরলেও সেখানে নারী-পুরুষ উভয়ই কিন্তু লুঙ্গী পরে। দেখেন না, এক অঙ সাঙ সুকী তো লুঙ্গী পরেই ওদের সামরিক সরকারের কলিজার পানি শুকিয়ে ফেলেছে; ভয়ে তো তাঁকে ঘর থেকেই বের হতে দেয়া হয় না, আজ কত বছর! ভারতের পশ্চিমবঙ্গে আমাদের মতই লুঙ্গি পরা হয়, যদিও ধুতির দৌরাত্ব্যে এর প্রচলন একটু কম।
আর দক্ষিন ভারতে!? গেলে বুঝবেন লুঙ্গী কারে বলে, কত প্রকার ও কি কি? কত রঙ বেরঙের যে লুঙ্গী হওয়া সম্ভব তা শুধু তামিলনাড়ু, কেরালায় গেলেই দেখা যায়! আচ্ছা, বাদ দেন। অতদুর যেতে হবে না। কখনো এক-আধটা দক্ষিনী চলচ্চিত্র গলঃধরণ করার চেষ্টা (দেখতে কিংবা উপভোগ করতে বলছি না!) করুন! কপাল ভালো হলে এক গানের শুটিঙেই নায়কের পরনে অন্ততঃ এক ডজন বিভিন্ন ডিজাইনের লুঙ্গী দেখতে পাবেন! আর এই লুঙ্গী পরেই তিনি যেভাবে নায়িকা উদ্ধার, ভিলেনের সাথে মারপিট থেকে শুরু করে প্লেন চালনা পর্যন্ত করে ফেলেন, সত্যিই অবিশ্বাস্য। যাক, সে অন্য কথা।
তামিলনাড়ু-কেরালাতে লুঙ্গীকে বলে "মুন্ডু/মান্ডু (Mundu)" আর কর্নাটকে একে ডাকা হয় "কাইলী (Kaili)" নামে। আমাদের আরবদেশীয় ভ্রাতাগণের মধ্যে একমাত্র ইয়েমেনের ভ্রাতাগণ লুঙ্গী পরেন। তাঁরা এর নাম দিয়েছেন "ফুতাহ্/মা'আয়িজ (Futah/Ma'awis)"। এছাড়া, আফ্রিকার সোমালিয়াতেও এক প্রকার লুঙ্গী পরা হয়। একে বলে "সারং (Sarong)", যদিও জানি না সম্প্রতি যে মহান(!) জলদস্যুবৃন্দ পরাক্রমশালী মার্কিনী জাহাজ বেদখলের ধৃষ্টতা প্রদর্শন করেছে তাদের পরনেও সারং ছিলো কীনা!
লুঙ্গী বিষয়ক আরো জ্ঞান আহরনের জন্য আপনি উইকিপিড্যার দ্বারস্থ হতে পারেন।
লুঙ্গী সংক্রান্ত বাংলা উইকিপিডিয়ার লিংক
লুঙ্গী সংক্রান্ত ইংরেজী উইকিপিডিয়ার লিংক
সবশেষে,আসুন একপলকে দেখে নিই একটি লুঙ্গী পরিধান পর্ব। যারা নতুন নতুন লুঙ্গী পরিধানে আগ্রহী তাদের জন্য এই কোর্স অতীব জরুরী।
১. লুঙ্গী সংগ্রহঃ প্রথমেই, নিজের পয়সাতে একটি লুঙ্গী কিনে আনুন। ধার করে ও সংগ্রহ করতে পারেন। তবে, কোর্সের পথিমধ্যে লুঙ্গীর মালিক কর্তৃক অহেতুক টানাটানিতে বেইজ্জতি হলে এই লেখক (প্রশিক্ষক) দায়ভার বহন করবে না! অতএব, কেনাই শ্রেয়।
২. পরিধানোপযোগীকরণঃ সংগৃহীত লুঙ্গী আগেকার দিনে সেলাই করতে হোত। কিন্তু, ডিজিটাল হাওয়ার এই যুগে সে প্রয়োজন নেই।; সেলাই করাই থাকে। (আমার এক অতিঘনিষ্ট বিত্লা বন্ধু তার বিবাহ-বাসরে সেলাই ছাড়া লুঙ্গী পরে প্রবেশে ইচ্ছুক; কেন, অভিজ্ঞরা বুঝে নিন।) যাই হোক, সেলাই যুক্ত কী সেলাই ছাড়া, লুঙ্গীটিকে অবশ্যই কড়া মাড়ে ধুয়ে শুকিয়ে নেবেন!
৩. উদ্বোধনঃ এবার, উদ্বোধনের পালা। এক এক করে আপনার দুটি পা'ই লুঙ্গীর ভেতরে গলিয়ে দিয়ে একে কোমর পর্যন্ত তেনে তুলুন। এর নাম বটম্-আপ্ (Bottom-Up) মেথড। টপ্-ডাউন্ (Top-Down) মেথড ও রয়েছে! আর তাহল, মাথার দিক হতে লুঙ্গীটিকে নিচে নামিয়ে দিয়ে কোমর পর্যন্ত আসার পর ধরে ফেলুন!
৪. গিঁট্ঠু প্রদানঃ এবার, সেই মাহেন্দ্রক্ষণ! কোমরের দিক হতে লুঙ্গীটিকে কষে একটি গিঁট্ঠু দিয়ে নিন। সাবধানতাবশতঃ দু’টি গিঁট্ঠুও দিতে পারেন। লুঙ্গীর সৌন্দর্য্যবর্ধণে কুচির ব্যবহারকল্পে অভিজ্ঞদের সহায়তা নিন। এছাড়া অতিরিক্ত সাবধানতা হিসেবে কোমরে একটি বেল্টও পরে দেখতে পারেন!
৫. মজবুতী পরীক্ষণঃ গিঁট্ঠু কতটুকু টেকসই হলো তা জানতে বাসায় আপনার ইবলিশতুল্য ভাগ্নে-ভাতিজাকে এত্তেলা পাঠান এবং তাকে কিছুক্ষনের জন্য আপনার লুঙ্গী ধরে ঝুলাঝুলি করতে বলুন। মজবুতীর বাস্তব প্রমান পেয়ে যাবেন। সাবধান! ভাগ্নে-ভাতিজা যেন বেশী মজা না পেয়ে যায়। সেক্ষেত্রে পরবর্তীতে আশে-পাশের বাসা হতে সে তার বধু-বান্ধব হায়ার করে এনে একযোগে ঝুলাঝুলিতে অংশ নিতে পারে!
৬. চুড়ান্ত পরীক্ষাঃ আর একটা মাত্র পরীক্ষা বাকী। আর সেটা হলো ঘুম-পরীক্ষণ। ঘুমাবার সময় আপনার লুঙ্গী কোথায় অবস্থান করে কোমরে না মাথায় তা সরেজমিনে পরীক্ষার ব্যবস্থা করুন। অপ্রস্তুত অবস্থা এড়াতে কোমরের মত করে লুঙ্গির নিচের দিকে ও একটি গিঁট্ঠু দিয়ে দিন।
৭. উর্ত্তীর্ণ সনদঃ এবার, উপরওয়ালার নাম নিয়ে লুঙ্গী পরা অবস্থাতেই রাস্তায় বেড়িয়ে পড়ুন। লক্ষ্য করুন, পরিচিত কেউ আপনাকে "আবুল" কিংবা "মফিজ" সম্বোধনে ডাকছে কীনা! ডাকে নি!? যান, আপনি পাস্!**
** লুঙ্গী পরিধান সংক্রান্ত কোর্সটির মূল ধারনা জনৈক ব্লগারের নিকট হতে ধার করা। প্রাসঙ্গিক মনে হওয়াতে তাঁর অনুমতির অপেক্ষা না করেই যোগ করে দিলাম। তিনি আপত্তি জানালে নিঃসংকোচে মুছে ফেলা হবে
পর্যাপ্ত ও প্রাসঙ্গিক চিত্র সহকারে লুঙ্গী পরিধান পর্বটি দিতে পারলে আনন্দিত হতাম। কিন্তু নাফিস ইফতেখারের মত প্রতভাধর আমি নই মোটেও। সুতরাং, হাতে-কলমে জানতে সবসময়ই অভিজ্ঞ লুঙ্গীবিদের পরামর্শ অগ্রগণ্য।
আবোল তাবোল-৩ : (ব্লগীয় নাস্তিকতার স্বরূপ সন্ধান এবং একজন চরম আস্তিকের নাস্তিকতা বিশ্লেষন!)
আবোল-তাবোল-২ : এই নববর্ষে (ভালো লাগলে ভালো, না লাগলে নাই!)
আবোল তাবোল-১ (নোয়াখাইল্লা হোলা!)
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আইচ্ছা!
কুয়াশা ভোর বলেছেন:
হেব্বি হইচে গুরু !!!!
লেখক বলেছেন: ধইন্যা।
নির্বাসন বলেছেন:
এছাড়া অতিরিক্ত সাবধানতা হিসেবে কোমরে একটি বেল্টও পরে দেখতে পারেন!---হা হা প গে
লেখক বলেছেন: অন্য কোন উপায় থাকলে, তাও বাতলিয়ে দিন!
আহমেদ রাকিব বলেছেন:
ভাই আমিও চরম লুঙ্গী প্রমিক। ঘরে যতক্ষন থাকি এক মুহুর্তো চলে না উহা ছাড়া। ডিজুস এফ,এম পোলারা ক্ষ্যাত কইলে কোনো প্রব্লেম নাই। যার ভাল্লাগে পরবে যার ভাল্লাগেনা পরবেনা। মাগার মাইয়ারা আপত্তি জানাইলেই প্রব্লেম। হাজার হোক ওগোর কাউরে না কাউরে নিয়া তো থাকতে হবে সারা জীবন। আপোশ কইরা চলতে গিয়া যদি এমন আরা বির্সজন দিতে হয়??? আমি কিন্ত কইলাম অনেক কষ্ট পামু। আশা করি তুমি বুঝতারছ আমি কি কইতে চাইছি। লেখক বলেছেন: আপত্তি জানাইলে ডাইরেক্ট অ্যাকশান!
লুঙ্গীখান খুইল্যা থুমু।
যা থাকে কপালে!
নির্বাসন বলেছেন:
যে গরম পর্ছে...তাতে লুঙ্গির ও একটা থিরি কুয়ার্টার বাইর কর্মু কিনা ভাবতাছি।
লেখক বলেছেন: খারাফ হইবে না!
বাইর কর্লে একটা ধার দিয়েন কিন্তুক!
জটিল বলেছেন:
আসলে নিজের ঘরে একা উলঙ্গ থাকাটাই আরামদায়ক মনে হয় । সেক্ষেত্রে লুঙ্গি বাড়তি ঝামেলা ।
লেখক বলেছেন: উলঙ্গপণার কোন স্থান এই ব্লগে নাই!
ব্লক করার হুমকি দেয়া হলো!
খিক..............খিক..............খিক..............
লেখক বলেছেন: রস্লুম!
মোতাব্বির কাগু বলেছেন:
জটিল বলেছেন: আসলে নিজের ঘরে একা উলঙ্গ থাকাটাই আরামদায়ক মনে হয় । সেক্ষেত্রে লুঙ্গি বাড়তি ঝামেলা । হা হা প গে
লেখক বলেছেন: ও কাগু,
উলঙ্গপণার কোন স্থান এই ব্লগে নাই!
ব্লক করার হুমকি দেয়া হলো!
খিক..............খিক..............খিক..............
মুক্ত বয়ান বলেছেন:
লুঙ্গির সবচেয়ে বড় সুবিধা হইল, গরমকালে বাতাস ঢুকে!! ভাল পোস্ট। জ্ঞানগর্ভ লেখা!! +++
স্টিকি করার আবেদন কর্তামনি!!!
লেখক বলেছেন: স্টিকি!!!!!!!!!!!!
আবার জিগায়?
স্টিকি হইতাম মন চায়!
ইসানুর বলেছেন:
+++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
শওকত হোসেন মাসুম বলেছেন:
পাঠ্য পুস্তকে এই লেখা অন্তর্ভূক্ত করা হোউক
লেখক বলেছেন: এক দফা, এক দাবী।
অন্তর্ভূক্ত কর, করতে হবে!
ভেবে ভেবে বলি বলেছেন:
পড়তে একটু একটু লজ্জা করছিলো...তাও...পড়ে ফেললাম...জোসসসসসস ... ...আসলে লুঙ্গি পোষাকটা অনেক খ্যাৎ, তবুও ভালো লাগে কারণ এর মধ্যে একটা সিম্পলিসিটি আছে। আরে, বাঙ্গালীর সন্তান লুঙ্গি পরবে না তো পরবে কে?
লেখক বলেছেন: লুঙ্গী খ্যাৎ না অন্য কিছু, সেটা মেয়েরা কেমনে বোঝে?
আমরা কি বলি যে, শাড়ি একটা খ্যাত?
মারকাবা বলেছেন:
এছাড়া অতিরিক্ত সাবধানতা হিসেবে কোমরে একটি বেল্টও পরে দেখতে পারেন!---হা হা প গে
লেখক বলেছেন: জ্বী, জনাব।
মিছে মন্ডল বলেছেন:
বাহিরে যতক্ষন থাকি মন পরে থাকে বাসায়...কখন যে বাসায় যাব আর লুংগি পরবো...বাসায় লুংগি ছাড়া আমার চলেই না....বিবাহিততের জন্য লুংগির আরো কিছু সুবিধা আছে,সেইগুলাও বর্ণনা করতেন....হেহেহেহে
লেখক বলেছেন: বিবাহিতদের ব্যাপারটা আমার কাছে ক্লীয়ার না!
এখনও আমি কুমার কীনা!
আপনার কোন কিছু জানা থাকলে শেয়ার করুন।
অন্যথায়, আমার বিয়ে হওয়া পর্যন্ত ধৈর্য্য ধরুন।
লেখক বলেছেন: ওমা!
জেরী বুঝি?
টম মিয়া কৈ?
মুকুট বলেছেন:
হা হা হা হা!!! ছোটবেলায় সবার লুঙ্গী পড়া দেখে আমিও লুঙ্গি পড়ার বায়না ধরতাম, অবশেষে আমার জন্য লুঙ্গি হাজির, পড়তে তো পারি না, আম্মা পড়ে দিলেন, কিন্তু কিছুক্ষন পর কুচি নষ্ট হয়ে যাওয়ার আবার কান্নাকাটি, আবারো আম্মা ঠিক করে দিলেন,,,,,,,,,,,,,,,,হা হা হা, সেই স্মরনীয় দিনগুলো মনে করে দিলেন। ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: মায়ের কাছ থেকে শিখে বসে থাকলে হবে না!
নিজের পোলাপাইনদের ও শিখাতে হবে!
নুসরাত জাহান যুথি বলেছেন:
লুঙ্গি ড্রেসটা একটু খ্যাতই লাগে। আমার দুইটা ভাই - কেউ লুঙ্গি পড়ে না। আব্বু পড়ে। সন্ধ্যায় আব্বু যখন লুঙ্গি পড়ে আয়েশ করে বসে টিভি দেখে বা পেপার পড়ে বা আমাদের সাথে গল্প করে, তখন ভালই লাগে। আমার মনে হয় বয়স্কদের ভাল লাগে। কিন্তু ইয়াংদেরকে তেমন ভাল লাগে না এই ড্রেসে।
লেখক বলেছেন: এইটা কী কইলেন, যুথি আফা?!
ইয়াং বয়সে না শিখলে বুড়া বয়সে লুঙ্গী জিনিসটা পড়বো কেমনে?
বেল্ট দিয়া?
নুসরাত জাহান যুথি বলেছেন:
ছোট বয়সে অবশ্য সব ছেলেরই একবার লুঙ্গি প্র্যাকটিস হয়ে যায়, যদিও বাধ্য হয়ে, হাহাহা। তাই বুড়া হয়ে পড়তে সমস্যা হবার কথা না।
লেখক বলেছেন: বুঝছি।
কিন্তু, আপ্নে কুথায়?
আপ্নেরে বহুতদিন ব্লগে দেখি না।
রিফাত হোসেন বলেছেন:
হেহেহেহ যাই হোক । লুঙ্গি যে মেয়েরা পড়ে না , সেটা কে বলল?উপজাতী মেয়েরা লুঙ্গি টাইপের কাপড় পরে ।
তারপর আফ্রিকার অনেক দেশে মেয়ে লুঙ্গি প্রচলিত আছে ।
@ যুথি
এবং
@ তায়েফ
লেখক বলেছেন: উপজাতী মেয়েরাও যে লুঙ্গি টাইপের কাপড় পরে, সেটা আমার লেখাতেই আছে!
পড়ে নিন আবার।
তারপরে ও, তথ্য আদান-প্রদানের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: এতোক্ষন পর?!
আট আনা বলেছেন:
আমি ক্লাস থ্রি থিকা লুঙ্গি পর্তাছি। বাসায় থাকলে অল টাইম লুঙ্গির উপ্রেই থাকি, শর্টস/ থ্রি কোয়ার্টার পর্লে দম বন্ধ বন্ধ ভাব লাগে। মাঝে মাঝে গার্বেজ ব্যাগ ফেলতে ( বাসা থিকা ১০০ মিটার দূরে) লুঙ্গি পৈরাই যাই। অনেকেই হা কইরা চাইয়া থাকে আমার দিকে, আর আমি মনে মনে কই তোগোরে CTN আমার আরেকটা পছন্দের জিনিস হইল গামছা। খসখসে গামছা। লাস্ট গামছা ছিড়্যা যাওনের পর অনেক কষ্ট হৈছে আরেকটা জোগার কর্তে।
লেখক বলেছেন: ঠিক কইছেন!
গোছলের সময় গামছার উপ্রে কিছু নাই!
আর লুঙ্গীর তুলানা তো লুঙ্গীই!
শীমুলতা বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ।
অপেক্ষমান বলেছেন:
শেষ মেষ লুঙ্গিতে টান মারলেনই। অসংখ্য ধন্যবাদ।[গিঁট্ঠু কতটুকু টেকসই হলো তা জানতে বাসায় আপনার ইবলিশতুল্য ভাগ্নে-ভাতিজাকে এত্তেলা পাঠান এবং তাকে কিছুক্ষনের জন্য আপনার লুঙ্গী ধরে ঝুলাঝুলি করতে বলুন। মজবুতীর বাস্তব প্রমান পেয়ে যাবেন। সাবধান! ভাগ্নে-ভাতিজা যেন বেশী মজা না পেয়ে যায়। সেক্ষেত্রে পরবর্তীতে আশে-পাশের বাসা হতে সে তার বধু-বান্ধব হায়ার করে এনে একপযোগে ঝুলাঝুলিতে অংশ নিতে পারে!]
হা হা হা...
+++++++++++++++
লেখক বলেছেন: দেরী করে হলে ও পড়ার সুযোগ পেয়েছেন!
তাতেই খুশী!
ধন্যবাদ।
লেখক বলেছেন: আমি ও পরি!
খুউউউউউউউউউউউউউবি আরাম!
অন্যরকম বলেছেন:
আপনার পোস্ট দেওনের লগে লগে প্রিয়তে এডাইছিলাম পরে পড়ার জন্য। আজকে পড়লাম! + (আগে দিছিলাম)লুঙ্গি নিয়া একটা পোস্ট দেয়ার চিন্তা আমারও ছিল.... কিন্তু টাইমের কারনে পারিনাই! এনিওয়ে পরে টাইমপাইলে দিমুনে।
শুধু একটা কথাই কমু...
"আহ্, লুঙ্গী!
তুমি জীবন সঙ্গী,
তুমি হীনা আমি যেন পুরা এক জঙ্গী!!!"
এই লুঙ্গী ছাড়া একদিনওকি চলে? ছুডু বেলা থেকেই এইটা পর্তাছি... পউড়া যামু!!!!!
লেখক বলেছেন: কমরেড,
লুঙ্গী আন্দোলনের সাথেই থাকার জন্য আপনাকে সাদা সালাম!
(সাদা রঙের লুঙ্গীই আমার পছন্দ কীনা!)
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
জ্ঞানগর্ভ আলোচনা। আলোচনার বিষয়বস্তু যদিও পরিধান করিনা (প্রকৃতপক্ষে সাহসে কুলিয়ে উঠেনি গলার মালা হবার ভয়ে, যদিও জীবনে একটি সময়ে অবশ্যই পরিধেয় থাউক গা, কইলাম না!!
লেখক বলেছেন: কইলেন না ক্যান?
কইয়া ফালান, কইয়া ফালান!
পরে তো পেট ফাইট্যা যাইবো?!
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
কি বলিব, কি বলিতে কি হইবে, আমাকে লুংগি পরাইয়া আবার টান মারা হইবে কিনা, তাহাই ভাবিতেছি, যেই ভাবে আন্দোলন গড়িয়া উঠিতেছে।লেখক বলেছেন: এ জাতীয় ঘটনা-গল্পের বহুল প্রচার যুব সম্প্রদায়ের চরিত্রবিনাশী বিধায় সচেতনভাভে পরিত্যাজ্য।
এমন তো নয় যে, স্কন্ধিস্থিত লুঙ্গীটি ব্যতীত তার অন্য কোন পোশাক, নিদেনপক্ষে একখানা গামছা ও ছিলো না!
কিশোরবালক বলেছেন:
@রুবাইয়াত ইসলাম সাদাত: হা হা হা হা হা হা হি হি হি হি হি............
লেখক বলেছেন: যা গরম পড়ছে!
এতো হইস্য-রস করিয়ো না!
পরিশ্রম হইবো!
আল-জিহ্বা শুদ্ধ্যা বাইর হইয়া যাইতেছে!
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
ঘটনাটির গুরুত্বখানি ঐখানেই রহিয়াছে। তাহার পরিধেয় বস্ত্রাদি তাহার স্কন্ধ ব্যতীত অন্যকোথাও দৃশ্যমান ছিলোনা।লেখক বলেছেন: আবার জিগায়?
ডিজুস জামানার জন্য এই পোষ্ট ষ্টিকি করা হৌক
আমি অবশ্য লুংগি ছাড়ছি অনেক আগেই।
লুংগি অনেক আরামদায়ক ।
আর আমার একটা উৎকট চিন্তা হৈল ..লুংগি পইরা সোনারগা হোটেলে বাফে খাইতে যাওয়া। দেখতাম ছাগলের পাল কি বলে
+++++++
লেখক বলেছেন: আমার মনে ও খায়েশ..............
একদিন লুঙ্গীতে কাছা মাইরা অফিস করুম!
লেখক বলেছেন: সেরাম হইছে!
সাইটটা তো জুষ!
ধন্যবাদ।
লেখক বলেছেন: জিন্দেগীতে ও মুছুম না!
জনৈক আরাফাত বলেছেন:
লুঙ্গীর ভেন্টিলেশন সিস্টেম ভালো। এটা দিয়ে পাগড়ি না পরলে ঠিক আছে!
লেখক বলেছেন: পাগড়ী পড়লে ও ক্ষতি কী?
হে..........হে..........হে..........
লেখাটা দারুন হয়েছে।
লেখক বলেছেন: আপনি তো দেখছি একটা চলমান প্রতিভা!
লুঙ্গীর সাথে ম্যাক্সীর সামঞ্জস্য যে আমার চোখেই পড়ে নি!
অনেক অনেক ধন্যবাদ।
নকীবুল বারী বলেছেন:
আনন্দদায়ক পোশাক........................
লেখক বলেছেন: সে আর বলতে!
অন্ধকার বলেছেন:
জোশ...
লেখক বলেছেন: ধইন্যা।
কিন্তু এদ্দিন পরে কইত্থে বাইর করলেন এই লেখা?
স্বপ্নিক বলেছেন:
ভালো লিখছো দোসত............. পিলাছ.......
লেখক বলেছেন: আইচ্ছা!
কিন্তু আপ্নে কেডা?
স্বপ্নিক পথিকৃত কি?
লেখক বলেছেন: হে সিনিয়র সিটিজেন অভ দ্য ব্লগ!
ইহা আপনি কী বলিলেন?
আপনাকে বাঙালী বলিয়া পরিচয় দিতে ও আমার ঘৃনা হইতেছে!
আপনাকে তেব্ব ধিক্কার!
খিকজ।
ভালো-মানুষ বলেছেন:
হা হা হা...তোফা!
লেখক বলেছেন: ধন্যবাদের সহিত গৃহীত হল।
কৌশিক বলেছেন:
ওরে না! এই পোস্ট আমি দেখি নাই কেমতে!
লেখক বলেছেন: ওরে গুরু!
এদ্দিন পরে আপ্নেরে পাইয়া ধইন্য!
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
লুন্গি পড়ি না, কিন্তু আপনার লেখাকে +
লেখক বলেছেন: ঠিকাছে। ধইন্যা।
মাছিমারা কেরানি বলেছেন:
শ্রীলংকার জাতীয় পোষাক হল লুন্গি। ওখানকার প্রেসিডেনট এর ছবি দেখলেই বুঝবেন।আমি দেশে গেলেই তিন চারটা নিয়ে আসি, যেন কখনো স্টক আউট না হ্য় ।
সুন্দর লেখা। ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও.......
মুঘল সম্রাট বলেছেন:
বাসায় থাকলে লুঙ্গি ছাড়া আমার চল্লেইই না।
লেখক বলেছেন: আবার জিগায়!
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
পুরাই ডিজুস পোস্ট! লুন্গি পইড়া লুঙ্গীর মাহাত্ব্যমূলক পোস্টে কমেন্টানোর মজাই আলাদা!
লেখক বলেছেন: ডিজুস কইয়া গালিগালাজ করলে মাইন্ড খামু কইলাম। ![]()
লেখক বলেছেন: আইচ্চা। ধইন্যা.........
নীরো ইমাম বলেছেন:
দেরিতে হলেও দারুণ লেখাটা পড়লাম। তবে আমি বাসায় লোকজনের ঝাড়ি খাই নীচের দিকে সমান করে পড়তে না পড়ার জন্য।
লেখক বলেছেন: এটা কোন ব্যাপার না!
প্র্যাক্টিস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ![]()
অনেক পরে এসে ও পরার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সাধারণমানুষ বলেছেন:
ভালো পোষ্ট মাগার আমি লুঙি পোষাকটার নিরাপত্তার ব্যাপারে কিছু ঝামেলা বিদ্যমান ।
লেখক বলেছেন: উপরিল্লিখিত লুঙ্গী পরিধানের সপ্ত পর্ব সঠিকরূপে পালন করলে আশা করি আপনার নিরাপত্তা বিঘ্নিত হবে না!
![]()
লেখক বলেছেন: কেন পরেন?
কে বাধ্য করেছে?
![]()
লেখক বলেছেন: কোন ইউনিভার্সিটির ডিগ্রি এইটা?
লেখক বলেছেন: একটা লিখতেই জান খারাপ হয়ে গেছে।
আরো?
আচ্ছা, দেখা যাক।
মাহমুদ ফয়সাল বলেছেন:
ভালো......
লেখক বলেছেন: আচ্ছা। ধন্যবাদ।
গুহামানব বলেছেন:
গিঁট্ঠু যত আলগা করি ততই পেটে খাওয়ার জায়গা বাড়তে থাকে!ভাই আমার আপ্নের মিল্লো ক্যামনে?? হা হা হা হা হা
লেখক বলেছেন: কেমন করে যেন মিলে গেলো!
এই আর কী!
![]()
নির্বাসিত পথিক বলেছেন:
দুইটাই পড়ি, মাগার লুঙ্গির মজা কি ৩/৪ বা শর্টসে মিলে? লুঙ্গি পৈরা পিলাস।
লেখক বলেছেন: থ্যাংক ইউ, ভেরী মাচ্.....
মে ঘ দূ ত বলেছেন:
এই লেখাটা বেশ কবার পড়েছিলাম, নিজের ব্লগেও উল্লেখ করেছিলাম এই লেখাটা পড়তে অথচ মন্তব্যই করা হয়নি! রেটিং দেখা যাচ্ছে আগেই দিয়ে বসে আছি। সম্ভব থাকলে আরেকবার দিতাম। অনবদ্য পোষ্ট। ++++++++
ভিন্ন প্রসঙ্গঃ উপরে নির্বাসিত পথিককে ধন্যবাদ। উনার মন্তব্যের কারণেই আবার ঢুঁ মারতে আসা।
লেখক বলেছেন: হা হা হা...
সম্মানিত হলাম!
![]()
ফিনিক্সম্যান বলেছেন:
অনবদ্য পোষ্ট। ++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: কি?
এইটা কোন গুন্ডা পোষ্ট না!![]()
![]()
![]()
সাজিদ বলেছেন:
গ্যানি পোস্ট আর ফানি কমেন্ট। সর্বোত্তম আরামদায়ক পোশাক সর্বনিম্ন ঘুমের পোশাক।
লেখক বলেছেন: তা যাবলেছেন দাদা!![]()
![]()
![]()
লেখক বলেছেন: এইকাহ্নে হাসি-ঠাট্টার কিছু নাই, বইন!
![]()
লেখক বলেছেন: ভাল কথা বলেছেন তো!
এখন থেকে কোন রমণী লুঙ্গির বদনাম করলে সপাটে প্রশ্ন করবো, "আপনার কি বাপ-ভাই নেই?"
![]()
![]()
![]()
লেখক বলেছেন: তাই নাকি?!![]()
![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
































প্রিয়তে রাখলাম