আমার প্রিয় পোস্ট
- আপনার শিশুটি ঠিকভাবে বেড়ে উঠছে কিনা সেটি বুঝবেন কিভাবে? - ডা. শাহরিয়ার
- সম্পদের উত্তরাধিকার ও প্রাট্তির নিশ্চয়তা - করবো জয়
- আপনার কম্পিউটারকে ব্যবহার করুন Fax Machine হিসাবে। - কাজু
- @ তাফসীরুল উশরুল আখীর (বাংলা অনুবাদ ডাউনলোড করুন) - ফজলে এলাহি
- অতিকথন ভালো নয়ঃ আমারদেশ-১৩ ফেব্রুয়ারি ২০১০ - এরশাদুর রহমানা
- যে প্রশ্নগুলোর গ্রহনযোগ্য জবাব না পেয়ে আমি নাস্তিক - নাগরিক
- এক মিনিটেরও কম সময়ে আপনার IP address চেঞ্জ করুন - মাজহার সৌরভ
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- নিকাব = প্রতিবন্ধক? - সন্ধ্যাবাতি
- বাঙালি মুসলমানের পরিচয়.. - খারেজি
- \ ভাষার ধর্ম | ধর্মের ভাষা / - রাগিব
- নিঝুম দ্বীপে কয়েক দিন (বাউন্ডুলে দের জন্য) - রাব্বি !
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- পরীক্ষা করে দেখুন আপনার এন্টিভাইরাসটি ঠিকমত কাজ করছে কি-না...... - লুলুপাগলা
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- ডিজুস প্রভাবিত ডিজিটাল প্রজন্মের প্রতিনিধি হওয়ার প্রেক্ষিতে, আচানক analogue যুগীয় দুর্ভাবনা.. - হিমালয়৭৭৭
- প্রসঙ্গ নাস্তিকতা: নাস্তিকরাও তাহলে ঈমানদার বান্দা? - ত্রিভুজ
- ভয়ঙ্কর সুন্দরী ১০জন - সৌম্য
- ইসলাম সম্পর্কে অমুসলিমদের ২০টি বিভ্রান্তিকর প্রশ্নের জবাব (ডা: জাকির নায়েক এর লেকচার): পর্ব ৩ - মুক্তির অন্বেষায়
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- লেখার ভেতর লিংক দেবো কিভাবে? - আশেক ইব্রাহীম
- হাদীসে রাসূল (সাঃ) নিয়ে কেন এই সংশয়? (প্রথম পর্ব) - নূরুল্লাহ তারীফ
- জয়ের থিসিস, আইএসআই এর কাজিন এবং বাংলাদেশের আহমেদ সালাবী - আওরঙ্গজেব
- বাংলাদেশে ইসলামী দলে অনুপ্রবেশ করছে ইসরাইলের মোসাদ? -- ড. হোসেন খিলজী - আহসান মোহাম্মদ ক
হাদীসে রাসূল (সাঃ) নিয়ে কেন এই সংশয়? (প্রথম পর্বের বাকী অংশ)
১৭ ই মার্চ, ২০০৮ ভোর ৪:২৮
পঞ্চম হিজরী ও এর পরবর্তীতে হাদীস:
বলা যায় চতুর্থ হিজরীতে হাদীসের মৌলিক গ্রন্থগুলোর সংকলন শেষ হয়ে যায়। মুহাদ্দিসদের বুকে যেসব হাদীস সংরক্ষিত ছিল সেগুলো কাগজের পাতায় লিপিবদ্ধ হয়ে যায়। এরপর পূর্ববর্তীতে সংকলিত বড় বড় গ্রন্থগুলোকে পরিশীলিত ও পরিমার্জিত করা, সনদ (বর্ণনা সূত্র) বিলুপ্ত করে আকার ছোট করার মাধ্যমে একাধিক গ্রন্থকে এক গ্রন্থে আবদ্ধ করা , বিষয় ভিত্তিক সংকলন বের করা এবং হাদীসের সাথে সম্পৃক্ত জ্ঞানের অন্যান্য শাখাকে সমৃদ্ধ করার খেদমত চালু থাকে। যেমন- পঞ্চম হিজরীতে সহীহ বোখারী ও সহীহ মুসলিমকে একত্রে এক গ্রন্থে আবদ্ধ করে একাধিক গ্রন্থ সংকলিত হয়। যেমন- আবু মাসউদ দিমাসকীর (মৃ ৪০১হিঃ) সংকলিত "আল জামউ বায়নাস সহীহায়ন", ইমাম বাগাবীর (মৃ ৫১৬হিঃ) "আল জামউ বায়নাস সহীহায়ন", ইমাম সাগানীর ""আল জামউ বায়নাস সহীহায়ন", ইত্যাদি।
সহীহ বোখারী ও সহীহ মুসলিম নিয়ে যেমন একক সংকলন তৈরী হয় ঠিক তেমনি ছয়টি বিশুদ্ধ গ্রন্থকে নিয়েও একক সংকলন তৈরী হয়। যেমন- ইমাম বাগাবীর (মৃ ৫১৬হিঃ) "শারহুস সুন্নাহ "।
এ সময়ে বিষয় ভিত্তিক যেসব গ্রন্থ সংকলিত হয় তার মধ্যে "মাউজু হাদীসের" সংকলন অন্যতম। মাউজু হাদীস মানে বানোয়াট কথা। অর্থ্যাৎ লোক মুখে অথবা কোন গ্রন্থে যেগুলোকে হাদীস হিসেবে উল্লেখ করা হয়েছে অথচ এগুলো রাসূলের বাণী নয়, এ ধরণের বাণীর সংকলন। উদাহরণ- নাক্কাশের (মৃ ৪১৪হিঃ) "আল মাউজুআত", ইবনে জাওযির (মৃ ৫৯৭হিঃ) "আল মাউজুআত", ইবনে তাইমিয়ার "আহাদিসুল কুছ্ছাস" সূয়ূতীর (মৃ ৯১১হিঃ) "আল লাআলি আল মাওজুআহ", মুল্লা আলী কারীর (মৃ ১০১৪হিঃ) "আল আসরার আল মারফুআ ফিল আহাদিসিল মাউজুআ", আল্লাম শাওকানীর (মৃ ১২৫৫হিঃ) "আল ফাওয়ায়েদ আল মাজমুআ ফিল আহাদিসীল মাওজুআ" এবং সর্বশেষ আলবানীর (মৃ ১৪২০হিঃ) "সিলসিলাতুল আহাদিসীদ যায়ীফা ও মাওজুআ" ইত্যাদি।
এ ছাড়াও বিধি-বিধান সংক্রান্ত হাদীসের সংকলন গ্রন্থ বের হয় এ সময়ে। যেমন- আব্দুল হক্ব ইশবিলীর (মৃ ৫৮১হিঃ) "আল আহকাম আল কুবরা", আব্দুল গনি মাকদিসীর (মৃ ৬০০হিঃ) উমদাতুল আহকাম, ইবনে হাজারের (মৃ ৮৫২হিঃ) "বুলুগুল মারাম" ইত্যাদি।
এ ছাড়াও এ সময়ে হাদীসের গ্রন্থসমূহের অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়; যদিও এর আগেও কিছু কিছু ব্যাখ্যাগ্রন্থ লেখা হয়েছিল। যেমন- বোখারীর ব্যাখ্যা লিখেন খাত্তাবী (মৃ ৩৮৮হিঃ) ইবনে বাত্তাল (মৃ ৪৪৯হিঃ), কিরমানী (মৃ ৭৮৬হিঃ), ইবনে রজব (মৃ ৭৯৫হিঃ) ইবনে হাজার (মৃ ৮৫২হিঃ), আইনী (মৃ ৮৫৫হিঃ) প্রমুখ।
মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখেন- ইবনে ইসমাইল ফারেসী (মৃ ৫২৯হিঃ), মাযিরী (মৃ ৫৩৬হিঃ), কাযী ইয়ায (মৃ ৫৪৪হিঃ), ইবেন সালাহ (মৃ ৬৪৩হিঃ) ইমাম নববী (মৃ ৬৭৬হিঃ) প্রমুখ।
সুনানু আবু দাউদের ব্যাখ্যা লিখেন- খাত্তাবী (মৃ ৩৮৮হিঃ), সুয়ূতী (মৃ ৯১১হিঃ), আযিম আবাদী (মৃ ১৩২৬হিঃ) ও সাহারানপুরী (মৃ ১৩৪৬হিঃ) প্রমুখ।
সুনানু তিরমিজীর ব্যাখ্যা লিখেন- ইবনে সাইয়্যেদিন নাস (মৃ ৮০৬হিঃ), মুবারকপুরী (মৃ ১৩৫৩হিঃ) প্রমুখ।
সুনানু নাসায়ীর ব্যাখ্যা লিখেন- সুয়ূতী (মৃ ৯১১হিঃ) ও সিনদী প্রমুখ।
ইবনে মাজার ব্যাখ্যা লিখেন- সুয়ূতী (মৃ ৯১১হিঃ), মুগলাতাই ও সিনদী প্রমুখ।
এত দীর্ঘ পরিশ্রম ত্যাগ ও কুরবানীর মাধ্যমে হাদীস রাসূল (সাঃ) আমাদের কাছে পৌঁছেছে। সুতরাং সে সকল গবেষণা কর্ম না সম্পর্কে যথাযথ জ্ঞান না রেখে হাদীসকে খাটো করে দেখা আদৌ সঙ্গত নয়। বরঞ্চ মুসলিমের দায়িত্ব ইসলামী জ্ঞানের শাখাগুলো নিয়ে প্রচুর পড়াশুনা করা। আর কোন বিষয়ে যথেষ্ট জ্ঞান না নিয়ে, কোন সূত্র ছাড়া কথা বললে তার মূল্য থাকে না। তবে স্থূল জ্ঞানের মানুষকে বিভ্রান্ত করা যায়। পরবর্তী পর্বে হাদীস সংকলনে আলেমদের সতর্কতা নিয়ে লেখার আশা রাখি। আল্লাহ আমাকে সে তাওফিক দিন।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ফজলে এলাহি বলেছেন:
আল্লাহ্ আপনাকে সর্বোত্তম প্রতিদান দিন।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















