সঘন জঙ্গলে যখন আন্ধার নামে মানুষের পায়ে পায়ে,
আচমকা উঁকি দ্যান মহাশয়...পায়ে তাঁর তখনো গোধুলিক্রান্ত
শেষ আলোটুক লেগে আছে...জঙ্গলের নিয়ম মাফিক অতএব
তিনি গুরু হ'ন...বাকী সব আন্ধারের মানুষেরা
তার পায়ে নত হয়ে, আলেয়ার মতো ছলকে ওঠা আলোটারে
খেয়ে ফেলে...
নিভে যায়, সচকিত-আলোকিত গুরুর পরান...
এইবেলা গুরুও মানুষ হলেন তবে...
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



