আমি ক্রিকেট পছন্দ করি কিন্তু আমার আশেপাশের বন্ধুদের মত অত্ত না। কিন্তু জানতে ভাল লাগে কি হচ্ছে স্পোর্টস দুনিয়ায়। কষ্ট করে খেলাধুলার পৃষ্ঠাতে যেতে হয়না অনলাইন পত্রিকার। বন্ধুদের স্ট্যাটাস থেকেই জেনে যাই কি হচ্ছে ক্রীড়াজগতে। যেমন আজকে ঘুম থেকে উঠে জানলাম যে ইতালী হেরেছে মেক্সিকোর কাছে ফ্রেন্ডলি ম্যাচে।
যখন দেশে ছিলাম তখন বাসায় শান্তিতে টেলিভিশন দেখতে পারতামনা ভাইয়ের যন্ত্রনায়। ইএসপিএন অথবা স্পোর্টস ওয়ার্ল্ড চলতো টিভিতে দিনময়। বিয়ের পরও আমার চারপাশ বদলায়নি তেমন একটা। এখন ক্রিকেট, ফুটবলের সাথে যুক্ত হয়েছে এমেরিকান ফুটবল আর বেইসবল (মাঝে মাঝে বাস্কেটবল ও)...।
স্ট্যাটাস পড়তে ভাল লাগে কিন্তু সর্বক্ষন টিভিতে যদি একটার পর একটা খেলা চলতে থাকে তখন সেটা মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কেন যেন তারপরও ভাল লাগে আশেপাশের ছেলেদের একটা সুস্থ বিনোদনে নিজেদের ব্যস্ত রাখতে দেখে। সেই খাতিরে বিরক্তিটা না হয় একটু সহ্যই করলাম :-)
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১০ রাত ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




