somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুপকথা : উপন্যাসের খসড়া (পর্ব ১৮)

১৮ ই জুলাই, ২০০৭ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১১

ঘরে ফিরে দিনু ভাইকে ফোন করি। দিনু ভাই থাকেন কানাডায় নায়াগ্রার কাছে একটি ছোটো শহরে। মন-মেজাজ ঠিক না থাকলে মাঝেমধ্যে তাঁকে ফোন করি, অনেক কথা বলি। যুদ্ধের সময় মিলিটারি তাঁকে ধরে নিয়ে গিয়েছিলো ছোটো ভাই লিনু ও দুলাভাই আলতাফ মাহমুদসহ। দুই ভাই অর্ধমৃত অবস্থায় ফিরে এলেও আলতাফ মাহমুদের খোঁজ কোনোদিন আর পাওয়া যায়নি। মিলিটারির সেই নির্যাতনের চিহ্ন আজও দিনু ভাই তার শরীরে বহন করেন।

সন্ধ্যায় অযথা তর্কে জড়িয়ে পড়ার ঘটনাটি জানিয়ে বলি, আরেকটা যুদ্ধ সত্যি দরকার, দিনু ভাই।

কিন্তু আমরা যে বুড়া হয়া গেলাম রে, পাগলা। আমাদের কতোজন মারা গেলো, অনেকরে মাইরা ফেললো। যারা আছে তাদের হাল তো জানিস। সাদী শুনি ডায়াবেটিসের রুগী। মণ্টুর প্যাটে আয়েশের চর্বি। শাজাহান ব্যবসা ছাড়া কিছু বোঝেই না।

আমি যোগ করি, মুনির ভাইয়ের কিছু মনেই নাই।

দিনু ভাই পরম হতাশায় বলেন, একসময় ভাবতাম, আশাও করতাম, পরের জেনারেশন কিছু একটা হয়তো কইরা ফেলবে। কিন্তু এখন যা দেখি-শুনি, ক্যামনে আর সে ভরসা করি? যুদ্ধের সময় শেখ মুজিবের নামে নফল রোজা রাখে নাই, এইরকম বাড়ি বাংলাদেশে ছিলো? আজ পোলাপানরা ইস্কুলের বইয়ে যেই গল্প পড়তেছে সেইখানে শেখ মুজিব বইলা তো কেউ নাই। তাহলে? আজকাল তো আমারও মাঝে মাঝে মনে হয়, লোকটা কি আসলেই ছিলো? তারে কি আমরা স্বপ্নে পাইছিলাম? রূপকথার রাজপুত্র নাকি সে? এই পোলাপানরা যুদ্ধ দেখে নাই, সেইটা তাদের দোষ না, হয়তো গল্পটল্প শুনছে। এইসব তো তাদের কাছে রূপকথার মতো লাগবে।

তবু কিছু একটা তো হইতে হবে, দিনু ভাই। এইভাবে আর কতোদিন?

দিনু ভাই বলেন, আশা করতে আমারও ইচ্ছা করে, কিন্তু সম্ভব মনে হয় না। জামাতীরা রাজাকাররা দলেবলে ভারী হইছে, তাদের দাপট বাড়ছে। খালি দাপট না, এখন তো মুক্তিযুদ্ধের কথা বললে জানে মাইরা ফেলে। হুমায়ূন আজাদরে কী করলো দেখলি তো। বাংলাদেশে একাত্তরের কথা বলার মানুষ দিন দিন খালি কমতেছে। যারা আছে, তাদের গলায়ও আর জোর নাই দেখি।

দিনু ভাই নতুন কিছু বলেননি, আমিও না। জানা কথা, সবই বুঝি। এইসব আশা শূন্যে ঘর বানানোর অলীক কল্পনা, আকাশকুসুম স্বপ্ন দেখা শুধু।

গলা নামিয়ে বলি, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিই নাই - এগুলি এখন খালি কথার কথা। আমরা তো খরচ হয়া গেলাম, দিনু ভাই।

Now we are old and grey, Fernando
And since many years I haven’t seen a rifle in your hand
Can you hear the drums, Fernando?
Do you still recall that fateful night we crossed the Rio Grande?
I can see it in your eyes
How proud you were to fight for freedom in this land.
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×