না বলা কথা শীর্ষক উন্নয়ন ব্লগে বেশ কিছু ভালো লেখা এসেছে সম্প্রতি।
সুলতানা কামাল যিনি কিছুদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন, তিনি নারী অধিকার ও নিপীড়ন নিয়ে একটি অসাধারণ লেখা দিয়েছেন। একটু পুরনো, তথাপি সুপাঠ্য। একই বিষয় নিয়ে পড়ুন আসিফ সালেহ'র লেখা।
সাংবাদিক ও এক্টিভিস্ট প্রিসিলা রাজ একটি লেখা দিয়েছেন পুলিশী জুলুম বিষয়ে। প্রিসিলা কয়েকদিন আগে ভোলা ঘুরে এসেছেন - সেটা নিয়ে সামনেই আসছে নতুন কিছু লেখা।
আসিফের আরেকটি লেখা এসেছে মুসলিম এইড ও চ্যানেল এস'এর তথাকথিত ত্রাণ তৎপরতা নিয়ে। ডাল মে বহুত কুছ কালা হ্যায়!!
সুবিনয় মুস্তফী তাঁর "কৃষির ভবিষ্যত" সিরিজটি ধীরে ধীরে সম্প্রসারণ করে চলেছেন। লেখা অলরেডি তিন খন্ডে এসে ঠেকেছে এবং আরো বাড়বে বলেই মনে হচ্ছে। এই লেখক কিছুদিন আগে সচলে বর্তমান বিশ্ব অর্থনীতি নিয়ে বিরাট এক সিরিজ লিখেছিলেন।
ইদানীংকালে বিশ্ববাজারে চালের দাম প্রচন্ডভাবে বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে সুবিনয় দেখছেন সামনে খাদ্য সংকটের আশংকা, এমনকি নতুন করে দুর্ভিক্ষের আলামত? পড়ুন আবার অশনি সংকেত।
*
এই ব্লগ সম্পর্কে আপনাদের ফীডব্যাক কামনা করছি। ব্লগটা ফায়ারফক্সে সবচেয়ে ভালো দেখা যায়। সুন্দর ফন্টের লক্ষ্যে কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছেন - তবে ইতিমধ্যে ভালো লেখা থেমে নেই, বেড়েই চলেছে। উৎসাহী পাঠকদের অবদান তাই কাম্য। পড়ে দেখুন, কমেন্ট রাখুন, রেজিস্টার করুন। সকলকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



