somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প : দেয়াল ঘড়ি

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





চলতে থাকা এক রাত ৩টা বেজে ১০ মিনিট!


শুভ্রা পা টিপেটিপে বাবার ঘরে প্রবেশ করলো।নাহ শব্দ করা যাবে না।আজকের মজার বিষয় আলাদা। গিয়ে চুপিচুপি বাবার বুকের উপর মাথা দিয়ে দশ মিনিট শুয়ে থাকতে হবে।বাবা টের পেলে খেলা ভন্ডুল।পা টিপেটিপে ধীরে ধীরে বাবার কাছে চলে গেলো। আলতো করে মাথাটা রাখলো বাবার বুকে! আহা কি শান্তি। লোকটা কি বেঘোরে ঘুমাচ্ছে। শুভ্রা চোখ বন্ধ করে ফেললো।কি শান্তি!দশমিনিট হয়ে গেছে এখন উঠতে হবে। বাবা টের পেলে সব্বনাশ হবে।এত রাতে আসার জন্য বকাতো দিবেই শাস্তিও দিবে।খট করে শুভ্রার হাত ধরে ফেললো। বুকটা কেঁপে উঠলো যেন “কিরে দুষ্টু ভেবেছিস আমি টের পাবো নাহ? বাবার সাথে দুষ্টুমি” হিহিহি করে হাসিতে রাত কেঁপে উঠবার জোগাড়।
-তা রাতে ঘুমাসনি কেনরে?
-তোমার বুকে ঘুমুতে ইচ্ছা করছে যে! তাই ঘুম ভেঙ্গে গেল
-তুই না বড় হয়েছিস? বিয়ে করলে কি করবি
-ধুর! ওসব পঁচা ব্যাপার আমি করবো না।
বাবা হো হো করে হাসি দিলেন।“আচ্ছা বিয়ে করিসনা এখন বাবার বুকে ঘুমা,আমার আবার সকালে উঠে অফিসে যেতে হবে”।শুভ্রা নিমেষেই ঘুমিয়ে পড়লো।
সকাল ৯টা,মোবাইলে এলার্ম কর্কশ স্বরে বাজছে। ধুর বলে চোখ খুলে দেখলো বিছানায় বাবা নাই। কোচিংয়ে যেতে হবে। ফ্রেশ হবার জন্য উঠে গেল বিরক্ত হয়েই।

চলতে থাকা আরেক রাত,সময় ২টা বেজে ১৯ মিনিট!

আজ কিছুতেই ধরা পড়া যাবে না। কিছুতেই না।বাবার ঘুম ভারি কানের কাছে গিয়ে মিউ মিউ করলে কেমন হয়? নিজের বুদ্ধিতে নিজেই খুশী শুভ্রা।ডিম লাইটের হাল্কা নীল আলো জ্বলছে।বাবা ঘুমাচ্ছে রীতিমত নাক ডেকে। আজকে আর টেরপাবা না! এই বলেই মিউ মিউ করা শুরু করলো।খাটের পাশে বসে আরও দুবার মিউমিউ করে ডাক দিলো শুভ্রা।রহমত সাহেব হতচকিত হয়ে “বিড়াল বিড়াল” বলে উঠে বিছানায় বসে গেলেন। এদিকে ফ্লোরে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে শুভ্রা। “তবেরে তুই আজকেও আমার ঘুম নষ্ট করছিস,তোকে আজ আমি মাছ খাইয়ে দিবো। বিড়াল সাজছিস না”
হাসি যেন থামে না শুভ্রার “বাবা আমি মাছ খাই না,আমাকে একটা চুমু দাও”। কপোট রাগে রহমান সাহেব বললেন “না তোর জন্য চুমু নাই কাঁচা মাছ খাওয়াবো,আমারে ঘুমের ডিষ্টার্বের শাস্তি”। শুভ্রা আবার হিহিহি করে হাসতে লাগলো “বাবা আমাকে দুইটা গোল্ডফীশ কিনে দিবা?
-হাহাহা দিবো দিবো,
-তুমিতো ব্যস্ত কালকেই দিতে হবে কিন্তু!
-আচ্ছা কালকেই দিবো এখন যাও ঘুমাও। আমার সকালে অফিসে যেতে হবেতো।
- যাচ্ছি, কপালে চুমু খাও আগে। নইলে যাবো না।
বাবার চুমু নিয়ে শুভ্রা নিজ রুমে নাচতে নাচতে চলে গেল।

একদিন বিকালে

একুরিয়ামের নাক ঘেষে বসে আছে শুভ্রা। ভিতরকার জোড়া গোল্ডফীশ যেন নাক খাবার প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে।কি মজা! শুভ্রা নাকটা বারবার স্থান পরিবর্তন করছে গোল্ডফীশ জোড়াও সেদিকেই ছুটছে।কি লোভী গোল্ডফীশরে বাবা।“শুভ্রা” মা ডাকছে।
-জ্বী মা
-নুডুলস খাবি আয়
-না মা আমি গোল্ডফীশ খাবো,পেঁয়াজ দিয়ে ভুনা করবা। এরা খুব লোভী। আমার নাক খেতে চাইছে।
ও পাশ থেকে হাসির শব্দ শোনা গেল।শুভ্রা একটু মুখ বাঁকালো। তারপর আবার গোল্ডফীশের সাথে নাক নাক লোভ খেলা শুরু করলো।বাবা আসলে বলতে হবে “তোমার গোল্ডফীশগুলো ভালো না,পঁচা।আমার নাক খেয়ে ফেলতে চায়। ওগুলা আমি ভুনা করে খাবো। মা ভুনা করে দিচ্ছে না”
কলিং বেল বাজলো! ধুর টিচার আসছে।

চলতে থাকা আরেক রাত,সময় পৌনে তিনটা!

আজকের কাজ সবচে মজার এবং রোমহর্ষক। একুরিয়ামটা হাতে নিয়ে বাবার কাছে দাড়িয়ে থাকবে শুভ্রা।বাবাকে প্রথমে নিচু গলায় ডাকবে,বাবা শুনবে না। তারপর গলার স্বর একটু বাড়াবে। তাতেও বাবা শুনবে না।তারপর একবারে চিৎকার করবে “বাবাআাআঅ বলে” তখন বাবা ধড়ফড় করে উঠে ভ্যাবাচ্যাকা খেয়ে হতভম্ব হয়ে যাবে।শুভ্রা হেসে লুটোপুটি খাবে। হাতে একুরিয়াম নিয়ে একদম বাবার বালিশের পাশে দাড়ালো শুভ্রা।নীলচে আলোতে গোল্ডফীশগুলো বেরিয়ে আসতে চাচ্ছে। শুভ্রা আলতো করে ডাক দিলো “বাবা”।রহমান সাহেব ঘুমাচ্ছেন। আবার ডাকলো “এ্যাই বাবা” রহমান সাহেবের নাক ডাকার স্বর কিঞ্চিত বাড়লোবই কমলো না।এবার শুভ্রা এ্যাকশনে গেল “ওই বাআবাআআ…..” রহমান সাহেব পড়িমরি করে বিছানায় উঠে বসলেন। শুভ্রা হেসে লুটোপুটি খেতে লাগলো।রহমান সাহেবের হতভম্ব চেহারা এখনও ঠিক হয়নি।ওদিকে হেসেই চলেছে শুভ্রা। হাসতে হাসতে হাত ফসবে একুরিয়াম ঠাস!পুরো বাড়ী চুপ।
-ফাজিল মেয়ে কোথাকার! প্রতিরাতেই এসব করে।কদিন পরেই মেডিকেলে ভর্তি হবে,অথচ এখনও সেই বাচ্চা রয়ে গেছে।
বাবার রাগে তাল সামলাতে পারেনি শুভ্রা। ভ্যাঁ করে কেঁদে দিলো।বাবা পড়লেন বিপদে। মেয়ের মাথায় হাত বুলান,গালে আদর করে দেন,কপালে চুমু খান কিছুতেই কিছু হয় না।
-যাও মা ঘুমিয়ে পড়ো,বাবা সকালে অফিসে যাবোতো
-না তুমি আমার একুরিয়াম নষ্ট করছো। আমাকে কিনে দিবা। কালকেই কিনে দিবা
-আচ্ছা মা দিবো!
-নাহ! আমরা জন্য এক জোড়া এঞ্জেল ফিশ কিনে আনবা
-আমিতো মা ওসব চিনিনা,আচ্ছা অফিস থেকে এসে তোমাকে নিয়ে যাবো। তারপর এঞ্জেল ফিশ কিনে আনবো। এবার ঘুমাবে?
-না
-আবার কি?
-আমাকে রুমে দিয়ে আসো,একা ঘুমাতে ভাল্লাগেনা।
-আচ্ছা পাগলী মেয়ে। চলো।
সেই সকালের বিচ্ছিরি এলার্ম সাউন্ড।মোবাইলটাকে আছাড় মেরে ভেঙ্গে ফেলতে ইচ্ছা হচ্ছে। কিন্তু ডাক্তার হতে হবে,কোচিংয়ে যেতে হবে। কত কাজ।


চলতে থাকা আরেক রাত! সময় ৩টা বেজে ৪৯ মিনিট!


আজ বাবাকে একদম ডিষ্টার্ব করবে না শুভ্রা। কেবল বাবার খাটের চারপাশে হাঁটাহাঁটি করবে,পুরো ঘরে হাঁটাহাঁটি করবে।পা টিপেটিপে অন্য দিনের মতই রুমে প্রবেশ করলো। খাটের চারপাশ ধীরে ধীরে হাঁটতে লাগলো শুভ্রা। একটু ঘুমঘুম পাচ্ছে,ওয়্যারড্রপের উপর বাবার মোবাইল।দুষ্টুমি মাথায় খেলে গেল।বাবার মোবাইল থেকে বন্ধুকে মিসডকল দিবে,বন্ধুপরদিন ব্যাক করলে বাবার ঝাড়ি খাবে। কি মজা! যেই ভাবা সেই কাজ।কাজ শেষ করে মোবাইল জায়গামতই রাখলো। পুরো ঘরে হাঁটতে হাঁটতে জানালার পাশে থমকে দাড়ালো শুভ্রা।জানালা দিয়ে পাশের মাঠ দেখা যায়। বিকেলে লোকজন ভরতি থাকে অথচ এখন কত নীরব।নাক ডাকার শব্দে বিছানার দিকে তাকালো বাবা নাক ডেকে ঘুমাচ্ছে। ভীষন ইচ্ছা করছে বাবার বুকে লাফ দিয়ে ঘুম ভাঙ্গাতে।না আজকে থাক।হঠাৎ দেয়াল ঘড়ি ধুম করে শব্দ করে উঠলো! ৪ টা বাজার সংকেত দিলো। হুহু করে কেঁদে দিলো শুভ্রা!ঠিক একবছর! একবছর আগে একই শব্দে বাবা চলে গিয়েছেন। দেয়াল ঘড়ি ঘোর বুঝে না,কেবল সময় জানিয়ে দেয়। মেঝেতে পড়ে থাকলো শুভ্রা, দেয়াল ঘড়ি তখনও নিথর সময় বাতলে যাচ্ছে।


সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৩
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×