somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যমাস জর্নালঃ

২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকলের মত সকাল আসে না আমার
জানালায়
ভোর কিংবা সকালের রোদসকল দানাবাঁধা
সিলুয়েট
ছবিহীন দুপুর আঁকতে থাকে নিরলস শ্রমে।

২.
আমাদের শহরে বছরের মাঝের মাস দু'টা ঘুণপোকার মতো একাগ্রতায় বিঁধে থাকে। কাঠের শরীর কুরে কুরে খাওয়ার সুখ পেতে থাকে মধ্যমাসের ঘন্টাগুলো। তারা শ্লথ এবং নির্বিকার, সেই কারণে অনেকাংশেই নিঃসংশয়ে আমাদের শহরের ইতিহাস থেকে মধ্যমাসের ঘটনাবলি ঝরে যায়। জুন ও জুলাই মধ্যমাসের টানাহ্যাঁচড়ায় পড়ে বাদী-বিবাদী অথবা বাঁদী হয়ে আদালত চৌকাঠে আছড়ে পড়ে। কোমল নিঠুর শহরের রাজপথে জুন ও জুলাই যেভাবে বিস্মৃত হয় সেই দুর্ধর্ষ ঘটনার বিচার চাই-- আমরা নীরব জনগণ এবং ধর্মালয়ের জাগ্রত পিতা! জুন ও জুলাইয়ের খিন্ন-বসনা শরীরের দিকে আমরা জুলজুল করে তাকিয়ে থাকি। আরে ভিখারীর শরীর এমন ডগমগে! কোথায় খায়, কোথায় পরে? জানা গেছে কি মোক্তারের নথিতে সে'সকল আখ্যান? আমাদের মননে জুন ও জুলাইয়ের ভাঁজ ঢুকে যেতে থাকে নিরন্তর ঘামের সাথে। আদালত কক্ষের বাইরে সকাল বা বিকাল গড়িয়ে যেতে যেতে মধ্যমাসের শরীর শীর্ণ ও জীর্ণ হয়ে যাবে এমন প্রত্যাশা বুকে পুষে রাখি আমরা।

৩.
আমার যন্ত্রণাদায়ক যন্ত্রের রোগে ভোগা শরীর থেকে গত পরশু জীবন বেরিয়ে গেছে। নিথর, নিস্পন্দ বুক দেখেও আমি পুরোপুরি নিশ্চিত নই, আশার নিভন্ত সল্‌তে তখনও দপদপাচ্ছে যে এক্ষুনি ঈষৎ ফুলে উঠবে নির্ঘাত। এই জীবন বেরিয়ে যাওয়ার ঘটনাটিতে যেরকম আন্দোলন ও প্রতিক্রিয়া আশা করা যায়, তার কোনটিই আমি অনুভব করি না বলে আশ্চর্য লাগে। মৃতের প্রস্থানের চাইতে জীবিতের ভাবলেশহীনতা আমাকে পীড়িত করে। সেইসাথে মৃতের প্রভাব কেটে গেছে, আমি তার তাবৎ স্মৃতি ও কান্নার শেকল থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পেরেছি, এমন মহাতৃপ্তিতে আমি কোমল ও আকুল হর্ষবোধ করি। যুগপৎ হর্ষ ও পীড়া, যুগপৎ শান্তি ও শ্রান্তি আমাকে ঝাঁঝরা করে দিতে থাকে।

৪.
খেলাপ্রেমের বেলা গেল
সেই সাথে উল্লসিত বন্ধু
আর উচ্ছ্বসিত বাতাস এল
আমাদের মাঝ থেকে আমি
ছুটে ছিটকে পড়লাম
বুঝলাম-- এই বাতিঘরে
আমাদের দিনাতিপাত
ফুরিয়েছে সকল চাহিদা,
বৃথা খেলা বৃথা অশ্রুপাত!

৫.
গতরাতে সংকুচিত বিছানায় শীতের বাতাস
বৃষ্টিছাঁটের সাথে এসে আশ্রয় নিলো
শাদা চাদরের কোঁচকানো ত্বকে ধীরে ধীরে
ব্যাপিত শৈত্য ও সিক্ততা
রোমান লিজিওনের মত ক্ষিপ্র দ্রুততায়
আমাকে স্পর্শাকুল করলো।
আমি নিঃসন্দেহ হলাম, এটা শ্রাবণ।
জুন ও জুলাইয়ের চক্করে, চিৎকারে আমাদের দিনপঞ্জি থেকে শ্রাবণ মুছে গেছে। যেভাবে পাতায় শুকনো কালির দাগ ম্রিয়মাণ স্রোতের পিঠে করে হারিয়ে যায়, শ্রাবণ ও বর্ষণ সেভাবেই পশ্চাতে হটে গেছে। রোমান লিজিওনের মত কেবল স্মৃতিময় দৈন্যতায় তারা আমার বিছানায়, সংকুচিত পরিসরে ঘুরে বেড়ায়। হায়!
আমি সরে যাবার বদলে একটু নিবিড় হই।
যন্ত্রের শীতল শরীরের মত শৈত্য
আমার ত্বক ও হাড়ে প্রবেশ করলে
একাত্ম হয়ে ওঠার সুখ সুখ কোমল আগুন
আমাকে পোড়াতে থাকে।


***
- অনীক আন্দালিব
২৯.৭.৯

[গত দু'মাসের টুকরো টুকরো চিন্তাগুলো জুড়ে বাঁধাইয়ের চেষ্টা। আমার কারিগরি খারাপ নিশ্চয়ই, না'হলে এমন বেখাপ্পা লেখা নিয়ে দুঃসাহস কীভাবে দেখাচ্ছি!]


ছবিসূত্র
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪২
২৫টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×