somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পারলেন না সাকিব

১১ ই মার্চ, ২০১২ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বল হাতে পরপর দুই বলে উমর আকমল ও শহীদ আফ্রিদির গুরুত্বপূর্ণ দুইটি উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতেও বাংলাদেশকে জয়ের আশা দেখিয়েছিলেন সাকিব আল হাসান। খেলেছিলেন ৬৬ বলে ৬৪ রানের এক চমত্কার ইনিংস। কিন্তু অনেক কাছাকাছি গেলেও দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারেননি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। প্রচুর উত্তেজনা ছড়িয়ে শেষপর্যন্ত তীরে এসেই তরী ডুবেছে স্বাগতিকদের। ১১ বল বাকি থাকতেই ২৪১ রানে গুটিয়ে গিয়ে মাঠ ছাড়তে হয়েছে মাত্র ২১ রানের হার নিয়ে।
জয়ের জন্য ২৬৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সূচনাটা ভালোই করেছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৪৫ রান যোগ করেছিলেন তামিম ইকবাল ও নাজিমুদ্দিন। ১১তম ওভারে নাজিমুদ্দিন সাজঘরে ফিরলেও দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে গেছেন তামিম। দ্বিতীয় উইকেটে জহুরুল ইসলামকে সঙ্গে নিয়ে আবার ৪৫ রানের জুটি গড়েছিলেন এই বামহাতি ওপেনার। ব্যাটিংয়ে প্রথম বলেই শূণ্য রানে সাজঘরে ফিরেছিলেন শহীদ আফ্রিদি। বল হাতে যেন তারই কিছুটা শোধ তুলেছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। টানা দুই ওভারে জহুরুল ইসলাম (২৩) ও অধিনায়ক মুশফিকুর রহিমের (৩) উইকেট তুলে নিয়েছেন আফ্রিদি। ৬৪ রানের ইনিংস খেলে অনেকক্ষণ ধরে বাংলাদেশী শিবিরে আশার আলো জ্বালিয়ে রেখেছিলেন তামিম ইকবাল। কিন্তু ২৯তম ওভারে দলীয় ১৩৫ রানের মাথায় মোহাম্মদ হাফিজের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন এই বামহাতি ওপেনার। পরের বলে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হয়ে ০ রানে ফিরে গেছেন মাহমুদুল্লাহ। ষষ্ঠ উইকেটে ৮৯ রানের ম্যাচ জেতানোর আশা জাগানো এক জুটি গড়ে তুলেছিলেন সাকিব ও নাসির। কিন্তু ৪৪তম ওভারে নাসির (৪৭) সাজঘরে ফেরার পর খুব দ্রুতই ভেঙ্গে পড়ে বাংলাদেশী ইনিংস। একে একে ফিরে যান আব্দুর রাজ্জাক, মাশরাফি মোর্তজা ও শফিউল ইসলাম। ২১ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
তবে ম্যাচটা শেষপর্যন্ত হারলেও এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই জমজমাট লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন দুই দলের ক্রিকেটাররাই।
এর আগে দিবারাত্রির এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। উদ্বোধনী জুটিতেই ১৩৫ রানের জুটি গড়ে স্বাগতিক বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছিলেন পাকিস্তানি দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদ। ২৮তম ওভারে রানআউটের ফাঁদে পড়ে বিদায় নেন নাসির (৫৪)। এর পর খেলায় ঘুরে দাঁড়ানো শুরু করে বাংলাদেশ। স্কোরবোর্ডে আর ৬৫ রান যোগ করতেই সাজঘরমুখী হয়েছেন সাতজন পাকিস্তানি ব্যাটসম্যান। পরপর তিন ওভারে অভিজ্ঞ ইউনুস খান (১২) এবং হাফিজ (৮৯) ও আসাদ শফিকের (৪) উইকেট তুলে নিয়ে বাংলাদেশি শিবিরে আশার আলো জ্বালান শাহাদাত হোসেন। কিছুক্ষণ পর ৪০তম ওভারে উমর আকমল (২১) ও শহীদ আফ্রিদিকে (০) সাজঘরে পাঠিয়ে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করেন সাকিব আল হাসান। এক ওভার পর অধিনায়ক মিসবাহ-উল-হককেও (৮) আউট করেন আবদুর রাজ্জাক। ১৯৮ রানে সাত উইকেট তুলে নেওয়ার পর আরও কম রানেই পাকিস্তানকে বেঁধে রাখার সম্ভাবনা তৈরি করেছিলেন বাংলাদেশি বোলাররা। কিন্তু অষ্টম উইকেটে ৫৩ রানের জুটি গড়ে পাকিস্তানকে লড়াকু স্কোর এনে দিয়েছেন সরফরাজ আহমেদ ও উমর গুল। দীর্ঘদিন পর মাঠে নেমে নিজের শেষ ওভারে উমর গুলের উইকেট পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×