নায়ক ফারুক চিকিৎসার জন্য ব্যাংককে
১৪ ই জুন, ২০১২ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উন্নত চিকিৎসার জন্য চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ফারুককে আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে। সকাল সাড়ে নয়টায় ঢাকা ছাড়ার কথা থাকলেও ফ্লাইট দেরি হওয়ায় বেলা একটায় বাংলাদেশ বিমানে করে রওনা হন তাঁরা। ফারুকের সঙ্গে রয়েছেন স্ত্রী, মেয়েসহ আরও কয়েকজন। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা চলবে ফারুকের।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আলো ডটকমকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান জানান, আজ সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ বিমানে করে তাঁদের ব্যাংকক যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইট দেরি হওয়ার কারণে দুপুরে রওনা হতে হচ্ছে। তিনি জানান, বামরুনগ্রাদ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দিন আগে যোগাযোগ করে ফারুকের চিকিৎসার বিষয়ে সবকিছু চূড়ান্ত করা হয়েছে।
ফারহানা পাঠান বলেন, যাওয়ার আগ পর্যন্ত ফারুককে ডায়ালাইসিস দেওয়া হয়েছে। তিনি ফারুকের রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।
শ্বাসকষ্ট অনুভব করলে গত ৭ মে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয় ফারুককে। হাসপাতালে ভর্তি হওয়ার পর মে মাসের মাঝামাঝিতে ফারুককে সিসিইউ থেকে সাধারণ কেবিনে নিয়ে আসা হয়। কিন্তু গত ৩১ মে বৃহস্পতিবার হঠাত্ করেই এ অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে স্থানান্তর করা হয়। পরে কিছুটা সুস্থ হলে ৩ জুন রোববার তাঁকে আবারও কেবিনে নিয়ে আসা হয়। ব্যাংককে যাওয়ার আগ পর্যন্ত তিনি কেবিনে ছিলেন।
ক্লিক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন