সহজ সমাধান
-অদ্বিতীয়া সিমু
খুব সুন্দর করে বললে -'এইতো সমাধান।'
আমি চুপ রইলাম।
বুদ্বিমান বটে তোমরা। সরল পথে দেখ সমাধান।
ভাব না একবারও কোথায় অবস্থান।হৃদয়ের কোণে যেখনই ভালবাসা,
তখনই ভরে ওঠে ঘৃণায়। জমানো পেয়ালার প্রেমের শরাবে
দুর্গন্ধ যুক্ত হয়। চাঁদরাতে ভীড় করা রোশনীর জ্যামে
মৃত্যু-ট্রাফিকের বাঁশি দূর হতে বাজে।
জোনাকির নরম আলোও আত্নহননের পত খোঁজে।
আমি শুদ্ধ জীবনের আশায় নিঝুম স্বপ্নময় উষ্ণতা খুঁজি,
কোথায় উষ্ণতা?
স্মৃতির বৃষ্টি নামে চোখে লাল রক্ত নিয়ে।
আমি খুঁজি শান্তির জন্য মৃত্যুর সহজ পথ।
হয়ত সেটাই সবচে' সহজ সমাধান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


