কুড়িগ্রামে বিডিআর
স্বজনদের মানববন্ধন
`আমার বাবা ছাড়া আমার নিশ্চয়তা কে দেবে?' এমন প্রশ্নবদ্ধ পোস্টার সেটে শিশু লামিয়া যখন প্রখর রৌদ্রে রাস্তায় দাঁড়ায় তখন অনেক পথচারী আবেগ আপ্লুত হয়ে পড়ে।
পিলখানা বিডিআর বিদ্রোহ ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারকৃত কুড়িগ্রাম ২৭ রাইফেলস ব্যাটালিয়নের ৩৪ বিডিআর সদস্যর স্বজনরা কুড়িগ্রামে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে ব্যানার, ফ্যাস্টুন ও বুকে পোস্টার ঝুলিয়ে শিশু, নারী ও বৃদ্ধসহ ঐ ৩৪ পরিবারের লোকজন কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানবন্ধন করে।
বিডিআর পরিবারের সদস্যরা স্মারকলিপির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন, প্রকৃত অপরাধীদের বিচার প্রক্রিয়ায় নেয়া হোক। কিন্তু নিরাপরাধ বিডিআর জোয়ানদের গ্রেফতার করে আইনী প্রক্রিয়ায় নেয়ায় তাদের বেতনভাতা বন্ধ রয়েছে। ফলে শিশুদের লালনপালনসহ তারা মানবেতর জীবনযাপন করছেন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার আবেদন জানান বিডিআর স্বজনরা।
উল্লেখ্য গত ১১ মে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট কোর্টে ১২০(বি), ১২১ এবং ১২১ (এ) ধারায় ঐ ৩৪ বিডিআর সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করলে সেদিনই ২৭ রাইফেলস ব্যাটালিয়ন হেড কোয়ার্টার থেকে র্যাব ও সেনাবাহিনীর সহায়তায় পুলিশ তাদের আটক করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সুবেদার মেজর ২জন, নায়েক সুবেদার ১জন, হাবিলদার ৯জন, ল্যান্স নায়েক ৪জন এবং সিপাহী ১৮জন।
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।