বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক
সামহোয়্যার ইন ব্লগ
ঢাকা, বাংলাদেশ।
বিষয়: জেনারেল থেকে সেফ ব্লগারে ফিরিয়ে আনার জন্য জীবন-মরণ আবেদন।
জনাব,
আমি অনিকেত কামাল। আমি কোনো বড় লেখক না। আমি সামু ব্লগের একজন সাধারণ ব্লগার। কিন্তু এই সামুই আমার জীবন।
আমার ১০ বছর ৩ মাসের হিসাবটা একবার দেখেন:
পোস্ট করেছি: ১৬০টি
মন্তব্য করেছি: ৭০৮টি
মন্তব্য পেয়েছি: ১০১৭টি
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ১৮ জন
জনাব, একটু খেয়াল করেন।
আমি অনুসরণ করছি: ০ জন। আমি কাউকে অনুসরণ করি নাই, কারো পিছে ঘুরি নাই, কাউরে তেল মাইরা উপরে উঠতে চাই নাই।
আর আমাকে অনুসরণ করছে: ১৮ জন। এই ১৮ জন মানুষ আমাকে নিজের ইচ্ছায় অনুসরণ করছে, আমার লেখা ভালোবাইসা।
আর মন্তব্য পেয়েছি: ১০১৭টি। ১০১৭টা মন্তব্য এমনি এমনি আসে নাই। এইটাই প্রমাণ করে পাঠকরা আমার লেখা পড়ে।
যে মানুষটা কাউরে অনুসরণ না কইরা, শুধু নিজের কলমের জোরে ১০ বছর ৩ মাস ধরে ১৮ জন মানুষের ভালোবাসা আর ১০১৭টা মন্তব্য আদায় করছে, তার কলমে আল্লাহ প্রদত্ত শক্তি আছে।
আজ আমি সেফ থেকে জেনারেলে। প্রথম পাতায় আমার লেখা আসে না। আমার লেখা কেউ দেখে না।
আপনি জানেন জনাব, একজন লেখকের জন্য পাঠকের সামনে না আসতে পারার চাইতে বড় শাস্তি আর নাই।
আল্লাহ প্রদত্ত লেখার কলমি শক্তিকে বেড়ি পড়ানোর জন্য আমার অন্তর আত্মা প্রতিনিয়ত কেঁদে মরে।
আমি অস্বীকার করতেছি না, আমার ভুল হইছিলো। কিন্তু ভুলটা ছিলো অনিচ্ছাকৃত। আমি ইচ্ছা কইরা ব্লগের ক্ষতি করি নাই। ১০ বছর ৩ মাস ধরে যে মানুষটা ১৬০টা পোস্ট লিখছে, ৭০৮টা মন্তব্য কইরা মানুষের সাথে মিশছে, সে কি ইচ্ছা কইরা ব্লগের ক্ষতি করতে পারে?
আমি ব্লগ কর্তৃপক্ষসহ সবার কাছে মাথা নত কইরা ক্ষমা চাইতেছি।
আমার একটাই ফরিয়াদ:
আমাকে একটা সুযোগ দেন। আমাকে আবার সেফ ব্লগারে ফিরাইয়া নেন। আমার লেখা আবার প্রথম পাতায় আসতে দেন।
আমি কথা দিচ্ছি, এইটা আমার শেষ ভুল। ভবিষ্যতে ব্লগের একটা নিয়মও আমি ভাঙবো না।
সামু ছাড়া আমার লেখার আর কোনো জায়গা নাই। সামু ছাড়া আমার বেঁচে থাকার আর কোনো অবলম্বন নাই। আমাকে মাইরা ফালাইয়েন না।
আপনার একটা সহৃদয় সিদ্ধান্ত আমার ১০ বছর ৩ মাসের সাধনাকে বাঁচাইয়া দিতে পারে।
বিনীত নিবেদক
অনিকেত কামাল
জেনারেল ব্লগার
বাংলাদেশ
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


