somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নায়া (Naia)

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৩ হাজার বছর আগে এক কিশোরী বালিকা জল খুজতে গিয়ে একটি গুহাতে হারিয়ে গিয়েছিল। ডুবুরীরা মেক্সিকোর ইউকেটান উপদ্বীপের একটি ডুবো গুহার তলদেশ থেকে মেয়েটির ফসিল আবিস্কার করেছেন। ফসিলটি ৪.১০ ফিট লম্বা। ডুবুরীরা তার নাম দেন নায়া (Naia)। নায়া গ্রীক শব্দ। যার অর্থ জলপরী। শব্দটি বায়ু, সমুদ্র, কাঠ ও জলের দেবী নিম্ফের সাথে সম্পর্কযুক্ত। শব্দটির হাওয়াইন ব্যুৎপত্তি হল ডলফিন। মেক্সিকোর হোয়ো নেগ্রো (ব্ল্যাকহোল) নামে পরিচিত ১৫০ ফুট গভীর জলে পূর্ণ গুহাতে পড়ে গিয়ে নায়ার মৃত্যু হয়েছিল। তার উজ্জ্বল জেনেটিক ঐতিহ্যর কারণে গবেষকরা ধারণা করছেন, সে ছিল আমেরিকার প্রথম দিককার মানুষ।

আমেরিকায় এ পর্যন্ত আবিষ্কৃত মানব ফসিলের মধ্যে নায়ার ফসিলটি সবচেয়ে পুরানো। সে আমেরিকার এক প্রাচীন গোত্রের অন্তর্ভুক্ত ছিল বলে দাবী করা হয়, যাকে নৃবিজ্ঞানীরা প্যালিওমেরিকান বলে অভিহিত করেছেন। জেনেটিক পরীক্ষার মাধ্যমে জানা গেছে বর্তমান নেটিভ আমেরিকানদের সাথে নায়ার সম্পর্ক রয়েছে। বর্তমানে যারা নেটিভ আমেরিকান, সত্যিকার অর্থে তারা আমেরিকায় প্রথম বসতি স্থাপন করেছিল কিনা, তা মীমাংসার জন্য এই আবিস্কার একটি গুরুত্বপূর্ণ সূত্র বলে মনে করছেন গবেষকরা।


নায়ার কঙ্কাল নিয়ে শীর্ষ পর্যায়ের গবেষক জেমস চ্যাটার এর অভিমত,প্যালিওমেরিকানদের সাথে নায়ার শারীরিক বৈশিষ্টের সাদৃশ্য রয়েছে। তার খুলির গঠনও কেনেইউনিক ম্যানের মতো। নেটিভ আমেরিকান ও প্যালিওমেরিকানরা যৌথভাবে এই অঞ্চলে বসবাস করত। তাদের এই মাতৃভূমিকে তখন বলা হত বেরিংগিয়া অথবা বেরিং ল্যান্ডব্রীজ । এটি ছিল বর্তমান আলাস্কা এবং সাইবেরিয়া জুড়ে বিস্তৃত অঞ্চল (এশিয়া ও উত্তর আমেরিকা সংযোগকারী ল্যান্ডমাস)। বর্তমান নেটিভ আমেরিকান ও প্রাচীন কঙ্কালের জেনেটিক পরীক্ষা থেকে জানা যায়, ঐসব মানুষগুলো সাইবেরিয়াতে (পূর্ব বেরিংগিয়া) এসেছিল ২৬ হাজার থেকে ১৮ হাজার বছর পূর্বে। গবেষকরা মনে করছেন এরও ১৭ হাজার বছর পরে তারা দক্ষিণ দিকে সরে গিয়েছিল।

নায়ার জেনেটিক বংশ মাইটোকোনড্রিয়াল DNA এর মাধ্যমে পরীক্ষা করা হয় । এই জেনেটিক উপাদান শিশুরা মায়ের দেহ থেকে লাভ করে। এই উপাদান মাইটোকোনড্রিয়া তে সংরক্ষিত থাকে এবং সেলের একটি অংশ হিসেবে শক্তি উৎপাদেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ; এমন কি এটি মাঝে মাঝে শক্তির উৎসেও পরিণত হয়। বিজ্ঞানীরা মাইটোকোনড্রিয়াল DNA পরীক্ষার মাধ্যমে জেনেটিক বংশগতি চিহ্নিত করতে সমর্থ হন। একজন ব্যক্তির জেনেটিক তথ্যগুলো নিউক্লিয়াস সেলে সংরক্ষিত থাকে, যা পিতামাতা থেকে সন্তান ধারণ করে। গবেষকরা নায়ার নিউক্লিয়াস DNA থেকে জানতে পারেন এই কঙ্কাল টি ১২ থেকে ১৩ হাজার বছরের পুরানো ১৫ থেকে ১৬ বছরের এক বালিকার যেটার গ্রুপ হেপলোগ্রুপ D1 এবং সেই সময়ে আমেরিকাতে এই গ্রুপের অস্থিত্ব ছিল যেটার মূলধারাটি এসেছিল এশিয়া থেকে। বর্তমানে দক্ষিণ আমেরিকার কিছু লোকের মধ্যে এই গ্রুপটি আছে । চিলি ও আর্জেন্টিনার স্থানীয় অধিবাসীদের মধ্যে আছে ২৯% এবং নেটিভ আমেরিকানদের মধ্যে ১১% এই গ্রুপের অন্তর্ভুক্ত । নাইয়ার মাতৃবংশের সাথে বর্তমান নেটিভ আমেরিকানদের পূর্ব পুরুষদের সম্বন্ধ ছিল বলে গবেষকরা মত ব্যক্ত করেছেন ।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:২৬
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×