somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সারাহ গিলবার্ট

২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই মহীয়সী নারীটির নাম সারাহ ক্যাথরিন গিলবার্ট। সারাহ গিলবার্ট নামেই পরিচিত। জন্ম ১৯৬২ সালের ১৯ এপ্রিল। তিনি ব্রিটিশ ভ্যাক্সিনোলজিস্ট। অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাক্সিনোলজির অধ্যাপক হিসেবে কর্মরত। ইনফ্লুয়েঞ্জা ও উদীয়মান ভাইরাল প্যাথোজেনগুলোর বিরুদ্ধে ভ্যাক্সিনগুলোর বিকাশে তিনি একজন বিশেষজ্ঞ। তিনি ফ্লু ভ্যাক্সিনের বিকাশ ও পরীক্ষার নেতৃত্ব দিয়েছিলেন এবং ২০১১ সালে এটির ক্লিনিকাল ট্রায়াল হয়েছিল। চলতি মাসেই গিলবার্ট দাবী করেছিলেন, উপযুক্ত অর্থায়ন হলে তিনি ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করতে পারবেন।

ইস্কুল জীবনেই গিলবার্টের মেডিসিন নিয়ে কাজ করার আগ্রহ জন্মে। তিনি ইস্ট এংলিয়া বিশ্ববিদ্যালয় থেকে বায়োলজিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জনের পর হাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ডক্টরাল ডিগ্রি লাভের পর তিনি ব্রিউইং ইন্ডাস্ট্রি রিসার্চ ফাউন্ডেশনে শিল্পে পোস্টডক্টোরাল গবেষক হিসেবে কাজ করেছিলেন। পরবর্তীতে তিনি ওষধ প্রস্তুতকারী সংস্থা ডেল্টা বায়োটেকনোলজিতে যোগ দেন। ২০০৪ সালে গিলবার্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিনোলজিতে রিডারের দায়িত্ব পান। ২০১০ সালে জেনার ইনস্টিটিউটে অধ্যাপক হন তিনি।

করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর পর থেকে গিলবার্টকে করোনা ভাইরাস রোগের নতুন টিকা উদ্ভাবনের কাজে নিয়োজিত করা হয়েছে। তিনি এই কাজে অ্যান্ডু পোলার্ড, তেরেসা ল্যাম্বে, স্যান্ডি ডগলাস, ক্যাথরিন গ্রিন ও অ্যাড্রিয়ান হিলের পাশাপাশি নেতৃত্ব দিয়ে আসছেন। তার পূর্বের কাজগুলোর মতো কোভিড-১৯ টিকা একটি অ্যাডোনোভাইরাল ভেক্টর ব্যবহার করে, যা করোনা ভাইরাস স্পাইক প্রোটিনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতিক্রিয়া জাগিয়ে তোলে। গিলবার্টের কাজের ধারাবাহিকতা হিসেবে জেনের ইনস্টিটিউট ঘোষণা দিয়েছে আজ প্রাথমিক ভাবে ৫১০ জনের উপর কোভিড-১৯ ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষা করা হবে। যাদের বয়স ১৮-৫৫ বছর, কেবল তাদের উপর এই পরীক্ষা চালানো হবে। বেশি বয়স্কদের উপর এই ভ্যাকসিনের কার্যকারিতা কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে সত্তরোর্ধ্ব ব্যক্তিদের ডাবল ডোজ দেওয়া হতে পারে। সারাহ গিলবার্ট দাবী করেন তার ভ্যাকসিনের সফলতার হার ৮০ শতাংশ। মানবজাতির কল্যাণে গিলবার্টের এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২১
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×